ঝাল ঝাল আলু দিয়ে সোনালি মুরগির মাংস রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ঝাল ঝাল আলু দিয়ে সোনালি মুরগির মাংস রান্নার রেসিপি

1000025644.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। যদি ও রেসিপি করতে একটি সময় আর ধৈর্যের প্রয়োজন। তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য একটা রেসিপি করি।আসলে রেসিপি করতে ভালো লাগে তবে সময়ের অভাবে অনেক রেসিপি করা হয় না।যাইহোক বাচ্চারা সব সময় মাংস খেতে অনেক পছন্দ করে।আসলে করে মানে মাংস ছাড়া ভাত খাই না বলেই চলে। যাইহোক গত সপ্তাহে কয়েকটি সোনালী মুরগি এনেছিল তাই রান্না করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করব বলে ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি মাংস হলে বাচ্চাদের আর কিছু লাগে না। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000025645.jpg

1000000391.png

উপকরণপরিমাণ
১.সোনালি মুরগী১টি
২.পিঁয়াজ কুচি২ কাপ
৩.আদাবাটা ও রসুনবাটা২ চামচ করে
৪.হলুদ গুঁড়ো২ চামচ
৫.মরিচের গুঁড়ো২ চামচ
৬.ধনের গুঁড়োদেড় চামচ
৭.জিরার গুঁড়ো১ চামচ
৮.তেলপরিমাণ মতো
৯.লবনস্বাদমতো
১০.এলাচ, দারচিনি তেজপাতাপরিমাণ মতো
১১.আলুতিনটি

1000000390.png

1000025489.jpg

1000025490.jpg

প্রথমে আমি মাংস ও পিঁয়াজ গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি।

1000025487.jpg

তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।

1000025488.jpg

1000025492.jpg

তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দেব। তারপর ভালো করে আলু গুলো দুই পাশ ভেজে নেব।

1000025493.jpg

1000025494.jpg

আলু গুলো তুলে কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তারপর কেটে ধুয়ে রাখা পিঁয়াজ গুলো দিয়ে দেব।

1000025495.jpg

এখন এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দেব।

1000025498.jpg

1000025499.jpg

পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। আদা ও রসুনবাটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব।

1000025501.jpg

মসলা গুলো ভালো করে কষিয়ে কেটে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব।

1000025504.jpg

1000025506.jpg

এখন আলু গুলো দিয়ে আর একটু কষিয়ে নেব ।মাংস গুলো দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

1000022211.jpg

1000025509.jpg

তারপর ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব। তারপর ঝোল শুকিয়ে এলে কিছু কাঁচা মরিচ দিয়ে দেব।

1000025512.jpg
এখন জিরার গুঁড়ো দিয়ে আর একটু জ্বালিয়ে দেব।
1000025513.jpg

1000025547.jpg

এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল সোনালি মুরগির মাংস রান্না রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

1000025646.jpg

 last year 

আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল।

 last year 

সোনালি মুরগির মাংস খাওয়ার মজাই আলাদা। আপনি দেখছি ঝাল ঝাল করে আলু দিয়ে সোনালি মুরগির রেসিপি করেছেন। তবে মুরগির মাংসের মধ্যে আলু দিলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। আর এই ধরনের রেসিপি দিয়ে যে কোন কিছু খেতে বেশ মজাই লাগে। মজার রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62952.14
ETH 1665.57
USDT 1.00
SBD 0.42