খাসির পায়া রান্নার রেসিপি [নেহারী]

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

খাসির পায়া রান্নার রেসিপি [নেহারী]

1000032041.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। যাইহোক খাসির পায়ার নেহারি খেতে অনেকে পছন্দ করে। আর এগুলো রুটি বা পরোটা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। আসলে মজার খাবার সবাই হয়তো পছন্দ করে। তবে আমি প্রেসার কুকারে দিয়েছিলাম তাই পানি একটু বেশি শুকিয়ে গিয়েছিল। তবে আর একটু রসালো হলে আর ও ভালো হতো।এমনিতেই অনেক মজা হয়েছিল। সত্যি বিকেল বেলা এমন নাস্তা হলে আর কিছুই লাগে না। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000032236.jpg
১.খাসির পায়া
২.পিঁয়াজ কুঁচি
৩.হলুদ গুঁড়ো
৪.মরিচের গুঁড়ো
৫.ধনের গুঁড়ো
৬.আদাবাটা ও রসুনবাটা
৭.এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা
৮.তেল
৯.লবন
১০.জিরার গুঁড়ো

1000000390.png

1000032027.jpg

1000032022.jpg
প্রথমে আমি পায়া গুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর রান্নার জন্য কিছু পিঁয়াজ কুঁচি করে নিয়েছি।

1000032021.jpg

1000032023.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000032024.jpg

1000032025.jpg
এখন এলাচ,দারচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দেব। তারপর সব গুলো একটু নেড়েচেড়ে আদা ও রসুনবাটা দিয়ে দেব।

1000032026.jpg

1000032028.jpg
এখন সকল মসলা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নেব। তারপর ধুয়ে রাখা পায়া গুলো দিয়ে দেব। তারপর কিছু সময় কষিয়ে নেব।

1000032030.jpg

1000032031.jpg
এখন সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর কিছু কাঁচামরিচ ও জিরার গুঁড়ো দিয়ে দেব। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব।

1000032037.jpg

1000032041.jpg
প্রেসার কুকারে কয়েকটি শিস দিয়ে রেখে দেব।তারপর কিছু সময় পরে ঢাকনা খুলে বাটিতে তুলে পরিবেশন করব। সত্যি অনেক মজার হয়েছিল।সবাই অনেক মজা করে খেয়েছিল।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 8 months ago 

নেহারি খেতে মোটামুটি ভালই লাগে যদি সঠিকভাবে রান্না করা যায় আপনার রান্না করা নেহারি দেখে মনে হচ্ছে খেতে খুবই ভালো হয়েছিল যেহেতু প্রত্যেকটা ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন আশা করি যে কেউ চাইলে আপনার তৈরি করা রেসিপিটি দেখে দেখে নিজ বাসায় তৈরি করতে পারবে।

 8 months ago 

1000032238.jpg

 8 months ago 

খাসির পায়া রান্নার রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 8 months ago 

জি আপু খেতে অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

অনেক আগে খাসির পায়া খেয়েছিলাম৷ আজকে আপনার কাছ থেকে রেসিপি দেখে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এই রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার এই রেসিপি দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 8 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

ওয়াও আপনি তো খুব মজার রেসিপি করেছেন আপু। খুব সুন্দর করে খাসির পায়া রেসিপি বানিয়েছেন। তবে এটি ঠিক এই ধরনের রেসিপি দিয়ে রুটি এবং পরোটা খেতে বেশ মজা লাগে। রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 8 months ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42