রেসিপিঃ- চিংড়ি মাছ, বিচি,সবজি দিয়ে সুস্বাদু ঝাল রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভ দুপুর,

প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সব সময় ভাল থাকার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা আপনারা তো সকলেই জানেন এই মাসের ভোটের পরেই সকল শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করে দেওয়া হয়েছে। তো একদম সকালেই ছোট মেয়েকে নিয়ে চলে যেতে হয়। আবার মাঝখানে একটু মেয়েকে ক্লাসে রেখে আবার বড় মেয়েকে একটু দেখতে আসতে হয়। দেখে তাকে খাবার খেতে দিয়ে আবার স্কুলে চলে যাই। স্কুল থেকে বাসায় আসতে ২/৩ মিনিটের সময়। এরপরে যখন দশটায় ছোট মেয়ের ছুটি হয় আবার বাসায় চলে আসি। আবার বড় মেয়েকে ১০:৩০ এর মধ্যে স্কুলে পৌঁছে দিতে হচ্ছে। বলতে পারেন বেশ একটা ঝামেলায় পড়ে গেলাম। যাক সবকিছু সময়ের উপর ছেড়ে দিতে হয়। আমরা মানুষ বলে কথা। আসলেই আমরা সবকিছু চাইলেই আয়ত্তের ভিতরে নিয়ে আসতে পারি। সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যে সময় কাটবে এটাই বুঝতেছি আমি।

চিংড়ি মাছ, বিচি,সবজি দিয়ে ঝাল রেসিপি।

re4.jpg

তারপরেও চেষ্টা করব নিজের ব্লগিং ক্যারিয়ার যেন সব সময় ধরে রাখার। শত ব্যস্ততার মাঝেও যেন আমার শখের কাজটি ধরে রাখতে পারি সবার কাছ থেকে সেই দোয়া কামনা করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি। আসলে ইদানিং ব্যস্ততার কারণে রেসিপি একদম তৈরি করা হচ্ছে না। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটা কয়েকদিন আগেই তৈরি করেছিলাম। চিংড়ি মাছ দিয়ে শীতকালীন সবজি রান্না করতে বেশ ভালোই লাগে। সাথে আমি বিচি দিয়েছিলাম। বিচি দিয়ে চিংড়ি মাছ সাথে সবজি মিক্স করে রান্না করলে আমার বেশ ভালই লাগে খেতে। একটু ঝাল বাড়িয়ে দিয়ে যখন শীতকালীন সবজি গুলো হালকা ঝোল দিয়ে রান্না করা হয় অনেক সুস্বাদু হয়। সেই চিংড়ি মাছ দিয়ে শীতকালীন সবজির রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন বন্ধুরা ধাপ গুলো আপনাদের সাথে উপস্থাপন করি—-------

re6.jpg

তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি তৈরি করার পদ্ধতি সমূহঃ-


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


re.jpg

প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।


উপকরণপরিমাণ


  • চিংড়ি মাছ- ৩০০ গ্রাম।

  • বিচি-৩০০ গ্রাম।

  • ফুলকপি আর টমেটো।

  • পেঁয়াজ কুচি - ২ টি।

  • রসুন কুচি - ৩ কোয়া।

  • কাঁচা মরিচ পেস্ট- ৩ চামচ।

  • লবণ- স্বাদমত।

  • লাল মরিচের গুঁড়া - ১ চামচ।

  • হলুদ গুঁড়া - ১ চামচ।

  • জিরা গুঁড়া - ১ চামচ ।

  • ধনে গুঁড়া - ১ চামচ ।

  • সরিষার তেল- পরিমাণ মত।


চিংড়ি মাছ,বিচি,সবজি দিয়ে ঝাল রেসিপি তৈরির ধাপ সমূহ


রান্নার ধাপ-১

প্রথমে আমি চিংড়ি মাছ গুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। বিচি নিলাম এবং সবজি গুলো কেটে ধুয়ে নিলাম। রান্নার জন্য একটি পাত্র চুলায় বসায় দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম।

re1.jpg


রান্নার ধাপ-২

পেঁয়াজ এবং রসুন ভাল ভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিবো চিংড়ি মাছ গুলো। নেড়েচেড়ে ভেজে নিবো। এরপর গুঁড়া মসলা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে।

re2.jpg

br>

রান্নার ধাপ-৩

মসলা গুলো ভালভাবে কষিয়ে নিতে হবে। কিছুকক্ষণ পর আবার দিয়ে দিবো কেটে রাখা সবজি এবং বিচি গুলো। সব উপকরণ দিয়ে ভালভাবে কষিয়ে নিলাম আরো কিছকক্ষণ।

r3.jpg

br>

রান্নার ধাপ-৪

পছন্দমত ঝোল দিলাম। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে ভালভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা শেষ হলে চুলা বন্ধ করে দিয়ে নামায় ফেলবো। এরপর পরিবেশনের পালা।

re3.jpg


রেসিপির পরিবেশনা

এই রেসিপি আমার খুব প্রিয় একটি রেসিপি। আমি শীতকাল আসলে এভাবে রেসিপি করে খাওয়ার চেষ্টা করি। তাছাড়াও প্রায় সময় বিচি দিয়ে চিংড়ি মাছ কিংবা বড় মাছ রান্না করি খেতে খুব ভাল লাগে। সবজির সাথে যদি বিচি মিক্স করে রান্না করা হয় আরো স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আশা করি আপনাদের সকলের কাছে বেশ ভালই লাগবে আমার আজকের রেসিপি। বন্ধুরা কেমন লেগেছে জানালে ভাল লাগবে।

re4.jpg

re5.jpg

re6.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

আপনি আজকে খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। বিভিন্ন ধরনের সবজি দিয়ে রেসিপি তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপির মধ্যে চিংড়ি মাছ দেওয়াতে আমার মনে হয় রেসিপিটা আরো বেশি সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া সবজির মধ্যে যখন চিংড়ি মাছ দেওয়া হয় তখন খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

চিংড়ি মাছ, বিচি,সবজি দিয়ে সুস্বাদু ঝাল রান্নার লোভনীয় রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে খেতে আমার খুব ভালো লাগে ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এরকম বিচি গুলা তেল দিয়ে ভেজে খেতেও কিন্তু অনেক মজা লাগে।
তবে আজ প্রথম দেখলাম আপনাকে এত মজাদার ভাবে বিচি সবজি এবং চিংড়ি মাছ দিয়ে রেসিপি প্রস্তুত করা।
ফটোগ্রাফির সাথে দারুন উপস্থাপনা করেছেন রেসিপি ।
দেখেই বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছিল খেতে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলছেন বিচি গুলো ভেজে খেতে খুব ভালো লাগে। তাছাড়া এভাবে যদি রান্না করা হয় তাও আবার খেতে খুব সুস্বাদু হয়।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভন একটি রেসিপি শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করার রেসিপি ছিল চিংড়ি মাছ দিয়েছি এবং সবজি দিয়ে সুস্বাদু ঝাল রেসিপি। যদি এখানে সবগুলোই আমি চিনতে পেরেছি কিন্তু বিচি এটা কোন সবজির বিচি এটা উল্লেখ করলে হয়তো আরো বেশি ভালো হতো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রেসিপিটি এতই ভালো লাগলো জেনে খুশি হলাম।

 3 years ago 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। চিংড়ি মাছ দিয়ে ঝাল সবজি রেসিপি দেখে লোভনীয় লাগছে। চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন আমার কাছে বেশ ভালই লাগে। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে পেতে খুবই মজা হয়েছে। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু শীতকালীন সবজি একটু ঝাল বাড়িয়ে দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়।

 3 years ago 

ঠিক বলেছেন আপু সময়ের অভাবে এখন রেসিপি করা হয় না বলেই চলে। যাইহোক আপু আপনি শীতের সবজি দিয়ে অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে মানুষ চাইলে সব সম্ভব শুধু সময়ের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম আপু অনেক সময় চেষ্টা করি ইউনিক কিছু তৈরি করার। কিন্তু সময় স্বল্পতার কারণে হয় না।

 3 years ago 

আপনার তো দেখছি দুই মেয়েকে নিয়ে একেবারে দৌড়ের উপরে সময় পার করতে হচ্ছে । আমি তো একটা নিয়েই হাঁপিয়ে যাই স্কুল খোলা থাকলে । তারপরও শত ব্যস্ততার মাঝেও আপনি কাজগুলো খুব সুন্দর ভাবে চালিয়ে যাচ্ছেন এটা দেখে ভালো লাগলো । আজকের সবজির ঝাল রেসিপিটি কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই হয়েছিল ।

 2 years ago 

একদম আপু দুই মেয়েকে নিয়ে অনেক ঝামেলায় আছি। সকাল থেকে রাত অব্দি পর্যন্ত দৌড়ের মধ্যে থাকতে হয়।

 3 years ago 

চিংড়ি মাছ, বিচি এবং সবজি দিয়ে সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন আপু। বেশ লোভনীয় লাগছে দেখতে। আর আপনার রেসিপিগুলো আমি সবসময়ই অনেক পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু রেসিপিটি ভালো লাগার জন্য।

 3 years ago 

এভাবে চিংড়ি মাছের রেসিপি কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। রেসিপি কালার দেখতেও খুব সুন্দর এসেছে। আপনার এই রেসিপি ইউনিক লেগেছে। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার রেসিপিটি আপনার কাছে ইউনিক লাগার জন্য।

 2 years ago 

আপনার তো দেখছি অনেক ব্যাস্ততম সময় পার করতে হয় আপু বাচ্চাদের কে নিয়ে।আজ আপনি চমৎকার রেসিপি সবজি,ফুলকপি,চিংড়ি মাছ ও বিচি দিয়ে লোভনীয় রেসিপি শেয়ার করেছে। অনেক সুস্বাদু রেসিপিটি দেখেই বুঝতে পাচ্ছি। ধাপে ধাপে দারুণ করে তুলে ধরেছেন রন্ধন প্রণালি। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি। তারপরও চেষ্টা করি আপু কমিউনিটির কাজ গুলো করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38