লাউ দিয়ে শিং মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
৫অগ্রহায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

২৪ই নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



রেসিপি এর ফটোগ্রাফি।।

captured by @rahimakhatun

Device- Galaxy A137F

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।বেশ কিছু দিন আগে আমার বাবা একটি লাউ গাছ লাগিয়েছিলো বাসার সামনে জায়গা আছে সেখানে।অনেক হলো লাউ ধরছিলো না তাই কেটে ফেলে আবার৷ অন্য গাছ লাগাবে ঠিক তখনই দেখে একটি লাউ ধরেছে গাছে। মোটামুটি লাউ যখন বড় হলো তখন নিয়ে এনে লাউ ও শিং মাছ দিয়ে ভেঙে রান্না করেছে।এই খাবারটা আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। কথা না বারিয়ে যাওয়া যাক মূল পর্বে

20231118_111806.jpg

প্রয়োজনীয় উপকরণ

GridArt_20231124_083921405.jpg


উপকরন
পরিমান
লাউ ১টি
শিং মাছ ৩টি
লবন সামান্য
সরিষার তেল ৩ টেবিল চামচ
হলুদ ১ চা চামচ
আদা রসুন পেস্ট ২ টেবিল চামচ
লাল মরিচ ১ চা চামচ
কাঁচা মরিচ প্রয়োজন মত
ধনে পাতা প্রয়োজন মত
🐟🐟🐟প্রস্তুত প্রণালী🐟🐟🐟
১ম ধাপ

20231118_103629.jpg

প্রথমে তেল গরম করে নিব।


২য় ধাপ

তারপর পেঁয়াজ মরিচ দিয়ে দিব


৩য় ধাপ

হলুদ মরিচ ও মাছ দিয়ে কষিয়ে নিব। তারপর মাছ ভেঙে নিব।


৪র্থ ধাপ

লাউ গুলো দিয়ে দিব।


৫ম ধাপ

উল্টিয়ে পাল্টিয়ে নিব।


৬ষ্ঠ ধাপ

মাছগুলো দিয়ে দিব।


৭ম ধাপ

ভালো করে কষিয়ে নিব।


৮ম ধাপ

ধনে পাতা দিয়ে দেখে পরিমান মত ঝোল রেখে নামিয়ে নিব।
20231118_111806.jpg
তারপর গরম গরমভাত দিয়ে পরিবেশন করবেন। আশা করি খুব ভালো লাগবে। যাই হোক আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

শীতকালীন সব্জিতে লাউ আমার খুব পছন্দের। আর শিং মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই,সুস্বাদু তো হবেই।আর এমন ঘটনা দেখি প্রায়ই ঘটে,গাছে কোনো কিছু না ধরলে কেটে ফেলার নাম নিলেই ধরা শুরু করে,হাহাহা।যাইহোক রেসিপিটা দারুণ ছিল।

 3 years ago 

লাউ আমাদের ফ্যামিলির সবারও অনেক বেশি পছন্দের। আমাদের তো কালকে এবং আজকে লাউয়ের রেসিপি চলতেছে। গাছটা তুলে ফেলার আগে তাহলে একটা লাউ ধরেছিল এটা জেনে ভালোই লাগলো। লাউয়ের একটা রেসিপি তৈরি করেছেন দেখছি, যেটা অনেক সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। শিং মাছ দিয়ে লাউ রান্না করলে এমনিতেই তা অনেক সুস্বাদু হয়। পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছিলেন দেখেই বুঝতে পারছি। রেসিপিটা তৈরি করার ধাপগুলো শেয়ার করা হয়েছে দেখে ভালো লাগলো।

 3 years ago 

বেশ কিছুদিন ধরে আমারও লাউ খাওয়ার প্রতি খুব আগ্রহ বেড়েছে। বেশ ভালোই লাগে লাউ দিয়ে বিভিন্ন রেসিপি খেতে। নিজের গাছের লাউ হলে তো কথাই নেই। আপনার লাউ দিয়ে শিং মাছের রেসিপি বেশ লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

লাউ শীতকালীন একটি মজাদার সবজি। শিং মাছে পুষ্টিগুনে তো একদম ভরপুর।প্রচুর আয়রনসমৃদ্ধ এই শিং মাছ। আপনি এই মজাদার সবজি এবং পুষ্টিকর সুস্বাদু মাছ দিয়ে সুন্দর রেসিপি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে লোভনীয় লাগছে রেসিপিটি। ধন্যবাদ সুন্দর লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাগ্যিস লাউ গাছটা কেটে ফেলেন নি তাহলে এত মজার লাউ কোথায় পেতেন । কারণ নিজের হাতের লাগানো গাছের লাউ খেতে অন্যরকম টেস্ট হয় । যদিও শিং মাছ দিয়ে কখনো লাউ রান্না করে খাইনি । তবে ভালই লাগবে মনে হচ্ছে ।আপনি খুব মজা করে রান্না করেছে এবং খেয়েছেন মনে হচ্ছে মজা করে ।

 3 years ago 

আপনাকেও শুভেচ্ছা এবং শুভ সকাল। যাইহোক নিজের গাছের লাউ এবং শিং মাছের চমৎকার রেসিপি তৈরি করেছেন। নিজের হাতে লাগানো গাছের লাউ একটু টেস্ট বেশি হয়ে থাকে।

তবে লাউ এবং শিং মাছের রেসিপিটা আমারও বেশি পছন্দ। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সংমিশ্রণে খুব চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে নিয়ে এসেছেন। চমত্কার রিসিভই শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

শীতকালীন সবজি লাউটা আমার খুবই ফেভারিট। শিং মাছ এবং লাউ দুটোই খুব ভালো লাগে খেতে। আর এই দুইটা যদি একসাথে রান্না করা হয়, তাহলে তো আরো বেশি সুস্বাদু হবে। তবে লাউটা যদি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে। নিশ্চয়ই অনেক মজাদার ছিল এটা।

 3 years ago 

নিজেদের চাষকৃত ফল বা সবজি খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে খুব ভালো টেস্ট পাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে এভাবে কখনো লাউ রান্না করা হয়নি। দেখে মনে হচ্ছে টেস্ট ভালো পাওয়া যাবে।

 3 years ago 

অবশেষে তাহলে আপনার বাবার হাত থেকে লাউ গাছটা রক্ষা পেল। যদি যদি লাউ দেখতে না আপাতত তাহলে অবশ্যই আপনার বাবা হয়তো বা লাউ গাছটা কেটে ফেলত। যাই হোক লাউ দিয়ে শিং মাছ রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন লাউ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আমার গাছের লাউ অনেক বেশি সুস্বাদু লাগে আর যদি শিং মাছ রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38