টমেটো দিয়ে দেশী শিং মাছ ভুনা রেসিপি
হ্যালো,
বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন।ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবার ও আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে দেশী শিং মাছ ভুনা।
এখনতো দেশী মাছ তেমন পাওয়া যায় না। আমার শাশুড়ী মা গ্রাম থেকে আসছে আমার বাসায়।আসার সময় আমাদের জন্য গ্রাম থেকে শিং মাছ নিয়ে আসছে।সেই মাছ রান্না করেছিলাম। আর শীতের সময় টমেটো দিয়ে মাছ ভুনা খেতে ভালো লাগে।এজন্য আমি টমেটো দিয়ে শিং মাছ ভুনা করেছি। সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি।
উপকরণসমূহ
- শিং মাছ
- টমেটো
- লবণ
- হলুদ
- জিরা বাটা
- পেঁয়াজ কুচি
- মরিচ কুচি
ধাপ-১
- প্রথমে কাড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি।
ধাপ-২
- পেঁয়াজ ভাজা হয়ে এলে তাতে মরিচ কুচি দিয়েছি।
ধাপ-৩
- পেয়াজ মরিচ ভাজা হয়ে এলে তাতে সব মশলাগুলো দিয়েছি।
ধাপ-৪
- মশলা কষানো হয়ে এলে তাতে টমেটো দিয়েছি।
ধাপ-৫
- টমেটোর সাথে মশলা গুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৬
- এবার এর মধ্যে ধুয়ে রাখা শিং মাছ গুলো দিয়েছি।
ধাপ-৭
- এরপর ঝোল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিয়েছি।
পরিবেশন
- সবশেষে বাটিতে ঢেলে পরিবেশন করেছি।
ঠিক বলেছেন আপু, এখন দেশি মাছ খুব একটা পাওয়াই যায় না। শিং মাছ আমাদের সবার শরীরের জন্য খুব উপকারী। আর এই শিং মাছ ভুনা আমার ভীষণ পছন্দ। টমেটো দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা কালার আসে এবং খেতেও খুব ভালো লাগে। খুব লোভনীয় লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।
ঠিক বলেছেন এখন দেশি মাছ সহজেই পাওয়া যায় না। যাক শাশুড়ী নিয়ে এসে বেশ ভালো করেছে।
কিন্তু কেন জানি আমার কাছে শিং মাছ ভালো লাগে না।তবে টমেটো দিয়ে যে কোন মাছ রান্না বেশ ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ দারুন হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ
রেসিপি টি খেতে আসলেই অনেক মজা হয়েছিল।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
আপনার শ্বাশুড়ি মা খুব সুন্দর একটা মাছ নিয়ে এসেছে। আসলে এই সব দেশি মাছ গুলো একটু কমই পাওয়া যায় আপু। আপনি টমেটো দিয়ে এই শিং মাছ রান্না করছে দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। টমেটো দিয়ে শিং মাছ রান্না করার ধাপ গুলো অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবার বোঝার সুবিধার্থে সব ধাপ গুলো দেখানোর চেষ্টা করেছি।এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
শীতকালে তো এরকম মাছগুলো রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আমার তো শিং মাছ খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে দেশি শিং মাছ হলে খেতে তো আরো অসাধারণ লাগে। শীতকালের সময় ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে এসব ধরনের মাছ রান্না করলে খেতে তো আরো ভালো লাগে। আপনার রেসিপিটি দেখেও মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমাদেরকে এত সুন্দর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া ধনিয়া পাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।
শিং মাছ এমন একটি মাছ খেলে প্রচুর পরিমাণ আয়রনের ঘাটতি দূর করে।বেশির ভাগ ক্ষেত্রে যাদের রক্তশূন্যতা হয় তারা শিং মাছ খেলে অনেক উপকার পাওয়া যায়।আপনি ঠিক বলছেন শীতকালে টমেটো দিয়ে শিং মাছ রান্না করলে খেতে অনেক মজা হয়।আপনার শাশুড়ি মা গ্রাম থেকে অনেক মজার একটি মাছ নিয়ে এসেছেন আপনার জন্য।অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে।
শিং রক্তশূণ্যতা পূরণ করে এটা ঠিক কথা বলেছেন আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ঠিকই বলেছেন,এখন দেশী মাছ তেমন পাওয়া যায় না। এই শীতকালে টমেটো দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
শিং মাছ আমার অনেক প্রিয়। শিং মাছ টমেটো ও দুনিয়া পাতা দিয়ে এভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে। আপনার শাশুড়ি গ্রাম থেকে শিং মাছ নিয়ে আসলো। তবে শিং মাছ যেভাবে রান্না করে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। মন চাইতেছে সবগুলো আমি খেয়ে ফেলতে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছা করছে জেনে খুব ভালো লাগলো।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
আসলে এখন টমেটো দিয়ে যেকোনো মাছ ভুনা করলেই খেতে খুবই সুস্বাদু লাগে আমার কাছে। আর যেহেতু আপনার শাশুড়ি মা গ্রাম থেকে এই দেশি মাছগুলো নিয়ে এসেছে তাহলে তো এর টেস্ট একটু বেশিই হবে। আর টমেটো দিয়ে আপনি দারুন ভাবে ভুনা করেছেন খেতে নিশ্চয়ই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
টমেটো দিয়ে যেকোন মাছ ভুনা করলেই খেতে অনেক ভালো লাগে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।