রেসিপি পোস্ট :ঝাল ঝাল চিকেন ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২১ শে, ডিসেম্বর, শনিবার, ২০২৪ খ্রিঃ



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার সকল ধরনের ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আজকে আপনাদের সাথে রেসিপি পোস্ট শেয়ার করবো। আমি মেসে থেকে লেখাপড়া করি তাই নিজের খাবার নিজেই রান্না করে খাই। যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। নিজের খাবার নিজেই তৈরি করে খাওয়ার মাঝে আলাদা শান্তি রয়েছে। আজ আমি আপনাদের সাথে মাংস রান্নার রেসিপি শেয়ার করবো। আমি যে খুব ভালো রান্না করতে পারি এমনটা না। তবে আমি নিজের মতো করে চেষ্টা করেছি। রেসিপিটি তৈরি করার পদ্ধতি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।



কভার ফটো


1000005208.jpg

সুন্দর করে কভার ফটো তৈরি করে নিয়েছি।



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
মাংসপরিমাণ মতো
কাঁচা মরিচপাঁচটি
ঝালের গুড়াতিন টেবিল চামচ
হলুদএক টেবিল চামচ
লবণদুই টেবিল চামচ
দারচিনিকয়েক টুকরা
তেলপরিমাণ মতো
জিরাবাটাএক টেবিল চামচ
আদা বাটাএক টেবিল চামচ
১০তেজপাতাদুইটা
১১শুকনা মরিচপরিমাণ মতো
১২আলুপরিমাণ মতো

1000005210.jpg



উপকরণ প্রস্তুত প্রণালী :



প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ, হলুদ, ঝালের গুড়া দিয়ে মাংসগুলো মেরিনেট করে রেখেছি। তারপর পেঁয়াজ, রসুন এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর রসুন, জিরা, শুকনা মরিচ বেটে নিয়েছি।আদা আগে থেকেই বেটে ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নিয়েছিলাম। সবকিছু প্রস্তুত করা হয়ে গেলে রান্না শুরু করেছি।

1000005211.jpg

1000005213.jpg



রান্নার পদ্ধতি


ধাপ-১


1000005214.jpg

প্রথম ধাপে চুলা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর আলুগুলো ভেজে নিয়েছি।



ধাপ-২


1000005215.jpg

আলুগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর।কড়াই এর সামান্য তেল দিয়ে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বেটে রাখা মসলাগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি।



ধাপ-৩


1000005216.jpg
মসলাগুলো কিছু সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছে। তারপর এরমধ্যে লবণ, হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ ঝালের গুড়া দিয়ে নিয়েছি।



ধাপ-৪


1000005217.jpg

তারপর মসলাগুলো ভালো করে ভেজে নিয়ে এরমধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিয়েছি।মসলা কষানো হয়ে গেলে যখন মসলা তেল ছেড়ে দেবে তখন মেখে রাখা মাংসগুলো এরমধ্যে দিয়ে নিয়েছি।



ধাপ-৫


1000005218.jpg

কিছু সময় ধরে মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে মসলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর মাংস কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু গুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। আলুগুলো এর সাথে ভালো করে মিশিয়ে নেবো।



ধাপ-৬


1000005219.jpg

মাংসগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমান মতো জল দিয়ে নিয়েছি। এবার কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে।



ধাপ-৭


1000005220.jpg

বেশ কিছু সময় ধরে মাংসগুলো জ্বাল করে নেওয়ার পর মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এর সাথে সাথে জলের পরিমাণ কমিয়ে আসবে। তারপর বোটা ছাড়িয়ে রাখা কাঁচামরিচ গুলো মাংসের মধ্যে দিয়ে নিয়েছি।



ধাপ-৮


1000005221.jpg

আর কিছু সময় চুলায় মাংসগুলো জ্বাল করে নিলে মাংস খাওয়ার উপযুক্ত হয়ে গেলে আমি চুলা বন্ধ করে নিয়েছি। দেখা যাচ্ছে মাংস খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে।



পরিবেশন


1000005208.jpg

1000005209.jpg

পরিশেষে আমি একটি মাটির থালায় ঝাল ঝাল মাংসের ভুনা রেসিপি পরিবেশন করে নিয়েছি। এটাই ছিলো আজকের মাংস রান্না।



পোস্টের বিবরন

পোস্ট ধরন: রেসিপি
ক্যামেরাম্যান: @purnima14
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

চিকেন ভুনা রেসিপি যদি একটু ঝাল ঝাল করে রান্না করা হয়, তাহলে খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক মজাদার ভাবে চিকেন ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপিটা আমার তো অনেক পছন্দ হয়েছে। সেই সাথে অনেক লোভ লেগে গিয়েছে দেখে। কেন যে এই সময় এই পৃথিবীটা দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু নিজের খাবার নিজেই রান্না করে খাওয়ার মধ্যে একটা শান্তি রয়েছে। আপনি মেসে থেকে নিজের খাবার নিজেই তৈরি করে খান জেনে ভালো লাগলো। আপনি আজ খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। চিকেন এমন ঝাল করে ভুনা করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও চিকেন ঝাল ভুনা রেসিপি বেশ ভালো লাগে। রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নিজের হাতের রান্না মানে নিজের মন মত রান্না।মধ্যরাতে ঝাল ঝাল চিকেন ভুনা রেসিপি দেখে খাইতে ইচ্ছা করছে। এ ধরনের রেসিপিগুলো আমি ভীষণ পছন্দ করি। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন, নিজের হাতের রান্না নিজের মতন। রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঝাল ঝাল ভাবে চিকেন ভুনা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন। আর আপনার তৈরি করা রেসিপিটা দেখেই তো আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে। দেখেই বুঝতে পারছি এটা খেতেও দারুন লেগেছিল।

 2 years ago 

মাঝে মাঝে চিকেন ঝাল ভুনা রেসিপি খেতে অনেক ভালো লাগে। রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ঝাল ঝাল চিকেন ভুনা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এমনিতেই আমি মাংসের চিকেন খেতে সত্যি বেশ পছন্দ করি। এত সুন্দর ভাবে চিকেন রেসিপি ভুনা করে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে বেশ ভালোই হয়েছিলো।আপনি চিকেন খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে ঝাল ঝাল চিকেন ভুনা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। ঝাল ঝাল মুরগির মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা আসলে অনেক সুস্বাদু হয়েছিল। সবশেষে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঝাল ঝাল মুরগির মাংস খেতে আমিও ভীষণ পছন্দ করি ভাইয়া। আমি খুব ভালো করে রান্না করতে পারি না তবে রেসিপিটা ভালোই হয়েছিলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ঝাল ঝাল চিকেন ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমানভাবে মিশ্রণ করে রেসিপিটি সম্পন্ন করেছেন।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে বেশ ভালোই হয়েছিলো।আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

মুরগির মাংস ভূনা খেতে এমনিতেই আমার কাছে দারুন লাগে। তার উপর যদি হয় ঝাল ঝাল করে রান্না তাহলে তো আর কথাই নেই। আপনার তৈরি করা আজকের রেসিপিটি কিন্তু সত্যি বেশ দারুন ছিল। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

মুরগির মাংসের ঝাল ঝাল রেসিপি আমার নিজেরও অনেক পছন্দ। রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঝাল ঝাল চিকেন ভুনা তৈরি করে খেতে অনেক ভালো লাগে‌ ।আপু আপনি দেখছি অনেক লোভনীয়ভাবে রেসিপিটি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপিটি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে ও নিশ্চয়ই ভালো হয়েছে।রেসিপির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

হ্যাঁ আপু খেতে মোটামুটি ভালো হয়েছিল। মাঝে মাঝে ঝাল ঝাল কিছু খেতে সবারই অনেক ভালো লাগে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42