ডালের বড়ি ও শীতকালীন সবজি দিয়ে রুইমাছের ঝোল
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন।ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি।আজ আমি আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়ি ও সবজি দিয়ে রুইমাছের ঝোল রেসিপি।
উপকরণ সমূহ
- আলু
- বেগুন
- মূলা
- শিম
- ফুলকপি
- রুই মাছ
- লবন
- হলুদ
- জিরা বাটা
- মরিচ বাটা
- মরিচ কুচি
- পেয়াজ কুচি
- ডালের বড়ি
রন্ধন প্রনালী
ধাপ-১
- প্রথমে কারাইয়ে তেল গরম করে তার মধ্যে ডালের বড়ি গুলো হালকা ভেজে তুলে নিয়েছি।
ধাপ-২
- রুই মাছগুলোতে লবণ হলুদ হালকা করে মেখে নিয়েছি। আবার রুই মাছগুলো ভালোভাবে ভেজে একটা বাটিতে তুলে রেখেছি ।
ধাপ-৩
- আবারো কারাই এ তেল গরম করে তাতে পেয়াজ মরিচ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নিয়েছি।
ধাপ-৪
- এরপর একে একে সব মসলাগুলো দিয়ে পানি দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি।
ধাপ-৫
- মসলাগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে সব সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি।
ধাপ-৬
- সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে পানি দিয়েছি।
ধাপ-৭
- এরপর ঝোল ফুটতে শুরু করলে ডালের বড়ি ও মাছগুলো দিয়েছি। ঝোল কমে এলে নামিয়ে নিয়েছি।
পরিবেশন
- সবশেষে বাটিতে ঢেলে নামিয়ে নিয়েছি।
ডালের বড়ি ও শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি আমার ভীষণ ভালো লেগেছে, আপনি প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইলো। শীতকালীন সময়ে এই রেসিপি গুলো ভীষণ ভালো লাগে
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
মাছের সাথে শীতকালে কুমরো বরি রান্না করলে এর আলাদা একটা স্বাদ লাগে।আপনার ডালের বরি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি খুবই চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
কুমড়োর বড়ি খেতে আমারও খুব ভালো লাগে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ডালের বড়ি ও শীতকালীন সবজি দিয়ে রুইমাছের ঝোল রান্নার দারুণ পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শীতকালীন সবজি দিয়ে যেকোন জিনিস রান্না করলে সেটা খুবই ভালো লাগে। শীতকালীন সবজিগুলোর মধ্যে থেকে আমার কাছে ফুলকপি খেতে সব থেকে বেশি ভালো লাগে।
অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতকালীন সবজির সাথে ডালের বড়ি এবং মাছ রান্না এ যেন রান্নাকে দ্বিগুণ সুস্বাদু করে দেয়। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ডালের বড়ির স্বাদ একেবারে অন্যরকম।আমার তো খুব ভালো লাগে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
যেহেতু এখন শীতকাল চলে এসেছে আর এই শীতের মৌসুমের ডালের বড়ি এই উপাদানটি দিয়ে খুবই মজাদার মজাদার রেসিপি তৈরি করা সম্ভব বলে আমি মনে করি। শীতকালীন সবজি এবং ডালের বড়ি দিয়ে রুই মাছ রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
আহা শীতকালে ডালের বরি দিয়ে রুই মাছের রেসিপি দেখে মনটা ভরে গেল। আপনার তৈরি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে আপু। রুই মাছ খেতে আমিও অনেক বেশি পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।
আপনার মতো আমারও রুই মাছ অনেক পছন্। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে আমার পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
রেসিপিটি দেখতে অনেক সুস্বাদু হয়েছে। এটি অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবো। ধন্যবাদ আপনকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একবার রান্না করে খেয়ে দেখবেন আপু অনেক মজা লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।
ডালের বড়ির কোন রেসিপি দেখলেই কেন জানি বুকের ভিতরটা চিপ দিয়ে উঠে। আপনি কিন্তু বেশ সুন্দর করে ডালের বড়ি, বেগুন আর রই মাছ দিয়ে একটি লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপিটি দেখে বেশ লোভনীয় মনে হচেছ। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকে ও অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
ডালের বড়ি আমার খুব প্রিয়।
আর শীতকালীন সবজির কথা কি বলবো।
রুই মাছ ডালের বড়ি এবং শীতকালীন সবজি দিয়ে মজার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই তো বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল।
সেই সাথে রেসিপি প্রস্তুত উপস্থাপনাটাও অসাধারণ ছিল।
ঠিক বলেছেন ভাইয়া রেসিপি টি খেতে সুস্বাদু হয়েছিল।অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।