রেসিপিঃ- টমেটো আর পোয়া মাছের ঝাল ঝাল রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভ সকাল,

আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য সদস্যাগণ আশা করি আপনারা সকলেই ভাল আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করি বন্ধুরা। যেহেতু এখন শীতকাল একটু আগের চেয়ে অনেক বেশি ভালো আছি। কারণ সবচেয়ে আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। যদিও তেমন ঘোরাফেরা হচ্ছে না এবারে। কিন্তু চেষ্টা করতেছি সময়টুকু ভালোভাবে উপভোগ করার। আজকে গ্রামে যাব তাই একটু ব্যস্ততা বেড়ে যাবে। তো চেষ্টা করলাম পোস্ট টা আগে লিখে শেয়ার করি। যদি পোস্ট করা হয়ে যায় তাহলে কিছুটা চিন্তা মুক্ত থাকা যায়। আপনারা তো অবশ্যই জানেন প্রতি সপ্তাহে আমি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করি।

টমেটো আর পোয়া মাছের ঝাল ঝাল রেসিপি।

re7.jpg

তাই আমি আজকে আবারো উপস্থিত হয়েছি একটি রেসিপি নিয়ে। আমি বেশির ভাগ সময় সামুদ্রিক মাছের রেসিপি গুলো তৈরি করে থাকি। আপনারা তো অবশ্যই জানেন আমি সামুদ্রিক এলাকার পাশাপাশি বসবাস করি। তাই আমার সুযোগ হয় সামুদ্রিক মাছ গুলো খাওয়ার বেশি। তবে আমারও খেতে বেশ ভালোই লাগে। যেহেতু সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। এছাড়া অনেক পুষ্টিও রয়েছে সামুদ্রিক মাছের মধ্যে। তো বন্ধুরা চেষ্টা করি সব সময় খাওয়ার। বাচ্চারাও পছন্দ করেন। আজকে আমি যে রেসিপিটি করেছি তা হচ্ছে টমেটো দিয়ে পোয়া মাছ ভুনা রেসিপি। পোয়া মাছ টমেটো দিয়ে ভুনা করে খেতে আমার খুব ভালো লাগে। যদি একটু ঝাল বাড়ায় দেওয়া যাই তাহলে আরো দারুন হয় খেতে। যেহেতু এখন শীতকাল টমেটো ভালই লাগে।

তাহলে চলুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আমি আপনাদের সাথে শেয়ার করে নিব।


re6.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


re.jpg

প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।


উপকরণপরিমাণ
পোয়া মাছ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি২ টি
রসুন কুচি৩ কোয়া
কাঁচা মরিচ পেস্ট৩ চামচ
লবণস্বাদমত
লাল মরিচের গুঁড়াঅল্প
হলুদ গুঁড়া১ চামচ
জিরা গুঁড়াহাফ চামচ
ধনে গুঁড়া১ চামচ
টমেটো২ টি
সরিষার তেলপরিমাণ মত


টমেটো আর পোয়া মাছের রেসিপি তৈরির ধাপ সমূহ


রান্নার ধাপ-১

প্রথমে আমি মাছ গুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিলাম। রান্নার জন্য একটি পাত্র চুলায় বসায় দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম।

re1.jpg


রান্নার ধাপ-২

এখন দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা মরিচ পেস্ট এবং লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁঁড়া। সাথে দিয়ে দিলাম লবণ। সব দিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিব।

re2.jpg


রান্নার ধাপ-৩

এখন সব উপকরণ সমূহ সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা মাছ গুলো। সেই সাথে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরো গুলো।

re3.jpg


রান্নার ধাপ-৪

সব গুলো উপকরণ দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এখন পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। যেহেতু পোয়া মাছ বেশি সিদ্ধ করা যায় না। বেশি সিদ্ধ হলে ভেঙ্গে যায় তাই আমি বেশিক্ষণ সিদ্ধ করি নাই। যতটুকু প্রয়োজন ততটুকু সিদ্ধ করার পরে নামায় ফেলেছি।

re4.jpg


রেসিপির পরিবেশনা

পোয়া মাছ খেতে বেশ ভালোই লাগে। যেহেতু তেমন সবজি দেওয়া যায় না পোয়া মাছের মধ্যে। তো টমেটো দিয়ে ভুনা করে খেতে বেশ ভালোই লাগে। আমি এখানে দুই প্রকারের মরিচ দিয়েছিলাম। লাল মরিচ এবং কাঁচা মরিচ। যেহেতু একটু ঝাল বাড়ায় দিয়েছিলাম খেতে বেশ ভালোই লাগছিল। তবে ঝাল বাড়ায় দিলে বাচ্চারা একটু ঝামেলা করে খেতে। তাই চেষ্টা করি ঝাল কম দেওয়ার জন্য। কিন্তু সব সময় কি ঝাল কম করে খাওয়া যায়। অনেক ভালো লেগেছে টমেটো দিয়ে পোয়া মাছ ভুনা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে।

re5.jpg

re6.jpg

re7.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

রেসিপিটি খুবই সুন্দর হয়েছে দেখতে। সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টমেটো আর পোয়া মাছের রেসিপি তৈরি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। শীতকালীন সবজির মধ্যে টমেটো খেতে আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে প্রত্যেকটা স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া বিশেষ করে শীতকালে টমেটো দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে।

 3 years ago 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখে খেতে ইচ্ছে করছে।সমুদ্রের মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী।আর রকম টমেটো দিয়ে রান্না করলে তো কথাই নেই। আপনার রেসপির কালার দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সামুদ্রিক মাছ আমার কাছেও খুব প্রিয় আপু।

 3 years ago (edited)

আশা করছি এতোক্ষণ এ আপনি গ্রামে চলে গেলেন আপু! গ্রামের সময়টা আশা করছি উপভোগ করতে পারবেন। যাক, পোয়া মাছে শরীরের জন্য ভালো, আমার কাছে খেতে ভালোই লাগে। তবে আমাদের দিকে খুব কম পাওয়া যায়।

 3 years ago 

আপনি তো জানেন আমাদের ইসলাম ধর্মের মধ্যেও মৃত্যুর পরে অনেক কাজকর্ম থাকে সেই ব্যক্তির জন্য। তো সেগুলোর জন্য যাওয়া আসা করতে হচ্ছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
 3 years ago 

পোয়া মাছের অসাধারণ লোভনীয় রেসিপি করেছেন আপনি।মাছটার সাথে পরিচিত নয় আমি তবে খুব সুস্বাদু মাছ এটা ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। কক্সবাজার বাড়ি আপনার কতো সুন্দর জায়গা কতো সুস্বাদু সব মাছ খেতে পারেন। মন চাইলে সাগরের সান্নিধ্যে পেতে পারেন। রেসিপিটি খুব লোভনীয় হয়েছে। ধাপ গুলো খুব ভালো লাগছে।ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি আপু সামুদ্রিক মাছ গুলো খেতে পারি সেটা এক ধরনের ভালো লাগা কাজ করে।

 3 years ago 

টমেটো এবং পোয়া মাছের সংমিশ্রণে অসাধারণ একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই মনে হচ্ছে খুবই দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান সময় দিয়ে আমার রেসিপিটি দেখার জন্য।

 3 years ago 

আপনি আজকে আমার পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন, যেটা দেখেই খেতে ইচ্ছে করতেছে। পোয়া মাছ আমার খুবই ভালো লাগে খেতে। আর যদি কেউ টমেটো দিয়ে এভাবে পোয়া মাছের ঝাল ঝাল রেসিপি তৈরি করা হয়, তাহলে তো আরো বেশি সুস্বাদু হয়। আপনার তৈরি করা এ রেসিপি অনেক বেশী সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে যা দেখেই বুঝা যাচ্ছে। শীতের সময় টমেটো দিয়ে যে কোন রেসিপি তৈরি করলে তা এমনিতেই অনেক সুস্বাদু হয়। আর যদি হয় এরকম মজাদার রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই একেবারে।

 3 years ago 

ধন্যবাদ আপু খুব সুন্দর মূল্যবান এবং গঠন মূলক কথা গুলো বলার জন্য।

 3 years ago 

এত সুন্দর রেসিপি পোস্ট দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আপনার রেসিপি কালার বেশ দুর্দান্ত হয়েছে। রন্ধন প্রক্রিয়া খুবই অসাধারণ দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে ধাপে ধাপে সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া রেসিপিটি ভালো লাগার জন্য।

 3 years ago 

খুবই মদের একটি রেসিপি এই আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটা দেখতে বেশ সুন্দর লাগছে। টমেটো আর পোয়া মাছ একসাথে রান্না করলে খেতে খুবই মজা লাগে। সামুদ্রিক মাছগুলো আমাদের শরীর যেন খুবই উপকার। শরীরের বিভিন্ন রকমের এটা মেনে ঘাটতি পূরণ করে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে রেসিপিটি ভালো লাগার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38