টাকি মাছের ঝুরি রেসিপি
আসসালামু আলাইকুম
টাকি মাছের ঝুরি রেসিপি
১.টাকিমাছ
২.হলুদ, মরিচের গুঁড়ো ও ধনের গুঁড়ো
৩.কাঁচামরিচ কুঁচি ও পিঁয়াজ কুঁচি
৪.তেল ও লবন
৫.রসুন কুঁচি
প্রথমে আমি মাছ গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কিছু কাঁচামরিচ ও পিঁয়াজ কুঁচি করে কেটে নিয়েছি।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছ গুলো দিয়ে দিয়েছি।তারপর হলুদের গুড়ো দিয়েছি।
এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিয়েছি।
এখন মাছ গুলো কিছু সময় সিদ্ধ করে নিয়েছি। তারপর কাটা ফেলে এভাবে রেখে দিয়েছি।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।
পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে রসুন কুঁচি, আদাবাটা ও সকল মসলা দিয়ে দেব।
মসলা গুলো ভালো করে কষাণো হয়ে গেলে ভেছে রাখা মাছ গুলো দিয়ে দেব। তারপর কিছু সময় নেড়েচেড়ে নেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।
এখন একটা প্লেটে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার টাকিমাছের ঝুরি রেসিপি। সত্যি গরম ভাতের সাথে অনেক মজার খাবার।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1966147877358686533?t=AF72-biGiJPHGJ1Vs-s9tA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1966181207118627232?t=rm1Qd7wx_zAnjwTd0jetQg&s=19
ওয়াও আপু আপনি তো অনেক সুন্দর করে টাকি মাছের ঝুরি রেসিপি করেছেন। এ ধরনের রেসিপি দিয়ে গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে বেশ মজা লাগে। আবার রুটি ও পরোটা খেতে ও মজা লাগে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।