মজাদার স্বাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি। [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
আমি @rahimakhatun
from Bangladesh
৭ ই আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ ।
২৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ।
|
|---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
|---|
made by-@rahimakhatun
Device- Galaxy A13
|
|---|
প্রয়োজনীয় উপকরণ |
|---|
| উপকরন | পরিমান | |||
|---|---|---|---|---|
| ইলিশ মাছের টুকরা | প্রয়োজন মত | |||
| কাঁচকলা | প্রয়োজন মত | |||
| পেঁয়াজ | প্রয়োজন মত | |||
| তেল | ২ টেবিল | |||
| লবন | সামান্য | |||
| হলুদ গুঁড়া | ১ চা চামচ | রসুন পেস্ট | ১ চা চামচ | |
| কাঁচামরিচ | ২/৩ টি | |||
প্রস্তুত প্রণালী |
|---|
প্রথমে ইলিশ মাছের টুকরো গুলোকে হলুদ মরিচ মেখে নিব। এই খানে কিছু মাছের ডিম ও রয়েছে।
একটি কড়াইতে তেল গরম করে মাছের টুকরো গুলোকে ভেজে নিব।
৩য় ধাপ
তারপর কাঁচকলা গুলোকে কেটে ধুয়ে হলুদ ,মরিচ এবং লবন মাখিয়ে সামান্য তেলে ভেজে নিব।
৪র্থ ধাপ
৫ম ধাপ
একটি হাড়িতে তেল গরম করে ,তাতে পেঁয়াজ কষিয়ে নিব ।
৬ষ্ঠ ধাপ
৭ম ধাপ
তারপর ভাজা কলাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব।
৮ম ধাপ
তারপর পানি গরম করে কষানো কলায় দিয়ে দিব। তারপর ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিব। পরিমান মত ঝোল রেখে লবন চেক করে নামিয়ে নিব।
হয়ে গেলো মজাদার স্বাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি। কেমন হল জানাবেন আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে মতামত দিয়ে পাশেই থাকবেন।
আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | recipe |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি ঠিকই বলেছেন কারো পেট খারাপ হলে কাঁচ কলি খুবই উপকারী। ওজন কমাতে ,ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাঁচকলা অনেক কাজ করে। পুষ্টির ঘাটতি দূর করতে অনেক সহয়তা করে। আমরা তো বেশিরভাগই কাঁচকলা রান্না করে থাকি। এটি খুবই সুস্বাদু হয়ে থাকে।
আপনি ঠিক বলেছেন আপু কোথাও বেড়াতে গেলে তারপর সেখান থেকে বাসায় আসলে বাসায় যেন অনেক কাজ হয়ে যায়। তবে আমরা তো কাজ করি না 😁। ব্যস্ততা কাটিয়ে রাতে পোস্টটি করতে পেরেছেন। কাজের প্রতি প্যাসন থাকলে না করেও থাকা যায় না পোস্ট। যায়হোক, কাচ কলা আমার প্রিয়। এটা পাঙ্গাস মাছ দিয়েও খুব ভালো লাগে খেতে। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।
ছেলেদের কাজ না করলেও হয়,মেয়েদের তো না করে উপায় নাই।যাই হোক
কাঁচকলা দিয়ে প্যাঙ্গাস মাছ দিয়ে খাওয়া হয়নি।
ইলিশ মাছ আমার খুবই প্রিয়। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি দেখে অনেক ভালো লাগলো। আমি কখনো এভাবে খাইনি। আমার কাছে রেসিপি দেখে অনেক ভালো লাগলো। আমিও বাসায় তৈরি করে খাবো। রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে
আসলে কাঁচকলা দিয়ে এভাবে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগে। আমি ও আপনার মতো কাচকলা দিয়ে রান্না করি।তবে আপনি মাছ ও কাচকলা ভেজে নিয়েছেন আমি কখনো ভেজে রান্না করিনি।ভেজে নেওয়ার জন্য মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।আর আপনি ঠিক বলেছেন একজায়গায় থেকে বেরিয়ে আসলে বাসার কাজ আরো দ্বিগুণ বেড়ে যায়। আপু আপনার টাইটেল টা মনে হচ্ছে একটু ভুল হয়েছে, ঠিক করে নিন।আপনার জন্য শুভকামনা রইল।
কাঁচকলা সত্যি অনেক উপকারী। শরীরের বিভিন্ন পুষ্টি ঘাটতি পূরণে এবং ওজন কমাতে কাঁচকলার ভূমিকা অপরিসীম। কাঁচকলা আমার খুবই প্রিয় একটি সবজি। যেকোন মাছের সাথে কাঁচকলা রান্না করলে খেতে ভালো লাগে। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ইলিশ মাছ আমার একটি প্রিয় মাছ। ইলিশ মাছ খেতে আমি খুবই পছন্দ করি। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের এরকম রেসিপি কখনো খায়নি। তবে আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে বেশ ভালই হয়েছে। আপনি অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে এই পোস্টটি করেছেন জেনে ভালো লাগলো। সুন্দর রেসিপি পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমাদের প্রায় রান্না করা হয় কাঁচ কলা দিয়ে ইলিশের রেসিপি।কয়েকদিন যাবত বেশ ব্যস্ত সময় কাটছে।ধন্যবাদ
একদম ঠিকই বলেছেন আপু কোথাও বেড়াতে গেলে এরপর বাসায় আসলে বাসাটা একদম অগোছালো দেখলে আর ভালো লাগেনা। অনেক কাজ যেন জমা হয়ে যায়। কাজ করতে করতে সারাদিন চলে যায়। এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
খুবই মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ইলিশ মাছের রেসিপি বরাবরই অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। বাসা থেকে কোথাও ঘুরতে যাওয়ার পরে যখন আবার বাসায় ফিরে আসা হয় তখন চোখের সামনে সত্যিই অনেক কাজ এসে জমা হয়। এটা মাঝে মাঝে আমার সঙ্গে হয়ে যখন ম্যাচ থেকে বাসায় যাই বাসা থেকে এসে রুমের দিকে তাকাতে পারি না মনে হয়, অনেক বছর অব্দি এই রুমে কেউ থাকেনি। তখন আবার অনেকটা সময় নিয়ে সেগুলো পরিপাটি করতে হয় ।
আপনি অনেক সুন্দর ভাবে কাঁচকলা ব্যবহার করে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
ওয়াও খুবই অসাধারণ কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি করেছেন। ইলিশ মাছ তো বাঙ্গালী জাতির খুব প্রিয় মাছ। এবং কাঁচা কলা দিয়ে রান্না করলে খুব মজা লাগে খেতে। খুব লোভনীয় পোস্ট। আপনার রেসিপি কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা রইল।