আলু দিয়ে দেশি মোরগ রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

আলু দিয়ে দেশি মোরগ রান্নার রেসিপি

1000033095.jpg

1000033094.jpg
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো। তবে রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আমরা প্রতি দিন বিভিন্ন ধরনের রান্না করে থাকি। তবে সব রান্নার রেসিপি করা সম্ভব হয় না।কিন্তু পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করতে হয় আরকি।আমি বাড়িতে কয়েকটি মুরগি পালন করি।আর মুরগি গুলো ডিম পাড়ার জন্য রেখে দেয়। কিন্তু মোরগ গুলো মাঝে মাঝে জবাই করে খায়।আসলে দেশি মুরগি বা মোরগের মাংসের স্বাদ অনেক। তবে নিজের পালন করা জিনিস গুলো জবাই করতে ইচ্ছে করে না।এগুলো পালন করতে বেশি ভালো লাগে। তবে একটু বেশি ঝাল দিলে অনেক মজা লাগে। কিন্তু বাচ্চারা ঝাল খায় না তারজন্য তেমন ঝাল দেওয়া হয় না।সত্যি দেশি মুরগীর মাংসের স্বাদ অনেক। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000033071.jpg

1000033072.jpg

1000033074.jpg
১.দেশি মোরগ
২.আলু
৩.পিঁয়াজ কুঁচি
৪.আদাবাটা ও রসুনবাটা
৫.হলুদ, মরিচের, ধনের ও জিরার গুঁড়ো
৬.গরম মসলার গুঁড়া
৭.তেল
৮.লবন

প্রস্তুত প্রণালী

1000033076.jpg

1000033077.jpg
প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দিলাম।

1000033080.jpg

1000033078.jpg
আলু গুলো ভেজে তুলে নিয়েছি। তারপর সেই তেলে আর একটু তেল দিয়ে দেব।

1000033079.jpg

1000033081.jpg
এখন পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।

1000033082.jpg

1000033084.jpg
এখন সকল মসলা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। তারপর হালকা পানি দিয়ে দেব।

1000033085.jpg
এখন মাংস গুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব।

1000033087.jpg
বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব।

1000033090.jpg

1000022955.jpg
এখন সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করে নেব।

1000033091.jpg

1000033095.jpg
তারপর জিরার গুঁড়ো ও গরম মসলার গুঁড়া দিয়ে দেব।ঝোল শুকিয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটা বাটিতে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার দেশি মোরগ রান্না রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 6 months ago 

1000033371.jpg

 6 months ago 

আপু আপনি দারুন একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। দেশি মোরগের মাংস আমার কাছে ও ভীষণ ভালো লাগে। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু এত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

দেশী মোরগ তো এখন পাওয়াটাই মুশকিল। তাই কক মুরগির উপরেই ভরসা করতে হয়। যাইহোক আপনার রেসিপিটা দারুণ হয়েছে। ভালো লাগলো রেসিপিটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আলু ভেজে দেশি মোরগ এভাবে রান্না করলে সত্যিই অনেক সুস্বাদু হয়। আপনার রেসিপিটি দেখে যেমন সুস্বাদু মনে হচ্ছে তেমনি লোভ ও লাগছে আপু। দেশি মোরগ এখন পাওয়াই যায় না। আর এর স্বাদটাও অনেক দ্বিগুণ। অনেক ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62960.15
ETH 1651.33
USDT 1.00
SBD 0.41