"খাঁটি সরিষার তেল দিয়ে বাটা মাছের সুস্বাদু রেসিপি" || (১০% প্রিয় লাজুক খ্যাঁক কে)

in আমার বাংলা ব্লগ4 years ago

  • আসসালামু আলাইকুম

  • আমি @robiul02 বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩


    সবাইকে স্বাগতম

    IMG_20220408_222756.jpg

    হ্যালো বন্ধুরা,

    আশা করি সবাই ভালো আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি বরাবরের মতো আজকে ও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কে "খাঁটি সরিষার তেল দিয়ে বাটা মাছের সুস্বাদু রেসিপি" তৈরি করে দেখাবো। জানিনা আপনাদের কেমন লাগবে কিন্তু আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি । সরিষার তেল দিয়ে মাছ রেসিপি তৈরি করা হলে টেস্ট যেন অন্যরকম লাগে । আমি মনে করি বেশ সুস্বাদু মজাদার একটি রেসিপি। তাহলে বন্ধুরা দেরী না করে আমাদের সিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

    প্রয়োজনীয় উপকরণঃ-
    উপকরণপরিমাপ
    বাটা মাছ৮০০ গ্রাম
    পিঁয়াজের কুচি১৫০ গ্রাম
    কাঁচা মরিচের কুচিপরিমান মতো
    হলুদের গুঁড়ো১ চামচ
    মসলার গুঁড়ো২ চামচ
    মরিচের গুঁড়ো১ চামচ
    রসুন ও আদা বাটাপরিমান মতো
    খাঁটি সরিষার তেলপরিমান মতো
    লবণস্বাদ মতো

    IMG_20220408_222823.jpg


    ধাপঃ-১

    IMG_20220408_221826.jpg


    প্রথমে আমি কড়াইটি চুলায় বসায় দিলাম।
    ধাপঃ-২

    IMG_20220408_221916.jpg


    তারপর সম্পূর্ণভাবে কড়াইটি গরম আসলে সেখানে খাঁটি সরিষার তেল পরিমান মতো ঢেলে দিলাম।
    ধাপঃ-৩

    IMG_20220408_221951.jpg


    তেলটি সম্পূর্ণ ভাবে গরম হয়ে আসলে সেখানে পেঁয়াজের কুচি, কাঁচা মরিচ, রসুন ও আদা বাটা দিয়ে দিলাম।
    ধাপঃ-৪

    IMG_20220408_222151.jpg


    তারপর হাতা দিয়ে নাড়তে থাকলাম।
    ধাপঃ-৫

    IMG_20220408_222307.jpg


    একটু লাল লাল করে ভেজে নিলাম।
    ধাপঃ-৬

    IMG_20220408_222343.jpg


    তারপর প্রয়োজনীয় উপকরণ গুলো দিয়ে দিলাম।
    ধাপঃ-৭

    IMG_20220408_222407.jpg


    সবগুলোকে ভালোভাবে মিক্সার করে নিলাম।
    ধাপঃ-৮

    IMG_20220408_222435.jpg


    তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম।
    ধাপঃ-৯

    IMG_20220408_222518.jpg


    তারপর মাছ গুলো ঢেলে দিলাম।
    ধাপঃ-১০

    IMG_20220408_222541.jpg


    তারপর মাছটাকে ভালোভাবে মিক্সার করে নিলাম।
    ধাপঃ-১১

    IMG_20220408_222607.jpg


    সম্পূর্ণ ভাবে মিক্সার করে নিয়ে পরিমাণ মতো পানি ঢেলে দিলাম।
    ধাপঃ-১২

    IMG_20220408_222635.jpg


    তারপর ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ।
    ধাপঃ-১৩

    IMG_20220408_222700.jpg


    কিছুক্ষণ পর ঢাকনা টি খুলে হাতা দিয়ে একটু নাড়িয়ে দিলাম।
    ধাপঃ-১৪

    IMG_20220408_222723.jpg


    রেসিপিটি আমার প্রায় তৈরি হয়ে এসেছে, সামান্যতম একটু ঝোল রেখে নামিয়ে নিলাম।
    ধাপঃ-১৫

    IMG_20220408_222756.jpg


    তারপর সুন্দর একটি বাটিতে তুলে নিলাম। অবশেষে তৈরি হয়ে গেল খাঁটি সরিষার তেল দিয়ে বাটা মাছের সুস্বাদু রেসিপি।
    এতোক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপির পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।
    Sort:  
     4 years ago 

    খাঁটি সরিষার তেল দিয়ে বাটা মাছের রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। সরিষার তেল দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আপনার রেসিপি তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

     4 years ago 

    আমারে রেসিপির পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

     4 years ago 

    সরিষার তেল দিয়ে মাছ রান্না করলে সত্যি অনেক সুস্বাদু হয় ভাইয়া, আপনার রেসিপিটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, রেসিপিটি কালার দেখে মনে হইতেছে সত্যিই অনেক অনেক সুস্বাদু হয়েছে, এবং আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

     4 years ago 

    হ্যাঁ ভাইয়া আপনি ঠিক বলেছেন অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া।

     4 years ago 

    বাটা মাছের সুস্বাদু রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছে করছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন। আপনার উপস্থাপনার ভালো লেগেছে। শুভকামনা রইল।

     4 years ago 

    ভাইয়া কোন কিছু নাহ মনে চলে আসেন আমার বাসায়। এসে খেয়ে যাবেন খাঁটি সরিষার তেলের বাটা মাছের সুস্বাদু রেসিপি। আপনার জন্য শুভেচ্ছা রইল।

     4 years ago 

    বাটা মাছ আমার খুব প্রিয় একটি মাছ।তার মধ্যে আপনি সরিষার তেলে রান্না করেছেন।আপনার রেসিপি দেখে বোঝাই যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনি আপনার রেসিপি প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য

     4 years ago 

    আপু আপনার মন্তব্যটি পড়ে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। 🤗🤗🤗

     4 years ago 

    সরিষার তেলের রান্না ভালোই লাগে খেতে। আমি ইদানিং সোয়াবিন তেল বাদ দিয়ে সরিষার তেল দিয়ে রান্না শুরু করেছি। আপনার আজকের বাটা মাছের রেসিপি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। যদিও বাটা মাছ আমার একদমই পছন্দ না। কিন্তু আপনার বাটা মাছের রেসিপিটি অনেক লোভনীয় লাগছে।

     4 years ago 

    আপু একদিন রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আপনার জন্য শুভকামনা রইল।

     4 years ago 

    আপনার বাটা মাছের রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

     4 years ago 

    খাঁটি সরিষার তেল দিয়ে বাটা মাছের অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেকদিন হলো বাটা মাছ খাওয়া হয়নি যেহেতু বাসার বাইরে থাকি তাই এ ধরনের রেসিপি খুব কমই খাওয়া হয়। আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল, ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

     4 years ago 

    বাটা মাছ নাকি খুবই মজাদার একটি মাছ যদিও আমিও খুব একটা খাই না বাটা মাছ কবে খেয়েছি তাও মনে নাই ।আপনার বাটা মাছের তরকারি দেখেই মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে।রংটা অনেক সুন্দর হয়েছে আপনি খুব সুন্দর করে রান্না করেছেন এজন্য আমার কাছে আরও বেশি ভালো লাগলো।

     4 years ago 

    ভাইয়া আপনি খাঁটি সরিষার তেল দিয়ে বাটা মাছের সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

     4 years ago 

    উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

     4 years ago 

    ভাই,খাঁটি সরিষার তেল কোথায় পেলেন,আজ কাল বাংলাদেশে খাটি কোন কিছু পাওয়া যায়?যাই হোক বাটা মাছ আমার কাছে খুব ভালো লাগে।খেতে বেশ সুস্বাদু। আপনার তৈরি বাটা মাছের রেসিপি দেখতে লোভনীয় লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে

     4 years ago 

    আপু সঠিক জায়গায় খুঁজলে খাঁটি সরিষার তেল থেকে ঠিকে পাওয়া যায়। হ্যাঁ আপু আপনি এটা ঠিক বলেছেন যে বাংলাদেশে কোনো কিছু এখন খাঁটি পাওয়া যাচ্ছে নাহ। ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল। 🤗🤗🤗

    Coin Marketplace

    STEEM 0.04
    TRX 0.32
    JST 0.075
    BTC 62960.15
    ETH 1651.33
    USDT 1.00
    SBD 0.41