আলু দিয়ে রুই মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১লা জুলাই ২০২৩ খৃস্টাব্দ ।

আজ রোজ মঙ্গলবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



প্রস্তুত প্রণালীর ছবি

364396365_1345609686386323_8985209576841559437_n.jpg

cooked by @rahimakhatun

Device- Galaxy -A13


প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।
--------------------------------------------
বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ফিরে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। আসলে অসুস্থ থাকার কারণে অনেক দিন পোস্ট করতে পারিনি। আজ একটু ভালো লাগার জন্য পোস্ট লিখতে বসে গিয়েছি। এতদিন পোস্ট করতে না পেরে আমার নিজের ও বেশ খারাপ লেগেছে যাই হোক আজ অনেকদিন পর নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আলুর এবং রুই মাছের রেসিপি আপনাদের শেয়ার করবো। আলু সবজিটা আমার কাছে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে আমি শুধু আলু দিয়ে মাছ অথবা ডিম দিয়ে রান্না করি কথা না বারিয়ে যাওয়া যাক মূল রেসিপিতে।

রেসিপির ছবি

364528223_597345365912280_3021102512699234140_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

364173616_816993923417157_2097693740265563466_n.jpg


উপকরণগুলা লিখে দেওয়া হলো।

উপকরন পরিমান
রুই মাছ প্রয়োজন মত
মসলা প্রয়োজন মত
তেল ৩ টেবিল
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
রসুন পেস্ট ১ চা চামচ
কাঁচামরিচ ৩/৪টি
পেঁয়াজ ৩টি
আলু প্রয়োজনমত
প্রস্তুত প্রণালী

♻♻♻১ম ধাপ ♻♻♻

364224150_6706062239415194_4559961174400868872_n.jpg
প্রথমে মাছগুলোকে হলুদ মরিচ ও লবণ দিয়ে মেখে নিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

364543067_1066497294331687_4014667135359892539_n.jpg
মাছগুলো ভেজে নিয়েছি।


♻♻♻৩য় ধাপ ♻♻♻

364173172_966242601322213_7469504629312315839_n.jpg
তারপর তেল গরম করে পেঁয়াজ গুলো দিয়ে দিব।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

364229041_1009775706811398_7665844576354533967_n.jpg
তারপর হলুদ মরিচ লবন ও আদা রসুন পেস্ট দিয়ে দিব।

♻♻♻৫ম ধাপ ♻♻♻

364178892_1000310241384172_209760636173028199_n.jpg
ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিব।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

364227017_1240501949987999_6588033017110172545_n.jpg

উল্টিয়ে পাল্টিয়ে দিব।

৭ম ধাপ

364410767_631606378746492_752749359313916300_n.jpg

সিদ্ধ হয়ে এলে পানি দিয়ে দিবো।

৮ম ধাপ

364255659_954969029133842_7911862035639624561_n.jpg
তারপর মাছ গুলো দিয়ে দিব। পরিমান মত ঝোল রেখে নামিয়ে নিব।

364528223_597345365912280_3021102512699234140_n.jpg

হয়ে গেলো আলু রুই মাছের রেসিপি।

আপনারা বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন।আশা করি ভালো লাগবে।আজ এই আব্দি, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

devicesamsung SM-A217F
LocationDhaka
photograpy recipe

Sort:  
 3 years ago 

আলু এবং রুই মাছের সমন্বয়ে অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আলু দিয়ে মাছের রেসিপি গুলি অনেক বেশি সুস্বাদু হয়। এই রেসিপি তৈরীর ধাপ গুলি অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন জেনে ভালো লাগলো। আলু সবজিটি আমারও বেশ পছন্দের। মাঝেমধ্যে আমিও এভাবে রান্না করি। আর রুই মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে।, মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আশা করি খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। যাইহোক আলু দিয়ে রুই মাছের রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। তবে সাথে টমেটো এবং ধনিয়া পাতা দিলে মনে হচ্ছে আরো বেশি সুস্বাদু লাগতো। এই রেসিপিটা মাঝেমধ্যে খাওয়া হয় বাসায়। যাইহোক রেসিপিটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলু দিয়ে যে কোন মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। রুই মাছ কিন্তু খুবই মজার মাছ। আপনি অনেক চমৎকারভাবে রুই মাছ দিয়ে আলু রান্না করেছেন ।কালার দেখেই বোঝা যাচ্ছে খুবই মজা হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে রুই মাছের সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।খুব ভালো লেগেছে আপনার রান্নার প্রক্রিয়া।শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব দ্রুত আপনার পুরোপুরি সুস্থতা কামনা করছি। আলু দিয়ে রুই মাছ দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু এখন একটু সুস্থ আছেন জেনে ভালো লাগলো। তবে অনেক দিন পর আপনার পোস্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি আলু দিয়ে খুব সুন্দর ভাবে রুই মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল।আমি আবার রুই মাছ খেতে অনেক পছন্দ করি। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। দোয়া করি যেন পুরোপুরি সুস্থ হয়ে মাঝে ফিরে আসতে পারেন। অনেক দিন পর দেখলাম আপনার পোস্ট।আলু হচ্ছে বাঙালির প্রিয় খাবার।সব কিছুর সাথে এই আলু খাওয়া যায়।রুই মাছের সাথে বেশ ভালো একটা জমে। রান্না প্রস্তুত প্রণালী সমূহ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

প্রথমে আপনার পুরোপুরি সুস্থতার জন্য আল্লাহতায়ালার নিকট দোয়া করছি।আপনি আলু ও রুই মাছ দিয়ে অনেক লোভনীয় করে রেসিপি তৈরি করে আমাদের শেয়ার করেছেন।আর রেসিপি তৈরীর ধাপগুলিও অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ আপু,এত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38