আলু দিয়ে দেশি মোরগ রান্না রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
আলু দিয়ে দেশি মোরগ রান্না রেসিপি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। তবে দেশি মুরগীর মাংসের স্বাদ অনেক। আসলে আমি নিজে কিছু মুরগি পালন করি। যদিও মুরগি গুলো জবাই করতে মন চায় না। তবে মাঝে মাঝে তো একটু করতেই হয়।যাইহোক দেশি মোরগের ঝোল দিয়ে চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে। আর মুরগির মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। সবাই অনেক মজা করে খেয়েছিলাম।নিজের হাতের জিনিস এর স্বাদ আমার মনে হয় একটু বেশি হশ।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রয়োজনীয় উপকরণ
১.দেশি মোরগ
২.পিঁয়াজ কুচি
৩.হলুদ গুড়ো
৪.মরিচের গুড়ো
৫.ধনের গুড়ো
৬.জিরার গুড়ো
৭.এলাচ,দারচিনি, তেজপাতা
৮.আদা ও রসুনবাটা
৯.তেল
১০.লবন
১১.আলু
প্রস্তুত প্রণালী
প্রথমে আমি মাংস গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম।
তেল গরম হয়ে আসলে আলু গুলো দিয়ে ভেজে নেব।
এখন সেই তেলে আর একটু তেল দিয়ে দেব। তারপর পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। তারপর এলাচ,দারচিনি, তেজপাতা দিয়ে দেব।
পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর সব মসলা দিয়ে কিছু সময় কষিয়ে নেব।
মসলা গুলো ভালো করে কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব।
মাংস গুলো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে তারপর ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব।
ভালো করে কষিয়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করে নেব।
তারপর কিছু জিরার গুঁড়ো ও কাঁচা মরিচ দিয়ে দেব। এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে দেশি মোরগ রান্না রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1963606312828506401?t=mY_Z7vAqEFflbuwtlLOC2Q&s=19
https://x.com/MimiRimi1683671/status/1963609415195758760?t=3Q5dZOFrRhukx_kiXafncA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1963610047659102504?t=tlMQWDjF-5qkFW_EElfsnQ&s=19
ওয়াও আপু আপনি আমার অনেক পছন্দের একটি রেসিপি শেয়ার করছেন।দেশি মোরগের গোস্তো আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি দারুণ ভাবে পুরো রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।রান্নার কালার দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
জি ভাইয়া রান্নাটি অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপনাকে।
এটি ঠিক বলেছেন আপু রেসিপি করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আজকে আপনি আলু এবং মুরগি দিয়ে মজার রেসিপি করেছেন। এবং দেশি মুরগিগুলো খাওয়ার মজাই আলাদা। মজার রেসিপিটি দেখে আমার নিজেরও খেতে মন চাইলো।
একদিন অবশ্যই আসবেন রান্না করে খাওয়াব, ধন্যবাদ আপনাকে।
আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর দেশি মুরগি হলে তো কথাই নেই। একটু ঝাল ঝাল করে রান্না করে খাওয়ার মজাই আলাদা। রেসিপি তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আলু দিয়ে মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছিল। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু।
জি আপু অনেক মজা হয়েছিল,ধন্যবাদ আপনাকে।