চিংড়ি দিয়ে মিক্সড সবজি রেসিপি ।। ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু ওয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

অনেক দিন পর আবার এলাম আপনাদের মাঝে। আমার পরিবারের সবাই এতো অসুস্থ ছিল যে কোন পোস্ট আর করার সুযোগ হয়ে উঠেনি আমার। আমার আলিশা অনেক দিন অসুস্থ ছিল আর এখন আগে থেকে একটু সুস্থ আলহামদুলিল্লাহ।

শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায় যেটা কিনা গরমের সাময় পাওয়া যায় না। শীতের সবজির মজাই আলাদা। কিন্তু গরমে যে সবজি গুলো পাওয়া যায় তাও কিন্তু বেশ ভালো।

20220620_174559_0000.jpg

সবজি আমার কাছে ভালো লাগে কিন্তু বেশি একটা না।
তবে সবজি খাওয়া শরিরের জানি খুব ভালো। বিভিন্ন সবজিতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুন। তাই আমি আজ আপনাদের মাঝে হাজির হলাম সবজির একটি রেসিপি নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে।

আজ আমি তৈরি করবো মিক্সড সবজি। অনেক ধরনের সবজি এমনিতে মিশিয়ে রান্না করলেই বেশ মজা হয়। আর তার সাথে চিংড়ি যোগ হলে তো কথাই নেই। আমি এইখানে নিয়েছিলাম লাও, জালি কুমড়া, মিষ্টি কুমড়া, গাজর, আলু। তাহলে চলুন দেখি নেই আর কি কি উপকরণ লাগছে মিক্সড সবজি তৈরি করতে।

উপকরন ও পরিমানঃ

উপকরন পরিমান
পেঁয়াজ কুচি ২ টি
কাঁচা মরিচ ৫-৬টি
হলুদ গুড়া হাফ চা চামচ
মরিচ গুড়া হাফ চা চামচ
ধনিয়া গুড়া হাফ চা চামচ
আদা বাটা হাফ চা চামচ
রসুন বাটা হাফ চা চামচ
চিংড়ি মাছ মাঝারি সাইজের ১৫-২০টি
সয়াবিন তেল ৩ চা চামচ
লবন স্বাদ মতো

20220610_124302.jpg

রন্ধন পদ্ধতিঃ

ধাপ-১

20220610_124401.jpg

তেল গরম হতে দিবো।

ধাপ-২

20220610_124424.jpg

তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছ গুলো একটু লবন মাখিয়ে ভেজে নিবো।

ধাপ-৩

20220610_124620.jpg

চিংড়ি মাছের একপাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে হালকা করে ভেজে নিবো।

ধাপ-৪

20220610_124633.jpg

মাছ গুলো ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুড়া, হলুদ গুড়া, ধনিয়া গুড়া, জিরা গুড়া, পেঁয়াজ কুচি দিয়ে দিবো।

ধাপ-৫

20220610_124640.jpg

মসলাগুলো হালকা করে ভেজে নিবো।

ধাপ-৬

20220610_124716.jpg

সামান্য একটু পানি দিবো যাতে পুড়ে না যায়।

ধাপ-৭

20220610_124826.jpg

একটু সময় নিয়ে কষিয়ে নিবো।

ধাপ-৮

20220610_124833.jpg

এইবার মসলা কষানো হয়ে গেলে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিবো।

ধাপ-৯

20220610_124855.jpg

উল্টে পাল্টে সবজি গুলোর সাথে মসলা মিশিয়ে নিবো।

ধাপ-১০

20220610_125131.jpg

একটু সময় নিয়ে কষিয়ে নিবো।

ধাপ-১১

20220610_125450.jpg

কষানো হয়ে গেলে এইবার পানি দিয়ে দিবো পরিমান মতো যেন সবজি গুলো সিদ্ধ হয় আর ঝোল বেশি একটা না থাকে।

ধাপ-১২

20220610_125823.jpg

পানি ফুটতে শুরু করলে একটু নেড়ে মিশিয়ে নিবো। এবং অপেক্ষা করবো সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত।

ধাপ-১৩

20220610_131503.jpg

এইতো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে মিক্সড সবজির রেসিপি।

20220610_131943.jpg

অনেক ধরনের সবজি থাকায় আর সাথে চিংড়ি থাকায় খেতে অনেক সুস্বাদু হয়েছিল। গরম ভাতের সাথে খেতে তো বেশ মজা এই সবজি।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
 4 years ago 

বেশকিছু পুষ্টিকর সবজি দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু।যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে মজাদার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 years ago 

আলহামদুলিল্লাহ, সুস্থ হয়েছে যে আলিশা।যাই হোক এভাবে মিক্স সবজি আমাদের বাসায়ও রান্না করি।তবে চিংড়ি দেওয়া হয় না।চিংড়ি দেওয়াতে স্বাদ আরো বেড়ে গিয়েছে,মনে হচ্ছে। ভালো ছিলো।ধন্যবাদ

 4 years ago 

সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি রান্না করে খেতে অনেক মজা লাগে আপু। আমার আম্মু বাসায় এভাবে অনেক রান্না করেছিল। সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু

 4 years ago 

আপনি ঠিকই বলেছেন অনেক ধরনের সবজি মিশিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। এইরকম মিশ্রন করা সবজিতে প্রচুর পুষ্টি পাওয়া যায়। আপনিতো চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি করলেন চিংড়ি মাছ আমার খুব ফেভারিট। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

বাহ দারুন রেসিপি শেয়ার করেছেন তো আপু। চিংড়ি মাছের সাথে এধরনের মিক্সড সবজি খেতে আমার খুবই ভালো লাগে। আমি এ ধরনের সবজি সাদা পোলাও এর সাথে বেশি পছন্দ করি। আমার আম্মু এই সবজিটি বেশ মজা করে রান্না করতে পারে। আপনার এই রেসিপি পোস্টটা দেখে খুব ভালো লাগলো আপু। এভাবেই এগিয়ে যান অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago (edited)

গরমকালের সবজির চেয়ে শীতকালের সবজি গুলো আমার কাছে বেশি ভালো লাগে। তবে সব সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী।
মিক্স সবজি আমার বাসাতেও রান্না করা হয় তবে তাতে চিংড়ি দেয়া হয় না। এভাবে চিংড়ি দিয়ে রান্না করে একবার ট্রাই করবো অবশ্যই। রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 years ago 

চিংড়ি দিয়ে মিক্সড সবজি রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার উপস্থাপন ও পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। আপনার ধাপে ধাপে উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম।পরবর্তীতে তৈরি করবো ইনশাল্লাহ।

 4 years ago 

সবজি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। সাথে চিংড়ি মাছ থাকলে তো কথাই নেই। চিংড়ি মাছ দিয়ে রান্না করা সবজি আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। খেতেও নিশ্চয়ই খুব মজা হয়েছে। আপনাকে ধন্যবাদ এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

চিংড়ি মাছ এমনিতেই আমার খুব ই ফেভারিট মাছ। আপনি চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে মিক্সড সবজি রেসিপি তৈরি করেছেন। যেটা খেতে অনেক সুস্বাদু হবে আমার কাছে এই ধরনের সবজি রেসিপি খেতে খুবই ভালো লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 4 years ago 

মিক্স সবজি রান্না করে খাওয়া আমাদের জন্য খুবই উপকারী। আর আমার তো এই তরকারি খুবই পছন্দের। আপনি আজকে চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি রান্না করেছেন এগুলো খেতে আসলে খুবই মজার হয়

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62836.04
ETH 1765.30
USDT 1.00
SBD 0.39