>"দুধের ভেজানো লাচ্ছি সেমাই এর পারফেক্ট রেসিপি" || (১০% প্রিয় লাজুক খ্যাঁক কে)
হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি বরাবরের মতো আজকে ও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কে "দুধের ভেজানো লাচ্ছি সেমাই এর পারফেক্ট রেসিপি"তৈরি করে দেখাবো। দুধ সেমাই আমার খাইতে খুবেই ভালো লাগে। কিন্তু সেমাই বেশি একটা খাওয়া হইনি। আজকে রমজান মাস উপলক্ষে ইফতার করার জন্য এই সেমাই রেসিপি আমি নিজে তৈরি করলাম। রেসিপিটি তৈরি করতে খুবেই স্বল্প সময় লাগে। ২৫ মিনিটি এর মধ্যে রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি করা যায়। আশা করি আমার রেসিপিটি ধাপ গুলো দেখে আপনারাও খুবে সহজে রেসিপিটি তৈরি করতে পারবেন বলে আমার মনে। তাহলে বন্ধুরা দেরি না করে আমার রেসিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
★ লাচ্ছি সেমাই ১ প্যাকেট
★ দুধ ১ লিটার
★ চিনি ৩ কাপ
প্রথমে আমি একটি পাতিল চুলায় বসায় দিলাম। তারপর পাতিলটি গরম হয়ে আসলে সেখানে দুধ গুলো ঢেলে দিলাম।
তারপর হাতা দিয়ে নাড়তে থাকলাম।
দুধটিকে ভালো ভাবে ফুটিয়ে নিয়ে সেখানে তিন কাপ চিনি ঢেলে দিলাম।
তারপর হাতা দিয়ে ভালো ভাবে মিক্সার করে নিলাম।
মিক্সার করা হয়ে গেলে সেখানে সেমাই গুলো ঢেলে দিলাম।
সেমাই গুলো ঢেলে দেওয়ার পর চুলা টা বন্ধ করে দিলাম। তারপর চুলা থেকে নামিয়ে নিলাম।
১০ থেকে ১৫ মিনিট ঠান্ডা করার জন্য এক জায়াগা রেখে দিলাম। প্রায় তৈরি হয়ে গেল খাঁটি দুধের স্পেশাল সুস্বাদু লাচ্ছি সেমাই।
তারপর খাওয়ার জন্য সুন্দর একটি বাটিতে তুলে নিলাম।
এতোক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপির পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।
লাচ্ছি সেমাই অনেকদিন হলো খাই নাই।আসলে এগুলা ঈদ না আসলে সময়করে এমনভাবে খাওয়া হয়না। আপনি দারুন ভাবে রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন ঈদ নাহ আসলে খাওয়াই হয়না। সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভাইয়া।
দুধে ভেজানো লাচ্ছা সেমাই রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে এই রেসিপিটি আমাদের সাথে উপস্থাপন করলেন। শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনার দুধে ভেজানো লাচ্ছি সেমাই রেসিপি অনেক সুন্দর হয়েছে, দেখে বুঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে, তবে ভাইয়া আমি মিষ্টির কারণে সেমাই বেশি একটা পছন্দ করি না, কিন্তু আপনার সেমাই রেসিপি অনেক সুন্দর হয়েছে এটাতে কোন সন্দেহ নেই, ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি তো বেশি একটা মিষ্টি পছন্দ করেন না তাই একটু কম করে দিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।
আপনার দুধে ভেজানো লাচ্ছি সেমাইয দেখে খুবই লোভনীয় হয়েছে। খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।
উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনি অনেক সুন্দর ভাবে লাচ্ছি সেমাই রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
আহ! মিষ্টি জাতীয় খাবার কোন এক সময় অনেক পছন্দের ছিল কিন্তু এখন কম খাওয়া হয় তাই বলে এই না যে যদি কেউ খাইতে বলে না বলি না। খুবই মজাদার রেসিপি শেয়ার করছেন।ধন্যবাদ আপনাকে
ভাইয়া আমিও মিষ্টি জাতীয় খাবার খুবেই পছন্দ করি৷ কিন্তু এখন আর আগের মতো খাওয়া হয় নাহ।। ধন্যবাদ ভাইয়া।
দুধে ভেজানো লাচ্ছা সেমাইয়ের পার্ফেক্ট রেসিপিটি সত্যি খুবই সুন্দর হয়েছে। ইফতারের সময় এই সেমাই খেতে পারলে খুব ভালোই লাগতো। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপু আমি ইফতারের জন্য এই রেসিপিটি তৈরি করেছিলাম৷ খেয়ে অনেক মজা পাইছি। খুবই সুস্বাদু হয়েছিল আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল।
দুধের ভেজানো লাচ্ছি সেমাই এর পারফেক্ট রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে আমিও শিখে নিলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে
আমার রেসিপি তৈরির ধাপ গুলো দেখে আপনি শিখতে পেরেছেন জেনে খুব খুশি হলাম ৷ ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনি খুব সুন্দর দুধে ভেজানো লাচ্ছা সেমাই তৈরি করে ফেলেছেন। দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। মনে হচ্ছে এটি খেতে খুবই মজাদার ছিল। আমি ও মাঝে মাঝে বাসায় তৈরি করি এইভাবে। সুন্দর লাগছে রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু অনেক সুস্বাদু হয়েছিল। খেয়ে অনেক মজা পাইছি। ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।
লাচ্ছা সেমাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে।। আম্মু প্রায়ই লাচ্ছা সেমাই রান্না করে দেন।। আমরা সবাই মজা করে খাই। আপনার সেমাই রান্নার রেসিপি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।। শুভকামনা রইল আপনার জন্য।।
নিজের মতামত টা প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।