রেসিপিঃ- মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের ঝাল রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের ঝাল রেসিপি।

re6.jpg

শুভ দুপুর প্রিয় বন্ধুরা সবাইকে,

প্রিয় বন্ধুরা আসসালামুয়ালাইকুম আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির @amarbanglablog সকল প্রিয় ব্লগার ভাই ও বোনেরা লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলের দিনকাল ভালো যাচ্ছে বন্ধুরা। আজকে যেহেতু আমাদের সপ্তাহের শুরুর দিন। তাই সকাল সকাল উপস্থিত হয়ে গেলাম। যেহেতু সন্ধ্যা পরপরই আমাদের হ্যাংআউট শুরু হবে। বেশ ভালো একটি মুহূর্তে যাবে আমাদের সবার। যেহেতু শীতকালীন ফটোগ্রাফির খুব সুন্দর একটি প্রতিযোগিতার ফলাফল আমরা শুনতে পাব। অনেক আনন্দের একটি পরিবেশ হবে আজকে। বেশ ভালই লাগতেছে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতেছি। বন্ধুরা প্রতি সপ্তাহের মত আমি আজকেও একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার। আমরা তো খাদ্য প্রেমিক বাঙালি। খাবারের প্রতি আলাদা একটা টান আছে আমাদের।

re9.jpg

আমরা চেষ্টা করি সব সময় ভিন্ন কিছু খাবার খাওয়ার। তো চেষ্টা করি খাবারের ভিন্ন স্বাদ নিতে। বন্ধুরা আমি আজকে যে রেসিপি শেয়ার করব তা হচ্ছে সামুদ্রিক মাছের একটি রেসিপি। বিশেষ করে সামুদ্রিক মাছ খেতে আমার খুব ভালো লাগে। তবে আমি চেষ্টা করি প্রায় সময় সামুদ্রিক মাছ গুলো রান্না করার। যেহেতু মিঠা পানির মাছ আমি একটু কম খেয়ে থাকি তাই। তো বন্ধুরা সামুদ্রিক রিটা মাছ আমার খেতে খুবই ভালো লাগে। এই মাছ বড় সাইজের হলে মাথা গুলো খেতে খুবই মজার হয়। তাছাড়া বাচারাও বেশ পছন্দ করে এই মাছ খেতে যেহেতু এই মাছে কাটা কম তাই। এখন যেহেতু শীতকাল তাই আমি মুলা এবং টমেটো দিয়ে ঝাল করে রেসিপিটি রান্না করেছি। খেতে ভীষণ মজার হয়েছিল। যেহেতু মাছটা সাইজে অনেক বড় ছিল। এই মাছ বড় সাইজের হলে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার আজকের মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।

re8.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


re.jpg

প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।


উপকরণপরিমাণ
সামুদ্রিক মাছ৫০০ গ্রাম
টমেটো২টি
মুলা সবজি১ টি
পেঁয়াজ বাটা২ টি
রসুন বাটা৪ কোয়া
আদা বাটাএক টুকরো
লবণস্বাদমত
লাল মরিচের গুঁড়া২ চামচ
কাঁচা মরিচ পেস্ট৩ চামচ
হলুদ গুঁড়া১ চামচ
জিরা গুঁড়া১/২ চামচ
ধনে গুঁড়া২ চামচ
সরিষার তেলপরিমাণ মত


মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের ঝাল রেসিপি তৈরির ধাপ সমূহ


রান্নার ধাপ-১

প্রথমে তো আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মতো নিয়ে দেখালাম। এখন বন্ধুরা আমি সরাসরি রান্নার ধাপে চলে যাব। যেহেতু মাছ এবং সবজি গুলো আগে কেটে নিয়েছি। তো রান্নার জন্য একটি রান্নার পাত্র চুলায় বসায় দিলাম। সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তেল গরম হয়ে আসলে বেটে রাখা মসলা গুলো দিয়ে দিব। মসলা গুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

re1.jpg


রান্নার ধাপ-২

এখন পেঁয়াজ রসুন আদার মধ্যে সামান্য পরিমাণ লবন দিলাম যাতে তাড়াতাড়ি মসলা গুলো গলে যায়। এরপরে দিয়ে দিলাম নিয়ে রাখা শুকনো মশলা গুলো। যেখানে ছিল কাঁচা মরিচ বাটা। ছিল শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া।

re2.jpg


রান্নার ধাপ-৩

এখন সব মসলার উপকরণ গুলো দেওয়ার পরে সামান্য পানি দিলাম। পানি দেওয়ার কারণ হচ্ছে মসলা গুলো যাতে পুড়ে না যায় সেজন্য। এখন সব মসলা গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে আসলে কেটে রাখা এবং ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দিলাম।

re3.jpg


রান্নার ধাপ-৪

এখন মাছগুলোকে কিছুক্ষণ মসলার মধ্যে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবং মুলা সবজি। সবজি গুলো দেওয়ার পরে আবারো দুই এক মিনিটের জন্য সিদ্ধ করে নিব।

re4.jpg


রান্নার ধাপ-৫

যেহেতু আমি একটু একটু করে ঝোল করে রান্না করবো তাই পানি দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা সময় দিয়ে প্রয়োজন মতো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে তৈরি হয়ে যায় সামুদ্রিক মাছের ঝাল ঝাল রেসিপি।

re5.jpg


রেসিপির পরিবেশনা

যদিও মুলা সবজি অনেকের কাছে অপছন্দের। কিন্তু মুলা আমারাও যে বেশি খাই তেমন না। তবে সিজনের সময় তো প্রথম প্রথম খেতে ভালো লাগে। যেহেতু এখন সবজি নতুন বাজারে এসেছে। তাই কাঁচা মরিচ দিয়ে যদি মূলা সবজির সাথে মাছ বা যেকোন রেসিপি করা যায় ঝাল ঝাল খেতে ভালো লাগে। তবে দুই একবার খেতে ভালো লাগবে এর পর আর না। বন্ধুরা তাই মুলা দিয়ে আমি ঝাল করে সামুদ্রিক মাছ রান্না করেছি। ভীষণ ভালো লেগেছে আমার কাছে খেতে। যেহেতু ঝালের পরিমাণ বেশি করে দিয়েছি। কারণ রেসিপির স্বাদ নিতে হলে একটু ঝাল বাড়িয়ে দিতে হবে। যদি যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য। কিন্তু যারা ঝাল কম পছন্দ করেন তারা তো কম দেবেন। যে যেভাবে খাবারের স্বাদ নিতে অভ্যস্ত সেভাবে নিবেন আর কি। আশা করি বন্ধুরা আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না।

re6.jpg

re8.jpg

re9.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

মাঝে মাঝে আপনার রেসিপি গুলো দেখে নিজেকে ধরে রাখতে পারি না। কি যে লোভনীয় লাগছে আপু রেসিপিটা। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের ঝাল রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু কক্সবাজার চলে আসেন আপনাকে তৈরি করে খাওয়াবো।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের রান্নার রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এমনিতেই শীতকালীন সবজি যেকোনো মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে আপু। ধন্যবাদ এত সুন্দর পদ্ধতি রেসিপি তৈরি করে প্রতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটি ভালো লাগার জন্য।

 3 years ago 

মুলা শীতকালীন একটি সবজি এখন প্রায় সবজায়গাতেই মুলা পাওয়া যাচ্ছে। মুলার তরকারি অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করেন না।তবে সিজনাল সবজি হিসাবে দারুন খেতে এটা।ধন্যবাদ সুন্দর এই রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলছেন সিজনাল সবজি গুলো প্রথম প্রথম খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের ঝাল রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ আপু। রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো লাগার জন্য। যেহেতু খেতে ইচ্ছে করতেছে তাহলে বাসায় চলে আসেন দাওয়াত দিলাম।

 3 years ago 

সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী।মূলা সবজিটি যদিও বেশি খাওয়া হয় না। তবে আপনার রেসিপিটি দেখে খুব লোভনীয় লাগছে। রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। রান্নার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

একদম আপু সামুদ্রিক মাছ গুলো খেতে যেমন মজা হয়। তেমনি আমাদের শরীরের জন্য অনেক ভালো।

 3 years ago 

আপু সামুদ্রিক মাছের তুলনা হয়। আর যদি এভাবে টমেটো দিয়ে রান্না করা যায় তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আসলে রেসিপিটি অনেক স্বাদের ছিল।

 3 years ago 

এটা কিন্তু ঠিক আজকে বেশ আনন্দের একটা পরিবেশ সৃষ্টি হবে, যখন প্রতিযোগিতার ফলাফল দেওয়া হবে তখন। যাইহোক আপনি মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের ঝাল রেসিপি তৈরি করেছেন, যা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু হয়েছে। সামুদ্রিক মাছ খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। কারণ সামুদ্রিক মাছ অনেক বেশি সুস্বাদু হয়। মজাদার রেসিপিটা তৈরি করে ধাপে ধাপে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

প্রথম যখন শীতকালীন সবজি বাজারে আসে তখন সব গুলো সবজি দুই একবার করে খাওয়ার চেষ্টা করি।

 3 years ago 

আজকের দিনটা অনেক ভালো যাবে কারণটা সাত দিন কাজ করার পর আজকে সন্ধ্যায় হ্যাংআউট এবং এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকি। তারপর আবার শীতকালের ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করবে অনেক টান টান উত্তেজনা। সকলে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছে।আপনি মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের ঝাল রেসিপি দারুন দক্ষতায় আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। টমেটো আমার এমনি খেতে ভীষণ ভালো লাগে আর যদি একসাথে মিক্সড করে রান্না করা হয় দারুন জমে ওঠে। আপনার রান্না ধরনটি ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

আমার কাছেও বেশ ভালো লাগে হ্যাংআউটের দিন।

 3 years ago 

মুলা টমেটো দিয়ে সামুদ্রিক মাছের ঝাল রেসিপি তৈনি করেছেন।দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। কালারটা বেশ চমৎকার। আমার সামুদ্রিক মাছ ভীষণ পছন্দ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে রেসিপিটি ভালো লাগার জন্য।

 3 years ago 

খুবই মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতকালে টমেটো দিয়ে সবজি তরকারি রান্না করলে বেশ মজাদার হয়। তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 years ago 

আপনার মূল্যবান সময় দিয়ে আমার রেসিপিটি দেখলেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38