চিকেন মোমো বানানোর রেসিপি
আসসালামু আলাইকুম
চিকেন মোমো বানানোর রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ১.ময়দা | ২ কাপ |
| ২.চিকেন | পরিমাণ মতো |
| ৩.ভিনেগার | ১ চামচ |
| ৪.পিঁয়াজ কুঁচি | ১০-১২ টি |
| ৫.কাঁচামরিচ কুঁচি | বেশ কয়েকটি |
| ৬.গোল মরিচ গুড়ো | সামান্য |
| ৭.আদা রসুনবাদা | ১ চামচ করে |
| ৮. লবন | স্বাদমতো |
| ৯.তেল | পরিমাণ মতো |
| ১০.কাঁচা জিরা | সামান্য |
| ১১.গোল মরিচ গুড়ো | পরিমাণ মতো |
প্রথমে আমি কিছু মুরগির বুকের মাংস নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি।
তারপর পাটার ওপর রেখে এভাবে একটু থেতে নিয়েছি মাংস গুলো।
তারপর মাংস গুলোর ভিতরে এক চামচ ভিনেগার দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব।
এখন দুই কাপ ময়দা নিয়েছি।তারপর ময়দার ভিতরে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি।
এখন ময়দার সাথে ভালো করে তেল মিশিয়ে নিয়েছি। তারপর কিছু হালকা গরম পানি দিয়ে ভালো করে মুথে নিয়েছি।
এখন এভাবে বানিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব ৩০ মিনিট এর জন্য।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর কিছু কাচা জিরা দিয়ে দিলাম।
এখন তেলের ভিতরে পিঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি দিয়ে দেব।
এখন গোল মরিচ গুড়ো, আদা ও রসুনবাটা দিয়ে দেব।
তারপর মাংস গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।আসলে মাংসের পানি শুকিয়ে এলে নামিয়ে নেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে নেব।
এখন ডো থেকে এভাবে ছোট ছোট করে লেজি কেটে নেব।
তারপর চিত্রের মতো করে রুটি বেলে নেব।
এখন রুটির ভিতরে পুর গুলো এভাবে ভরে এভাবে মোমো বানিয়ে নেব।
একই ভাবে আমি সব গুলো মোমো বানিয়ে নেব।
এখন স্টালের এটার ওপর কিছু তেল দিয়ে দেব।তারপর তৈরি করে রাখা মোমো গুলো দিয়ে দেব।
এখন রাইস কুকারের ভিতরে কিছু পানি দিয়ে দেব। তারপর মোমোর প্লেট দিয়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব।
এখন নামিয়ে একটা প্লেটে তুলে নেব।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো রেসিপি।
এখন সস দিয়ে পরিবেশন করব। সবাই অনেক মজা করে খেয়েছে। সত্যি বিকেল বেলা একেবারে জমে গিয়েছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রলয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1942599083392393404?t=b-xngDp0h_u94_8_0gqPMg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1942599606334021843?t=dYm_DvkqcZqFK7kBR9Sp5A&s=19
https://x.com/MimiRimi1683671/status/1942600305507721430?t=yYmLPIt5hSvdlSxJ15UAnw&s=19
আপনি আজকে আমার সবথেকে বেশি পছন্দের রেসিপি তৈরি করেছেন দেখে আমার তো অনেক লোভ লাগলো। এই রেসিপিটা দেখলেই আমার জিভে জল চলে আসে। আপনি খুবই লোভনীয় এবং সুস্বাদু ভাবে রেসিপিটা তৈরি করেছেন। দেখেই বুঝতে পারছি অনেক মজা করে খেয়েছেন এটা। কোনো রকমে লোভ সামলাতে পারছি না রেসিপিটা দেখে।
এই সময় কেন যে এখন আপনার রেসিপি টা দেখলাম। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি পেলে মজা করে খেতে পারতাম। এই রেসিপিটা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিল।
চিকেন মোমো অনেক সুস্বাদু হয়ে থাকে এবং এগুলো বেশিরভাগ সময় বাজার থেকে খাওয়া হয়ে থাকে৷ তবে কখনোই এরকম ঘরে তৈরি করা হয়নি৷ আজকে আপনার কাছ থেকে এই চিকেন মোমো রেসিপি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুস্বাদু দেখা যাচ্ছে৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখি অনেক বেশি ভালো লাগছে৷ এর ধাপগুলো যেভাবে আপনি একের পর এক খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ এর ডেকোরেশন দেখে এটি একেবারে সুস্বাদু ও লোভনীয় মনে হচ্ছে৷
বাচ্চারা এই ধরনের খাবার খেতে সত্যি অনেক পছন্দ করে। আর আপনি খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। চিকেন মোমো রেসিপি দুর্দান্ত হয়েছে।