আমার বাংলা ব্লগ। তালের হানকি পিঠার রেসিপি।
তালের হানকি পিটার রেসিপি।
জীবনটা অনেকটা হাপিয়ে তুলেছে আমাকে। চতুর্দিকের মানসিক চাপ, নিজের কাজের প্রতি অনীহা, নিজের প্রতি আত্মবিশ্বাস হারাতে বসেছি। তবুও আমার বাংলা ব্লগের মাঝে এসে নতুন প্রাণ খুঁজে পেতে ইচ্ছে করে। তাইতো ছুটে চলে আসি আমার বাংলা ব্লগে, যদি নিজেকে সতেজ করতে পারি। কাজের চাপ, বিভিন্ন ধরনের দুশ্চিন্তার কারণে এখন আর আগের মত কাজ করা হয়ে ওঠেনা। ড্রিড মনোবল নিয়ে প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছি। আবার রিয়েল লাইফের কর্মজীবনের চাপটাও অনেকটা বেড়ে গেছে, সব মিলিয়ে একেবারেই দিশেহারা।
দীর্ঘদিন যাবৎ আমার বাংলা ব্লগে কোন রেসিপি উপহার দিতে পারেনি। আজকে হঠাৎ গ্যালারিতে ঢুকে দেখি তালের হানকি পিটার রেসিপিটি করেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি। তাই চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি। তবে একটা ভুল হয়ে গিয়েছিল রেসিপিটি সম্পূর্ণ করে আমি কোন সেলফি নেই নাই। যাই হোক তবু আপনাদের মাঝে নিয়ে এলাম আজকের রেসিপিটি।
জানিনা কার কাছে কেমন লাগবে, তবে আমাদের আঞ্চলিক ভাষায় বড় করে একসাথে সবকিছু দিয়ে তালের যে পিঠা তৈরি হয় তাকে খানকি পিঠা বলে। নোয়াখালী কিংবা কুমিল্লার দক্ষিণ অঞ্চলে মানুষে এই নামটি বেশ ভালো পরিচিত। আবার হয়তো অন্যান্য অঞ্চলে ভিন্ন নামে পরিচিত। আজকে আর কথা বাড়াবো না চলুন দেখে আসি আমার রেসিপিটি।
তালের হানকি পিঠার রেসিপির উপকরণ।
- তাল দুই কাপ পরিমাণ।
- চাউলের গুড়ি চার কাপ।
- নারিকেল কুচি একটি।
- চিনি পরিমাণ মতো।
- কিসমিস পরিমাণ মতো।
- গুঁড়ো দুধ এক কাপ।
- ব্যাকিং সোডা পরিমাণ মতো।
- কনফ্লাওয়ার দুই চামচ।
- লবণ পরিমাণ মতো।
- সয়াবিন তেল পরিমাণ মতো।
ধাপ - ১
প্রথমে আমি চাউলের গুড়ির সাথে তালগুলো ভালো করে মিক্স করে নেব।
ধাপ - ২
এখন দিয়ে দিলাম চিনি। চিনি গুলো না গলা পর্যন্ত মিক্স করতে হবে।
ধাপ - ৩
এখানে দিয়ে দিলাম নারিকেল কুচি। ভালো করে মিক্স করে নেব।
ধাপ - ৪
এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, কিসমিস, কনফ্লাওয়ার, সোডা, লবণ।
ধাপ - ৫
একটু বড় সাইজের বাটি নিয়ে নিলাম। বাটির মাঝে সয়াবিন তেল মেখে নিলাম। তার উপরে একটা কাগজ দিয়ে মিক্স করা তালের খামির গুলো দিয়ে দেব।
ধাপ - ৬
হানকি পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেল খামির গুলো এবং কি পিঠার খামির গুলো পাত্রে ঢেলে দিলাম। এখন চুলার উপর বসানোর পালা।
ধাপ - ৭
চুলার উপর একটা বড় ভাতের হাড়ি বসালাম। আর সেই হাড়িতে দিয়ে দিলাম বেশি পরিমাণ পানি। পানি যত বেশি সিদ্ধ হবে সেখান থেকে যে পরিমাণ বাষ্প উৎপন্ন হবে সে বাষ্পের তাপমাত্রায় আমার এই পিঠা তৈরি হবে।
ধাপ - ৮
পিঠা হয়েছে কিনা চেক করার জন্য আমি একটা কাঠি ব্যবহার করব। সূচালো কাঠি দিয়ে চেক করা যায়। যদি কাঁচা থাকে তাহলে বুঝা যাবে কাঠির মাঝে আটা লেগে আসবে। এখনো সম্পূর্ণ হয়নি আরো কিছুক্ষণ সময় লাগবে।
ধাপ - ৯
হয়ে গেল তালের হানকি পিঠার রেসিপি, এখন পরিবেশনের পালা।
বন্ধুরা কেমন লেগেছে আমার তালের হানকি পিঠার রেসিপি। আশা করি সকলের কাছে ভালো লাগবে। ভালো মন্দ কমেন্টে জানাবেন। সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
নতুন ধরনের কেক দেখলাম। আমাদের এদিক এধরনের কেক দেখি নি কখনো।এবারের প্রতিযোগীতায় তালের অনেক রকম নতুন নতুন কেক দেখলাম।ভালই লাগল।আপনার কেকটি বেশ ভাল হয়েছে। আশা করি খেতেও অনেক সুস্বাদু ছিল।শুভ কামনা রইল।
আমরা এটাকে তালের কেক পিঠা বলি। আমার কাছে এই পিঠা খেতে অনেক ভালো লাগে। তালের সিজনে দু-একদিন পরপরই এই পিঠা খাওয়া হয়। নারিকেল দিয়ে এভাবে বানালে আরও বেশি ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার পিঠা রেসিপি শেয়ার করার জন্য।
আপনি অনেক সুন্দর করে তালের হানকি পিঠার রেসিপি বানিয়েছেন। এই পিঠাগুলো আমাদের এদিকেও বহুত পরিচিত এবং মানুষ অনেক বেশি খেয়ে থাকে শীতকালে। আমার তো দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনি চিনতে পেরেছেন এবং এর স্বাদ সম্পর্কে অবগত আছেন। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য শুভকামনা রইল।
এইএভাবে তালর হানকি পিঠা খাওয়া হয়নি।দেখতে ভারী মিষ্টি লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। আপনি প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এইরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পরিস্থিতির উপর কারোর হাত নেই। এই সময়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ভালো দিনের জন্য।
বেশ কিছুদিন পর রেসিপি নিয়ে হাজির হয়েছেন, ভালো লাগলো শুনে।
তালের এধরনের পিঠা বেশ দারুন লাগে খেতে। পিঠাটি সুস্বাদু হয়েছে বোঝাই যাচ্ছে।
Hi, @robiull,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @gorllara.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
ভাই আপনি খুব সুন্দর একটি পিঠের রেসিপি তুলে ধরেছেন। আমার মনে হচ্ছে রেসিপিটি খুব সুস্বাদু হবে।তবে আমি এর আগে এই পিঠার নাম আর শুনিনি।