কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আমরা প্রতি নিয়ত বিভিন্ন ধরনের খাবার রান্না করি। যদিও সময়ের অভাবে সব সময় রেসিপি করা হয় না।তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি রেসিপি করি। যাইহোক গতকাল বাজার থেকে কিছু নদীর ছোট সাইজের বোয়াল মাছ এনেছে।আসলে মাছ গুলো ছোট হলেও অনেক স্বাদ। তাই ভাবলাম কচুর মুখি দিয়ে ভুনা করি।আসলে কচুর মুখি দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও বাড়ির অন্য কেউ তেমন খেতে চাই না। তবে আমার জন্য রান্না করেছি।কিন্তু সবাই খেয়েছে। সত্যি অনেক মজা হয়েছিল।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
১.বোয়াল মাছ
২.কচুর মুখি
৩.হলুদ গুড়ো
৪.মরিচের গুড়ো
৫.ধনের গুড়ো
৬.জিরার গুঁড়ো
৭.আদা ও রসুনবাটা
৮.তে ও লবন
৯.পিঁয়াজ কুঁচি
প্রথমে আমি মাছ গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর পিঁয়াজ কুঁচি ও কচুর মুখি গুলো কেটে ধুয়ে নিয়েছি।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।
পিঁয়াজ একটু ভেজে কচুর মুখি দিয়ে দেব। আসলে পিঁয়াজ এর সাথে ভাজা হয়ে যাবে।
পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব। মসলা গুলো কিছু সময় কষিয়ে নেব।
মসলা গুলো কষাণো হয়ে আসলে কেটে ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব। কিছু সময় কষিয়ে নেব।
এখন সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছু সময় জ্বাল করে নেব।
এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন একটা বাটিতে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1973739011023012317?t=Nv2MjV-FPZ6yStSM6WQ_BQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1973739469485588517?t=ddmrJGU3qe72ODmDihDAtw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1973739676684234786?t=OKb5Zbwk4rXrgX2qpfLNQQ&s=19
আপু আপনি কচুরমুখী দিয়ে দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।বোয়াল মাছ আমার অনেক পছন্দের একটি মাছ।আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
কচুর মুখী আমার খুব পছন্দের। আর এভাবে বোয়াল মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই। আপনার তৈরি করা রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। তৈরি করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।
কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে খুবই চমৎকার হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।
আপনার শেয়ার করা আজকের রেসিপি দেখে মনে হচ্ছে যে এটি অনেক সুস্বাদু হয়েছে৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আগে কখনো দেখা হয়নি৷ আজকে আপনার কাছ থেকে এই প্রথম দেখতে পেলাম৷ একই সাথে এখানে যেভাবে আপনি এত ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছেন তা নিঃসন্দেহে অনেক বেশি সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷