চিকেন খিচুড়ি রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

চিকেন খিচুড়ি রান্নার রেসিপি।

1000028438.jpg

1000028437.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। যদি ও রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে এখন হচ্ছে বৃষ্টির মৌসুম। আর এতটা বৃষ্টি বলার মতো নয়। সত্যি বলতে ঘন বৃষ্টি ভালো লাগে না। আর বৃষ্টির ভিতরে মন শুধু ভালো মন্দ খেতে চায়। তবে খিচুড়ি হলে তো অনেক ভালো লাগে। আর সাথে যদি চিকেন থাকে তাহলে তো কথায় নেই। গতকাল সকাল থেকে মুশলধারে বৃষ্টি হচ্ছিল। তাই চিকেন খিচুড়ি খেতে ইচ্ছে করেছিল। আর বৃষ্টির মধ্যে এমন খাবার সবার পছন্দ। আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000028496.jpg
১.চিকেন
২.বাসমতী চাউল
৩.মুসুরির ও মুগির ডাল।
৫.কাঁচামরিচ ফালি
৬.পিঁয়াজ কুঁচি।।
৭.আদাবাটা ও রসুনবাটা
৮.এলাচ,দারচিনি ও তেজপাতা
৯.হলুদ, মরিচগুঁড়ো, ধনের গুঁড়ো
১০.জিরার গুড়ো
১১.লবন ও তেল

1000000390.png

1000028402.jpg

1000028391.jpg

1000028404.jpg
প্রথমে আমি কিছু চাউল, মুগ ও মুসুরির ডাল নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ ফালি, পিঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে দিলাম

1000028405.jpg

1000028406.jpg

1000028407.jpg

এখন মসলা গুলো একটু ভেজে নিয়ে ধুয়ে রাখা চাল ও ডাল গুলো দিয়ে দেব। তারপর ভালো করে ভুনে নেব।

1000028391.jpg

1000028395.jpg
চাউল গুলো তুলে রেখে তারপর কড়াইতে আর কিছু তেল দিয়ে দেব। তারপর পিঁয়াজ কুঁচি, এলাচ,দারচিনি, তেজপাতা দিয়ে দেব।

1000028396.jpg

1000028397.jpg
এখন আদা ও রসুনবাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। তারপর সকল মসলা দিয়ে দেব।

1000028399.jpg

1000028413.jpg
মসলা গুলো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব। তারপর এভাবে হয়ে আসলে মাংস গুলো নামিয়ে নেব।

1000028408.jpg

1000028410.jpg
এখম রাইস কুকারের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো।

1000028411.jpg

পানি ফুটে আসলে ভুনা করে রাখা চাল গুলো দিয়ে দেব।

1000028415.jpg

1000028416.jpg
চাল গুলো হালকা সিদ্ধ হয়ে আসলে ভুনা করে রাখা মাংস গুলো দিয়ে মিশিয়ে নেব।

1000028424.jpg

1000028425.jpg
তারপর জিরার গুঁড়ো দিয়ে কিছু সময় রেখে নামিয়ে নেব।

1000028437.jpg
এখন একটা প্লেটে তুলে গরম গরম পরিবেশন করব। আসলে বৃষ্টির সময় এমন খিচুড়ি হলে আর কিছু লাগে না।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 11 months ago 

ওয়াও, খুবই মজাদার দেখাচ্ছে আপু আপনার খিচুড়ি রেসিপিটি। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনার চিকেন রেসিপিটি দেখলাম,মনে হচ্ছে খেতে ভীষণ স্বাদ হয়েছিল।

 11 months ago 

জি ভাইয়া খেতে অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

1000028507.jpg

 11 months ago 

এটা ঠিক বৃষ্টির দিনে অবসর সময়ে ভালো মন্দ খেতে বেশি মন চায়। আর খিচুড়ি হলে তো কথাই নেই। গত পরশুদিন আমরাও খিচুড়ি খেয়েছিলাম। খিচুড়ি আমার খুব পছন্দের। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। ধন্যবাদ মজাদার ও পছন্দের রেসিপি শেয়ার করার জন্য।

 11 months ago 

সত্যি আপু বৃষ্টির দিনে মন শুধু খেতে চায়, আর খিচুড়ি হলে তো কথায় নেই। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার চিকেন খিচুড়ি রান্নার পদ্ধতি ভীষণ সুন্দর হয়েছে। চিকেন খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। এই বৃষ্টির দিনে এমন সুস্বাদু খিচুড়ি খেতে যে কি ভালো লাগে বলে বোঝানোর মত নয়। এমন সুন্দর একটা রেসিপি এমন সুন্দর আবহাওয়ায় শেয়ার করেছেন দেখেই লোভ লাগছে।

 11 months ago 

চলে আসবেন একদিন অবশ্যই রান্না করে খাও, ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপু বৃষ্টির সময় খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আজকে আপনি মজার চিকেন খিচুড়ি রেসিপি করেন। আর বৃষ্টির সময় ভালো-মন্দ থেকে এমনিতে অন্যরকম লাগে। ধন্যবাদ মজার চিকেন খিচুড়ি রেসিপি আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন।

 11 months ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

চিকেন খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করেছেন।দারুণ রেসিপি! রান্নার ধাপগুলো খুব পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন। নতুনদের জন্য অনেক সহায়ক হবে।খুব সহজ ভাষায় রেসিপি তুলে ধরেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।

 11 months ago 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আমার কাছে তো এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61636.45
ETH 1645.65
USDT 1.00
SBD 0.42