মজাদার স্বাদের চিকেন পাস্তা রেসিপি । [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

৬ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ। আজ রোজ বুধবার । এখন ষড়ঋতুর ( বর্ষাকাল )

প্রস্তুত প্রণালী

290344022_541376974408087_544458918564925575_n.jpg

made by-@rahimakhatun

Device- Galaxy A13

প্রতিদিনের মত আজকে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেক দিন পর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের কে দেখাবো পাস্তার রেসিপি। আমি আসলে মিষ্টি খুব কম পছন্দ করি। তাই ঈদের দিন মিষ্টি আইটেমের সাথে ঝাল আইটেম একটা রাখতে হয়। যেন মিষ্টি খেতে খেতে যখন অরুচি হয় ,তাহলে ঝাল খাবে। আমি আসলে পাস্তা নামটা প্রথম শুনি মিশু সাব্বির এর ভিটামিন টি নাটকে। বেশ মজা পেয়েছিলাম তারেক আনাম যখন ইতালিয়েন পাস্তা খেয়ে ডাইরেক্ট হয়ে যায়। যাই হোক আমি আসলে পাস্তা রান্না করেছিলাম ঈদের দিন। সবাই দেখে সেমাই রেখে পাস্তা খেয়ে বেশ মজা পেয়েছে।

রেসিপির ছবি

292140153_370246528584167_767318244507285225_n.jpg

আমি প্রথম পাস্তা খেয়েছিলাম বেলি রোড এর রেস্টুরেন্ট এ। আমার তখন তেমন ভালো লাগে নি। এর পর নিজে রান্না শিখে তারপর রান্না করার পর এখন খেতে বেশ ভালোই লাগে। এখন অবশ্য বাহিরেও খাওয়া হয়। আশা করি আপনাদের ও ভালো লাগবে। দেখে আসা যাক পুরো প্রস্তুত প্রণালী

প্রয়োজনীয় উপকরণ

20220710_081731.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণগুলা লিখে দেওয়া হলো।
উপকরন পরিমান
পাস্তা প্যাকেট প্রয়োজন মত
গাজর প্রয়োজন মত
চিলি সস ৩ টেবিল
লবন সামান্য
টমেটো সস ২ চা চামচ
সয়া সস ১ চা চামচ
মুরগির মাংস প্রয়োজন মত
কাজু বাদাম প্রয়োজন মত
পেঁয়াজ ৩টি
কাঁচামরিচ ২/৩ টি
ডিম দুটি
প্রস্তুত প্রণালী

♻♻♻১ম ধাপ ♻♻♻

291961367_595913938799271_8211408006152754356_n.jpg

প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য পানি ফুটিয়ে পাস্তা গুলো ঢেলে দিবো।


♻♻♻২য় ধাপ ♻♻♻

292695636_531916835299433_41103982469664891_n.jpg

তারপর সিদ্ধ হওয়ার পর একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি।


♻♻♻৩য় ধাপ ♻♻♻

20220710_081946.jpg

তারপর মুরগির মাংসের টুকরোগুলোকে টমেটো সস,চিলি সস ,সয়া সস ,লবন, হলুুদ,মরিচ ও আদারসুন পেস্ট দিয়ে মেখে নিবো।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

291352851_5193469594021439_742820513642451021_n.jpg

তারপর মুরগির মাংসের টুকরোগুলোকে তেল গরম করে ভেজে নিবো।

♻♻♻৫ম ধাপ ♻♻♻

291786526_1424540671305527_8882362568879075147_n.jpg
কাজু বাদাম গুলো ভেজে নিয়েছি।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

290132317_2418402031630791_8234144702667777626_n.jpg
ডিম দুইটা ভেজে নিলাম।

৭ম ধাপ

292180764_398772528754809_353376872056884435_n.jpg

সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ কষিয়ে গাজর কুচি দিয়ে দিবো। তারপর টমেটো ও চিলি সস দিয়ে দিব।

৮ম ধাপ

292283227_2345358272269782_2170168683584650571_n.jpg

তারপর সিদ্ধ করা পাস্তা গুলো দিয়ে দিবো।

৯ম ধাপ

292140153_370246528584167_767318244507285225_n.jpg
হয়ে গেলো মজাদার স্বাদের চিকেন পাস্তা।
আপনারা বাসায় একটি ট্রাই করে দেখবেন। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 4 years ago 

বাহ্ আপনার চিকেন পাস্তা তো দেখতে অসাধারণ লাগছে। খেতেও মনে হচ্ছে ভীষণ ভালো লেগেছে। আপনার চিকেন পাস্তা গুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। দেখেতো জিভে জল চলে আসলো। ভীষণ ভালো লাগলো আপনাদের চিকেন পাস্তা রেসিপি টি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আপনার দিকে তাকিয়ে আছে হা হা।বেশ মজা পেলাম।খুব ভালো লাগলো মতামত গুলো।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

চিকেন পাস্তা রেসিপি আমার খুবই প্রিয়। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপির ধাপে ধাপে উপস্থাপন দেখে আমি শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করব।

 4 years ago 

আমার ও চিকেন পাস্তা খেতে ভালোই লাগে।ভালো লাগলো আপনার মতামত গুলো ধন্যবাদ

 4 years ago 

মিষ্টি খাবার খেতে আমিও খুবই একটা পছন্দ করিনা। মিষ্টি খাবার খাওয়ার পর একটু ঝাল খাবার না খেলে ভালো লাগে না। চিকেন পাস্তা রেসিপি খুবই লোভনীয় হয়েছে। দেখেই মন চাচ্ছে খেতে। মজার রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 years ago 

আসলেই ঝাল জাতীয় খাবার ভালো লাগে।আপু খেতে মন চাইলে বাসায় চলে আসেন আপু পাস্তা রান্না করে খাওয়াবো।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

খুবই সহজ এবং মজার একটি রেসিপি খেতে ভীষণ ভালোই লাগে ।দেখে তো বেশ লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছিল। তবে ঈদের দিনে আমি কখনো পাস্তা কাউকে রান্না করতেও দেখিনি,খেতেও দেখি নি। নতুন একটি জিনিস দেখলাম।ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আমি আসলে নুডলস এবং পাস্তার একটি রেসিপি রাখি।তারপর টক জাতীয় খাবার ও রাখি আপু।ধন্যবাদ

 4 years ago 

আপু পাস্তা বিশেষ করে আমার একটু বেশি পছন্দের। আর সবাই মিষ্টি জাতীয় খাবার থেকেও ঝাল ঝাল জাতীয় খাবারটা একটু বেশি পছন্দ করে। পাস্তা আমি সাধারণত বিকেলের নাস্তার জন্য তৈরি করি কিন্তু কখনো ঈদ উপলক্ষে তৈরি করা হয়নি। যাইহোক রান্না করতে করতে কতটুকু খেয়েছেন সেটা বলেন😁😁।

আসলেই রেসিপিটি অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য শুভকামনা জানাই।

 4 years ago 

ঈদের দিন মিষ্টি মিষ্টি খেতে অরুচি হয়ে তাই ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে।তাই একটু ঝাল জাতীয় রেসিপি তৈরি করলাম।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

খুবই মজাদার একটি চিকেন পাস্তা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন চিকেন পাস্তা পছন্দ করে না এরকম মানুষকে কমই আছে। রেসিপিটি দেখে জিভে জল এসে গেল শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আমি আসলে তেমন পছন্দ করি না।তবে এখন খুব ভালো লাগে খেতে পাস্তা।জিভে জল আসলে পাস্তা রান্না করে খেয়ে ফেলেন।ধন্যবাদ

 4 years ago 

আপনার প্রতিটি রেসিপি কোয়ালিটিফুল। আমার অনেক ভালো লাগে আপনার রেসিপিগুলো আজকের মজাদার স্বাদের চিকেন পাস্তা রেসিপি আমার কাছে অসাধারণ লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ওয়াও বেশ প্রশংসা করলেন তো।ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়াতে বেশ খুশি হলাম।শুভ কামনা রইলো। আপনার জন্য। ধন্যবাদ আপনাকে🌹

 4 years ago 

চিকেন পাস্তা একটি অসাধারণ লোভনীয় নাস্তা হতে পারে, আমি সাধারণত বাসায় যখন পাস্তা তৈরি করি এতটা আকর্ষণীয় করে তৈরি করতে পারে না, নুডলস পাস্তা এই জাতীয় খাবার গুলো আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর ভাবে চিকেন পাস্তা তৈরি করেছেন খুবই ভালো লেগেছে এর প্রতিটি ধাপ।

 4 years ago 

আমারোও বেশ ভালো লাগে পাস্তা খেতে। আমারও বেশ প্রিয়। পাশেই থাকবেন।ধন্যবাদ।

 4 years ago 

মিষ্টি জাতীয় খাবার আমার খুব একটা পছন্দ না। এদিক থেকে আপনার কার্যক্রম টা আমার বেশ ভালো লেগেছে। পাস্তা আমার পছন্দের খাবার। চিকেন পাস্তা টা বেশ দারুণ তৈরি করেছেন। দেখে বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পাস্তার রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।।

 4 years ago 

মিষ্টি পছন্দ করি তবে তেমন না।তবে ঝাল আরো পছন্দ করি।আসলেই ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।

 4 years ago 

আপনার প্রস্তুত করা চিকেন পাস্তা রেসিপি দেখেই খুব লোভ হচ্ছে জিভে জল আটকানো মুশকিল খেতে নিশ্চয়ই খুব মজা হবে রঞ্জন প্রণালী সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 4 years ago 

তাহলে জল আটকাতে না পারলে,তাহলে রেসিপি দেখে তাড়াতাড়ি পাস্তা রান্না করে খেয়ে ফেলেন।হা হা।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38