কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি।
আমি @rahimakhatun
from Bangladesh
৬ জানুয়ারি ২০২৩।
|
|---|
প্রস্তুত প্রণালীর ছবি |
|---|
cooked by @rahimakhatun
Device- Galaxy -A13
প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।
প্রতিদিনের মত নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। এই রেসিপিটা অনেক দিন আগের আমি আসলে ভুলেই গিয়েছিলাম এই রেসিপিটা শেয়ার করতে। পোস্ট করতে বসে বেশ কনফিউশনে ছিলাম এই রেসিপি আগে শেয়ার করেছি কিনা পোস্ট সব পোস্ট ঘাটাঘাটি করে মনে হলো শেয়ার করি নি। আমার বেশ ভুলো মন ,খুব বেশি মনে রাখতে পারি না। যাই হোক আমার আজকের রেসিপি কচুর নিচের অংশ দিয়ে ইলিশ মাছের রেসিপি।
এই রেসিপিটা আমার খুব প্রিয় রেসিপি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ |
|---|
| উপকরন | পরিমান |
|---|---|
| ইলিশ মাছ | পরিমান মত |
| কচুর নিচের অংশ | পরিমান মত |
| তেল | ৩ টেবিল |
| লবন | সামান্য |
| হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| মরিচ গুঁড়া | ১ চা চামচ | রসুন পেস্ট | ১ চা চামচ |
| কাঁচা মরিচ | ৩/৪ টি | পেঁয়াজ | ২ টি |
উপকরণগুলা লিখে দেওয়া হলো।
প্রস্তুত প্রণালী |
|---|
প্রথমে কচু গুলোকে কেটে ধুয়ে হালকা হলুদ দিয়ে ভাব দিয়ে নিব।
মাছগুলোকে হলুদ মরিচ লবন মেখে নিব।
তারপর ভেজে নিব।
একটি হাড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিব।
মরিচ আদা রসুন পেস্ট দিয়ে দিব।
ভাব দেওয়া কচু গুলো দিয়ে দিব।
উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিব।
আপনারা বাসায় একদিন তৈরি করে খেতে পারেন ,আশা করি মন্দ লাগবে না। আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
|
|---|
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | recipe |
VOTE @bangla.witness as witness OR >>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Support @Bangla.Witness by Casting your witness vote
ইলিশ মাছ এমন একটি মাছ যে মাছের দ্বারা যে কোন তরকারি রান্না করলে সুস্বাদু লাগে। আর একজন ইলিশ মাছকে আমাদের জাতীয় মাছ। আপনি কচু ও ইলিশ দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন এবং সুন্দর বিবরণও দিয়েছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কাছে যে কোন সবজি দিয়ে ভালো লাগে না,আমার কাছে কচু,চাল কুমড়া,পেপে আর মিষ্টি কুমড়া দিয়েই ভালো লাগে,আর না হয় ভুনা ভালো লাগে।ধন্যবাদ
ইলিশ মাছ আর কচু আমার খুবই পছন্দের। আর এই দুটি আপনি রান্না করেছেন যা সত্যি অসাধারণ লাগছে। আর ভুলো মনের কথা কি বলবো সব কিছু ভুলে গেলে কিভাবে হবে। এভাবে ভুলে গেলে তো রান্নায় ভুলে লবণ বেশি বা কম দিয়ে দিতে পারেন। তাহলে তো আমরা খেতে পারব না। তবে রেসিপিটি দেখতে কিন্তু দারুণ দেখাচ্ছে, খাওয়ার টেস্ট করে দেখতে পারতেছিনা লবন বেশি দিয়েছেন না কম দিয়েছেন।
এমন তো আমার হয় আপু😉।রান্নায় লবন কম বেশি হয়,তবে বেশির ভাগ সময় কমই হয়।একদিন তো ডালে হলুদের পরিবর্তে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি😉😉।
আপু খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ৷ আসলে ইলিশ মাছ এমনিতেই খুব মজার একটি মাছ ৷ আপনি কচু দিয়ে ইলিশ মাছেল খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন ৷ আপনার রেসিপি দেখতে বেশ লোভনীয় হয়েছে ৷ মনে হয় খেতেও খুবই সুস্বাদু হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷
ইলিশ আর কচু আমার অনেক প্রিয় রেসিপি।আর প্রায় সময় মজাই হয় খেতে।ইলিশ মাছ তো মজাই হবে জাতীয় মাছ বলে কথা।ধন্যবাদ
আপনি কচু আর ইলিশ মাছ দিয়ে অনেক সুন্দর একটি রেসিপি রান্না করেছেন। আপনি রেসিপিটি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করার স্বাদই আলাদা। ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করার জন্য।
আমাদের বাসায় প্রায়ই রান্না করে,আমি আমার মায়ের বাসায় গেলে আমি পছন্দ করি বিদায় মা প্রায় রান্না করে।মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা।
কি রেসিপি দেখালেন আপু! রেসিপিটি দেখেই জিভে জল চলে এসেছে। এভাবে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু জিভে জল এসে গেলে কি করা যায়🤭,বাসায় কচু এনে রান্না করে তাহলে খেয়ে দেখেন ভালো লাগবে আশা করি।ধন্যবাদ আপু।
ইলিশ মাছ আমার কাছে খুবই প্রিয়। আর তাই যে কোন সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে ভালই লাগে। আপনার তৈরি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি দেখেই বুঝতে পারছি খেতে অনেক স্বাদ হয়েছে। রেসিপির কালারটা দারুন এসেছে, আর তাই খাওয়ার জন্য লোভ লেগে যাচ্ছে। রন্ধন প্রণালীর প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরে লিমন ভাই যে অনেক দিন পর আপনার কমেন্ট দেখলাম।যাই হোক আমার কাছে সব সবজি দিয়ে খেতে তেমন ভালো লাগে না।খাওয়া লোভ লেগে গেলে ভাবিকে বলেন রান্না করে দিতে😉।
আমাদের দিকে কচুর ডাটা বলে নিচের অংশটাকে! ভালোভাবে সিদ্ধ না হলে গলা কেমন করে! তবে ইলিশ মাছের কম্বিনেশন এ খেতে নিশ্চয় মজা হয়েছে! দেখেই বুঝা যাচ্ছে আপু! ধাপে ধাপে সুন্দর করে দেখালেন
আসলে কিছু কিছু কচু খেলে গলা চুলকায় যতই প্রসেসিং করা হোক না কেন।ভাগ্য ভালো থাকলে ভালোই পরে।
ইলিশ এমন একটা মাছ, যেকোনো সবজি দিয়েই একে রান্না করে খাওয়া যায়,আর খুব মজাই লাগে।আমিও কচু দিয়ে এভাবে ইলিশ মাছ রান্না করি। খেতে অসাধারণ হয়। আপনার রেসিপিটি ও খুব লোভনীয় হয়েছে। খেতেও মজা হয়েছে বলা যায়। দারুন এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আসলেই আপু কচু দিয়ে ইলিশ মাছের তরকারিটা বেশ সুস্বাদু হয়েছে। আমার মা ও এভাবে রান্না করে। আবার ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে।
বাহ্!কচুঁ দিয়ে ইলিশ মাছের রেসিপি। দেখেই জিহ্বে জল এসে পড়লো। কালারটাও খুব চমৎকার।আমার ইলিশ মাছ খুব পছন্দের।যাই হোক আপনার ইলিশ মাছের রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সবারই দেখি জিভে জল এসে গিয়েছে নাকি,তাহলে তো খুব মসিবত 😉😉।