ডিম দিয়ে পিকনিকের বুটের ডালের রেসিপি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।অনেক দিন হলো রেসিপি পোস্ট করি না। তাই শুধু চিন্তা করতেছিলাম কি পোস্ট করা যায়।তাই আজকে আপনাদের সাথে পিকনিকের বুটের ডাল রেসিপি শেয়ার করবো।আমি গ্রামে গিয়েছিলাম।সবাই একসাথে পিকনিক খেয়েছি বুটের ডাল আর ডিম দিয়ে।আজকের এই বুটের ডালের রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো।বেশি কথা না বলে চলেন শুরু করি।
ডিম দিয়ে বুটের ডালের রেসিপি। |
|---|
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বুট | ৪ কেজি |
| ডিম | ৩৫ টা |
| পিয়াজ | ১ কেজি |
| কাঁচা মরিচ | ২৫০ গ্রাম |
| লবন | ৫০০ গ্রাম |
| মশলা | পরিমাণ মতো |
| হলুদ | ১০০ গ্রাম |
| দারচিনি | পরিমাণ মতো |
| আদা-রসুন বাটা | ৫০০ গ্রাম |
| সাদা এলাচ | পরিমাণ মতো |
| তেজপাতা | ১২ টা |
| তেল | ১ লিটার |
| মরিচের গুড়া | ১০০ গ্রাম |
| ধনিয়ার গুড়া | পরিমাণ মতো |
| কালো এলাচ | পরিমাণ মতো |
প্রথমে আমরা পাতিলে পরিমাণমতো তেল দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি।
ডিম ভাজার পর এগুলো আলাদা করে রেখেছি এবং এই তেলের মধ্যে তেজপাতা,কালো এলাচ,সাদা এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি।
এরপর এতে আদা-রসুন বাটা গুলো দিয়ে দিয়েছি।
এরপর সুন্দর করে মশলাগুলো নেড়ে দিয়েছি।
এরপর এতে হলুদের গুড়া দিয়ে দিয়েছি।
এরপর এর ভিতরে ধনিয়ার গুড়া দিয়ে দিয়েছি।
এরপর এতে মরিচের গুড়া দিয়ে দিয়েছি এবং সুন্দর করে নেড়ে দিয়েছি।
এরপর মশলা গুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে সিদ্ধ করা বুট গুলো দিয়ে দিয়েছি এবং এতে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি।
এরপর জাল দিয়েছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে পাতিলের তলায় লেগে না যায়।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে যায়।
এইভাবে ৩০ মিনিট জাল দেওয়ার পর আমরা দেখে নিয়েছি যে,দেখেছি লবন এবং ঝাল ঠিক আছে কিনা।
এরপর এতে পরিমাণমতো লবণ দিয়ে আমরা আবার কিছুক্ষণ জাল দিয়ে চুলা থেকে নেমে ফেলেছি।
এরপর এতে পরিমাণমতো পেঁয়াজ ভাজি দিয়ে দিয়েছি যাতে স্বাদ হয়।
এরপর সুন্দর করে নেড়ে দিয়েছি যাতে পেঁয়াজ ভাজি গুলো ভিতরে যায়।
এরপর এভাবে ৭-৮ মিনিট রেখে দিয়েছি যাতে বুটের ডালটা একটু ঘন হয় এবং আমাদের বুটের ডাল রান্না শেষ করেছি।
আর এই ভাবেই আমি শেষ করলাম আমার ডিম দিয়ে বুটের ডালের রেসিপি।জানি না কতোটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

এইরকম একটি রান্না আগে এক সময় আমাদের বাসায় হত। তবে সেখানে ডিম ঝুরি ঝুরি করে দেয়া থাকতো। আজ সকালেও এরকম একটি ডাল দিয়ে নাস্তা করেছি। আপনার পোস্ট দেখে তাই আগের কথা মনে পড়ে গেলো। রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। পিকনিকের রান্না এমনিতেই অনেক মজা হয়। ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ ভাই আমাকে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
এই ধরনের ডাল রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি ডিম দিয়ে বুটের ডাল রেসিপি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি। আমাদের সাথে এত সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
ভাই এত বড় আয়োজন।নিশ্চয় পিকনিক খেয়েছেন।৪ কেজি বুটের ডাল এবং ৩৫ পিস ডিম।রেসিপি তৈরি করার ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
হ্যাঁ ভাই আপনি সঠিক বলেছেন। এটা আমার গ্রামের পিকনিকের আয়োজন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ডিম দিয়ে বুটের ডাল রেসিপি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন তো দেখছি ডিম এবং ডাল মিশ্রন করলে রেসিপি টা আমার কাছে খেতে অনেক মজাদার এবং সুস্বাদু লাগে আপনার এই ছবিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং টেস্টি হয়েছে ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াও ভাই খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন। ডিম দিয়ে বুটের ডালের রেসিপির মজাই আলাদা। আপনি খুবই সুস্বাদু মজাদার একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ❤️
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ডিম দিয়ে বুটের ডালের রেসিপি খাইতে বেশ মজাটাই আলাদা। আমরা যখন পিকনিক করতাম ঠিক এই ভাবে ডিম দিয়ে বুটের ডালের রেসিপি তৈরি করতাম। অনেক সুস্বাদু ও মজাদার একটি রেসিপি । আপনার তৈরি করা রেসিপিটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
এইরকম বুট এর ডালের রেসিপি সাধারনত মাঝে মধ্যে মেজবানি খাবার এ দেখতে পারি। মেজবানির এই রেসিপিটি সত্যি অসাধারন। সাথে ডিম তাহলে তো কথাই নাই। খুব স্বাদ হয়েছে বুঝাই যাচ্ছে দেখে। উপস্থাপনা অনেক সুন্দর ছিলো আপনার। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
ওয়াও এগুলো দেখতে তো খুবই ভালো দেখাচ্ছে ভাই। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। খুব চমৎকারভাবে এটি তৈরি হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে অসম্ভব ভালো লেগেছে প্রত্যেকটি ছবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পিকনিকের খাবারগুলো এমনিতেই অনেক মজা লাগে সবাই মিলে মজা করে রান্না হয় খাবারের স্বাদটা তখন এমনিতেই বেড়ে যায় ।আপনার ডালটা অনেক ভালো হয়েছে রান্না দেখেই বোঝা যাচ্ছে ।তবে ভাইয়া আমি ডিম তো দেখলাম না ডিমকি ডালের ভেতর দিয়ে দিয়েছেন নাকি এমনিতেই খেয়েছেন?
ডিম ভেঙ্গে যাবে দেখে পরে আলাদা করে দিয়েছি। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।
বুটের ডাল আমার খুব প্রিয় একটি খাবার । এর সাথে ডিম তো খুব মজাদার ও লোভনীয় হয়েছে রেসিপিটি । আপনি খুব সুন্দর ভাবে পিকনিকের রান্না রেসিপি টি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করে শেয়ার করেছেন । দেখে খুবই ভাল লেগেছে রান্নাটি। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
বুটের ডাল মোটামুটি সবারই ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।