আলু দিয়ে ডিম রান্নার রেসিপি||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আমার আজকের রেসিপি আলু দিয়ে ডিম রান্না।এই রেসিপিটি সবার বাড়িতেই করা হয়ে থাকে।তাই বলা যায় আজকে কমন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে বন্ধুরা।ডিম মোটামুটি সকলেরই পছন্দের একটি খাবার।তাছাড়া পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার টি যেকোনো ভাবেই রান্না করলে খেতে ভালো লাগে।গতকাল বাসায় রেসিপিটি তৈরি করা হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করা।আপনারা চাইলে খুব সহজেই আমার রেসিপিটি অনুসরণ করে তৈরি করে নিতে পারেন মজাদার আলু দিয়ে ডিম রান্নার রেসিপিটি।
❤️পরিবেশন লুক❤️

IMG20240303123816.jpg

❤️ প্রয়োজনীয় উপকরণ ❤️

উপকরণপরিমাণ
ডিম৫ টি
আলু৩ টি
কাঁচা মরিচ৫টি
পেঁয়াজ২টি
রসুন১টি
এলাচ২টি
শুকনো মরিচের গুড়াপরিমাণ মতো
ধনিয়া গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
হলুদপরিমাণ মতো
জিরাপরিমাণ মতো
সোয়াবিন তেলপরিমাণ মতো


নিম্নে রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করছি।

ধাপ-১

প্রথমে জিরা,এলাচ ভেজে নিয়ে একসাথে পেঁয়াজ ,রসুন, কাঁচা মরিচ, বেটে নিতে হবে।

GridArt_20240304_130551979.jpg

ধাপ-২

এবার ডিম সিদ্ধ করে খোসা ছড়িয়ে নিয়েছি।তারপর ডিম গুলোতে লবণ, হলুদ দিয়ে মেখে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি।

GridArt_20240304_130514939.jpg

ধাপ-৩

এবার কড়াইতে আরো পরিমাণ তেল দিয়ে বাটা মসলা দিয়েছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিয়েছি।তারপর পরিমাণ মতো লবণ,ধনিয়া গুড়া,শুকনো মরিচ গুড়া,হলুদ দিয়েছি।সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি।তারপর অল্প পরিমাণ পানি দিয়েছি।

GridArt_20240304_130640047.jpg

ধাপ-৪

এবার ১০- ১২ মিনিট মতো তরকারি কষিয়ে নিয়েছি।তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।

GridArt_20240304_130714160.jpg

ধাপ-৫

এবার কিছুক্ষণ রান্নার পর ডিম গুলো দিয়ে দিয়েছি।তারপর ৫-৭ মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিয়েছি আমার রেসিপি প্রস্তুত হয়ে গিয়েছে এভাবেই।

GridArt_20240304_130740925.jpg

ধাপ-৬

এবার একটি পাত্রে রেসিপিটি পরিবেশন করেছি।

IMG20240303123816.jpg

IMG20240303123814.jpg

IMG20240303123812.jpg


ধন্যবাদ সবাইকে আমার রেসিপি ব্লগটি পড়ার জন্য।আজকের মতোএখানেই শেষ করছি আমার রেসিপি।আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-4th March,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আলু দিয়ে ডিম রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ডিম আমার প্রিয় খাবার। যে ভাবেই রান্না করা হোক খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। আলু দিয়ে এভাবে ডিম রান্না করে অনেক বার খাওয়া হয়েছে। আপনার রেসিপি পরিবেশন দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার প্রিয় খাবার ডিম,জেনে ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া এই রেসিপি সবার বাড়িতেই কম বেশি খাওয়া হয়,ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আলু দিয়ে ডিম রান্নার রেসিপি এটা মাঝেমধ্যেই খেয়ে থাকি। আমার তো ভীষণ ভালো লাগে। আপনি বেশ সুন্দর ভাবে রান্নার রেসিপিটি সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং এটি তৈরি করার প্রক্রিয়াটি বেশ সুন্দরভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আলু এবং ডিম দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। ডিম আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাদ্য। তাছাড়া এভাবে আলু ডিম দিয়ে রেসিপি তৈরি করে অনেক বার খাওয়া হয়েছে। এই রেসিপিটা খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া ঠিক বললেন,উপকারী এই ডিম।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

মাঝে মাঝে এভাবে আলু দিয়ে ডিম রান্না করলে খেতে দারুন লাগে। যেটা আমার খুবই প্রিয় খাবার । বিশেষ করে ডিম ভুনা রেসিপি আমার সবচেয়ে বেশি প্রিয়। আপনার আজকের রেসিপিটি খুবই সুন্দর ছিল। রেসিপি করা সহজ কিন্তু খেতে অনেক মজা। অনেক সুন্দর করে রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া খেতে মজা রেসিপিটি,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ডিম ভুনা প্রিয় জেনে ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আলু দিয়ে ডিম রান্নার রেসিপি টা আমরা সচরাচর খেয়ে থাকি তবে আপনার এই পোস্টটা আমার কাছে একটু ইউনিক লেগেছে খুব সুন্দর করে আপনি এই পোস্টটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ইউনিক লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

আলু এমন একটি খাবার যা যেকোনো ধরনের তরকারির সাথে রান্না করা যায়। তবে নতুন আলু দিয়ে ডিম রান্না খেতে আমার কাছে বেশ মজা লাগে। আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি আপনি ঠিক বলেছেন একদম,এই ডিম এবং আলু যেকোনো কিছু দিয়ে রান্না করে খাওয়া যায়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আলু এবং ডিম দিয়ে খুব সুন্দর ভাবে আপনি একটি রেসিপি তৈরি করলেন। এভাবে কিন্তু দিন রান্না করলে আমার খেতে বেশ ভালো লাগে। আমি তো মাঝেমধ্যেই এভাবে আলু ডিম রান্না করি। কারন আমার পরিবারের সবাই এভাবে রান্না করলে খেতে বেশ পছন্দ করে। তাছাড়া আপনিও খুব সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। ধাপে ধাপেও খুব সুন্দর ভাবে বর্ণনা করে আমাদের মাঝে শেয়ার করলেন। তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

জি আপু খেতে ভালো ছিল,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই রেসিপিটি আমরা সবাই কম বেশি খাই। কমবেশি সবাই খেলে কি হবে এই রেসিপিটি কিন্তু আমার খুবই পছন্দের একটি রেসিপি। যখন আমার কোন কিছু রান্না করতে ইচ্ছা করে তখন এভাবে ডিম রান্না করে খেয়ে নেই। আপনার ডিম গুলো দেখেই খেতে ইচ্ছা করছে। খুব লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

জি আপু আমাদেরও এভাবেই রান্না করা হয় সহজ রেসিপিটি,ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আলু এমন একটা সবজি সব রকম রেসিপি এর সাথে ব্যবহার করা যায়। আলু দিয়ে ডিম রান্নার যে রেসিপিটা তৈরি করেছেন সেটা আমার খুবই পরিচিত একটা রেসিপি। এই রেসিপিটা খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38