//রেসিপি//ঝাল চিংড়ি//
নমষ্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি ।সকলের সুস্থতা কামনা করেই ,আমার আজকের পোস্টটি শুরু করতে চলেছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারো নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। বেশ কিছুদিন হল , অনেক ব্যস্ত থাকার কারণে আমি কোন রেসিপি তৈরি করতে পারছিলাম না আর পোস্টও করতে পারছিলাম না। আজ একটু সময় করে উঠতে পেরে, আমার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। প্রচন্ড গরমে সবসময় চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে না। তাই আজ চিংড়ি মাছের ঝাল ঝাল একটি রেসিপি নিয়ে এলাম। আসলেই এই রেসিপিটি অনেক সুস্বাদু খেতে আর এটি আমার খুবই প্রিয় একটি রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আশা রাখছি সকলেরই ভালো লাগবে।
চলুন তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি।
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিংড়ি মাছ | ৭০০ গ্রাম |
| পেঁয়াজ কুচি | বড়ো সাইজের দুটি |
| রসুন কুচি | একটি |
| কাঁচা লঙ্কা কুচি | ৬ টি |
| টমেটো | ১টি |
| লবণ | স্বাদ মত |
| জিরে, ধোনে গুঁড়ো | ২ চামচ |
| হলুদ গুঁড়ো | ২চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১চামচ |
| গরম মসলা | হাফ চামচ |
প্রস্তুত প্রণালী:
প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি- চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, লবণ, হলুদ, জিরে ধনে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো।
প্রথমেই লবণ আর হলুদ দিয়ে সামান্য জলের মধ্যে চিংড়ি মাছ গুলোকে ২-৩ মিনিট ফুটিয়ে ,সেদ্ধ করে নিলাম। তারপর একটি পাত্রের মধ্যে মাছগুলোকে নামিয়ে নিলাম আর টমেটো পেস্ট করে নিলাম।
এবার একটি খালি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি ,তারপর বেশ কিছুক্ষণ ধরে সেটাকে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ । সেটাকেও একটু নাড়াচাড়া করে, দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো।
সব উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে ,তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলোকে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো আর সব উপকরণ বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
বেশ কিছুক্ষণ ধরে মসলা কষানোর পর তাতে দিয়ে দিলাম গরম করে রাখা পরিমাণ মতো জল। তারপর পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে তাতে দিয়ে দিলাম, হাফ চামচ গরম মসলা ।তারপর দুই মিনিট ফুটিয়ে তৈরি করে ফেললাম আমার আজকের রেসিপি।
এরপর একটি প্লেটে নামিয়ে সেটিকে পরিবেশন করে নিলাম।
| পোস্ট বিবরণ | রেসিপি |
|---|---|
| ডিভাইস | realme 8i |
| ফটোগ্রাফার | @pujaghosh |
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি । ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন ।দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
কি রেসিপি দেখালেন আপু!!
আপনার রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনার রেসিপিটা দেখেই জিভে জল চলে আসলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে। রেসিপিটি সত্যি খেতে অনেক সুস্বাদু হয়েছিল।
আপনার যেমন চিংড়ি মাছ পছন্দের একটি রেসিপি আমার কাছেও খুবই পছন্দের একটি রেসিপি। বেশ সুন্দরভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন আমাদের সাথে। কালারটা দেখতে বেশ অসাধারণ হয়েছে দিদি। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
চিংড়ি মাছ , আপনারও অনেক পছন্দের জেনে ,ভালো লাগলো ভাই। আমার রেসিপিটির সুন্দর একটি ,প্রশংসনীয় মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলেই আপু আপনি যে সময় বের করে এতো সুস্বাদু রেসিপি একটি রেসিপি নিয়ে হাজির হলেন।দেখেই জিভে পানি চলে এলো ঝাল খাবার আমার খুব পছন্দের।আর গরমে আমার মনে ঝাল ঝাল খাবার গুলোই বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
হ্যাঁ আপু, গরম ভাতের সাথে এই ধরনের ঝাল ঝাল রেসিপি গুলো খেতে অনেক সুস্বাদু লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
চিংড়ি মাছ আমার অনেক পছন্দ। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন দেখে খেতে ইচ্ছা করছে।প্রতিটি ধাপ সাজিয়ে-গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর। সুন্দর বর্ণনা ও ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার তৈরি রেসিপিটি , আর আমার উপস্থাপনা আপনার কাছে ভালো লেগেছে জেনে , অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
ঝাল চিংড়ি মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমার তৈরি রেসিপিটি , আপনার কাছে ভালো লেগেছে জেনে , অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আহা চিংড়ি মাছ সকাল সকাল দেখে তোর লোভে পড়ে গেলাম।😋😋😋😋
চিংড়ি মাছের অনেক মজাদার রেসিপি প্রস্তুত করেছেন দেখে ইচ্ছে করছে গরম ভাতের সাথে খেতে শুরু করি কিন্তু কোন উপায় নেই।😋😋।
এত মজাদার রেসিপি শেয়ার করার আগে নিশ্চয়ই পূর্বে সতর্কতামূলক একটা পোস্ট করা উচিত ছিল 😁😁
রেসিপির প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
হা হা হা। অনেক মজা পেলাম আপনার মন্তব্যটি পড়ে। এত সুন্দর করে ,একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। সকাল সকাল এমন রেসিপি দেখে লোভ লেগে গেল। আপনি ঝাল করে রান্না করেছেন দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু,রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল ।ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।
সময় করে আপনি আপনার পছন্দের রেসিপি নিয়ে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো।এই রেসিপিটি কিন্তু আমারও অনেক পছন্দ চিংড়ি মাছ বলে কথা। আর গরমের ভেতরে আসলেই সব রকম খাবার খাওয়া যায় না। আপনার খাবারটি যে ঝাল হয়েছে সেটা কালার দেখেই বোঝা যাচ্ছে। চিংড়ি মাছের ভিতরে আবার গরম মসলা ব্যবহার করেছেন তাতে তো টেস্ট আরো ভালো হওয়ার কথা। খাবারটি দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে।
একদমই আপু ,চিংড়ি মাছ পছন্দ না হয়ে যাবে কোথায়!! অনেক ধন্যবাদ আপনাকে, আমার রেসিপিটির , অনেক সুন্দর একটি প্রশংসনীয় মন্তব্য করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে চিংড়ি মাছের রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে চিংড়ি মাছ খেতে আমি বেশ পছন্দ করি কিছুদিন আগে এই মাছ খেয়েছিলাম। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনার মতো,আমিও চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করি ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।