রেসিপি- তালের রসের ক্রিপসি পিঠা তৈরি।
আসসালামু আলাইকুম/নমস্কার।
প্রিয় বন্ধুরা ভারত বাংলাদেশি ব্লগার ভাই বোনেরা সবাই কেমন আছেন? সাপ্তাহিক ছুটির দিন আজকে শুক্রবার। আশা করি সবাই নিজ নিজ কাজ নিয়ে কর্ম ব্যস্ত আছেন। সকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম বাসার কিছু কাজকর্ম নিয়ে। তো যখন ফ্রি হয়ে গেলাম তখন সোজা চলে এলাম পোস্ট লিখতে। আমি আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পিঠা পুলি খেতে তো সবাই অনেক বেশি পছন্দ করেন। তো আমার আজকের রেসিপি হচ্ছে একটি মজাদার তালের রস দিয়ে তৈরি করা পিঠা।
তালের রসের ক্রিপসি পিঠা তৈরি।
এর আগেও আমি তালের রসের অনেক গুলো রেসিপি শেয়ার করেছিলাম। তবে আজকেও ভিন্ন ধরনের একটি তালের রসের তৈরি পিঠার রেসিপি শেয়ার করব। আমার আজকের শেয়ার করা পিঠা অনেক মজা হয়েছিল। তালের রসের এই ক্রিপসি পিঠা খেতে অনেক মজার হয়েছিল যেহেতু আমি পাউরুটি অ্যাড করেছিলাম। চলুন তাহলে প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটি আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ শেয়ার করে নিচ্ছি।
রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
উপকরণের পরিমাণ সমূহঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| তালের রস | হাফ বাটি |
| ময়দা | এক বাটি |
| সুজি | এক বাটি |
| পাউরুটি | ২ পিস |
| আঁখের চিনি | পছন্দমত |
| গুড়া দুধ | ৫০ গ্রাম |
| তেল অল্প | মাখার জন্য |
| লবণ | স্বাদমত |
| তেল | পিঠা ভাজার জন্য |
তালের রসের ক্রিপসি পিঠা তৈরীর ধাপ সমূহঃ
পিঠা তৈরীর ধাপ-১
উপকরণের প্রণালীতে তো সব উপকরণ নিয়ে দেখিয়ে দিলাম। সেই অনুযায়ী এখন একটা বড় বাটিতে সব উপকরণ গুলো একে একে সব নিলাম। যেহেতু উপকরণ গুলো সব নেওয়া হয়ে গেছে এখন সব গুলোকে মেখে নেওয়ার পালা।
পিঠা তৈরীর ধাপ-২
এখন উপকরণ সমূহ কে অল্প টুকু মেখে নেওয়ার পরে দিয়ে দেব দুই পিস পাউরুটি। পাউরুটি গুলোকে আমি ছোট ছোট করে হাত দিয়ে টুকরো করে ছিড়ে দিয়েছি। এরপরে অন্যান্য উপকরণের সাথে পাউরুটি ভালো করে মিশিয়ে নিব। এমন ভাবে মিক্স করবো যাতে পাউরুটি এবং অন্যান্য উপকরণের সাথে একদম মিশে যায়।
পিঠা তৈরীর ধাপ-৩
এখন সব উপকরণ সমূহ প্রায় মেখে নেওয়া শেষ। এমন ভাবে মেখে নিতে হবে যাতে কোন দলা থেকে না যায় ভিতরে। তো একটা আঠালো ভাবছিল সেটা চলে যাওয়ার জন্য হাতে অল্প তেল নিয়ে ভালো করে আবার সব উপকরণ সমূহ মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দিব।
পিঠা তৈরীর ধাপ-৪
এখন পিঠা গুলো ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসায় দিয়েছি এবং ফ্রাই প্যানে পিঠা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে একটা একটা করে পিঠা ছেড়ে দিব তেলের মধ্যে।
পিঠা তৈরীর ধাপ-৫
পিঠা গুলো তৈরি করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমি পাউরুটি দিয়েছি এরপরে সুজি দিয়েছি। কিন্তু এই পিঠা গুলো বেশি তাপে ভেজে নেওয়া যায় না তাহলে উপরের দিক পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা ভাব থেকে যাবে। তাই আমি খুব কম তাপে সময় দিয়ে পিঠা গুলোকে একদম সুন্দর কালার আসার মত করে ভজে নিয়েছি।
পিঠার পরিবেশনা
পিঠা তো তৈরি করে নিলাম তালের রসের আপনারা দেখতে পাচ্ছেন পিঠার কালারটি অসাধারণ হয়েছে। এই তালের রসের ক্রিপসি পিঠা এতটা মজার হবে আমি ভাবতেও পারিনি। সত্যি বলতে পাউরুটি এবং সুজি দেওয়াতে অনেক ক্রিপসি হয়েছিল। এই পিঠা খেতে অসাধারণ লেগেছিল। বাচ্চারা তো অনেক খুশি এই পিঠা খেয়ে।
এই পিঠা আমি আবারো তৈরি করে খাব অন্য একদিন। আশা করি আমার আজকের তালের রসের ক্রিপসি পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার আজকের শেয়ার করা এই পিঠা অনেক মজার ছিল।
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | রেসিপি |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
তালের রসের খুব মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন। রেসিপি টা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার রেসিপি টি দেখে এতো সুন্দরভাবে সহযোগিতা দেওয়ার জন্য।
তাল দিয়ে তৈরি মজাদার পিঠাগুলো দেখে খেতে ইচ্ছে করছে। তালের পিঠা আমার খুবই ভালো লাগে খেতে। বিকেলে বসে গরম গরম পিঠাগুলো খাওয়ার মজাটাই আলাদা। আপনার তৈরি করা পিঠাগুলো দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সাধারণ মজার একটি পিঠা আপু খেতে বেশ ভালো লেগেছিল তৈরি করে খেয়ে দেখতে পারেন।
আপু আপনার তালের রসের ক্রিপসি রেসিপি দেখে লোভ লেগে গেল। সত্যি আপু তালের পিঠা অনেক মজার। তবে আপনার মতো এভাবে কখনো তৈরি করিনি। একদিন অবশ্যই তৈরি করব। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
এত ক্রিপসি এবং মজার ছিল আপু বলার মত না সত্যি বলতে আপনিও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন।
আহা 😋 মাত্র খেয়ে উঠলাম, তবে খিদেটা আবারো চেপে বসেছে মনে হয়। তালের পিঠা বেশ কয়েকবার খেয়েছি তবে আপনার পদ্ধতিটা একটু আলাদা লেগেছে আমার কাছে। সবথেকে বড় বিষয় ভীষণ লোভনীয় দেখাচ্ছে। বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন বলতেই হচ্ছে 👌
সত্যি ভাইয়া খিদের উপর খিদে লাগার মত একটি খাবার ছিল। আমি তো নিজের থেকে এই রেসিপিটি তৈরি করেছিলাম কিন্তু এতটা মজার হবে আমি ভাবতেও পারিনি। চলে আসেন আপনাকে আবার তৈরি করে খাওয়াবো।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন তালের রসের ক্রিপসি পিঠা তৈরি রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে সত্যিই আপু জিভে জল চলে এসেছে। আমাদের এলাকায় তালের রস হয় কিন্তু কখনো তালের রসের এভাবে রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পিঠা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
তালের রসের পিঠা অনেক ভালো লাগে খেতে। তালের রস সংগ্রহ করে এভাবে খেয়ে দেখেবেন বেশ ভালো লাগে।
আপু তালের পিঠাতো অনেক খেয়েছি, তবে এভাবে কখনো পাউরুটি অ্যাড করে ক্রিসপি পিঠা খাওয়া হয়নি। আপনার তৈরি তালের রসের পিঠা দেখে মনে হচ্ছে খেতে খুব মজার হয়েছে। মনে হচ্ছে একটু চেখে দেখতে পারলে মন্দ হতো না। যাহোক আপু, খেতে না পারলে কি হবে, রেসিপিটি দেখে শিখে নিলাম। পরবর্তী সময়ে এই রেসিপি অনুসরণ করে তালের রসের ক্রিসপি পিঠা তৈরি করে খাব। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক মজার ভাইয়া রেসিপিটি তৈরি করে দেখবেন ভালো লাগবে। অনেক উৎসাহ দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে।
তালের রস দিয়ে আপনি একদম ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন আপু। তালের রসের অনেক ধরনের পিঠা খেয়েছি তবে এভাবে কখনো খাওয়া হয়নি। এবার তালের সিজনে অবশ্যই রেসিপিটি তৈরি করবো। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আর কিছুদিন পরে তালের রস পাওয়া যাবে তালের রস যখন পাবেন তখন এভাবে তৈরি করবেন অনেক ধন্যবাদ আপনাকে।
https://steemit.com/hive-129948/@samhunnahar/42wssp
আপু গত কিছুদিন আগে যে পরিমান গরম গেছে সেটা তো ভুলি নাই। আর ঐ গরমেই তাল পেঁকেছিল। তার প্রমান আজকে আপনার তালের রসের ক্রিপসি পিঠা দিয়ে প্রমান পেলাম। ধন্যবাদ আপু।
এই তালার রসগুলো আমি গত বছর সংগ্রহ করেছিলাম এখনো অনেক সংগ্রহ করা আছে আমার।