দেশি মুরগির মাংসের লোভনীয় রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20230814_163227~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার,৩ ফেব্রুয়ারি ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে রেসিপি তৈরি করা হয় না। যেহেতু আমি দীর্ঘসময় ঢাকাতে মেসে থেকে লেখাপড়া করেছি তার পরিপ্রেক্ষিতে সব ধরনের জিনিস তৈরি করার অভিজ্ঞতা আমার রয়েছে। এটা আমার জন্য খুবই ভালো একটা বিষয় হয়েছে এখন আমি চাইলেই আমার পছন্দের জিনিস রান্না করে খেতে পারি। যদিও বাড়ি থাকার কারণে এখন রান্না করার সুযোগ হয় না আর স্কুল নিয়ে তো ব্যস্ততা রয়েছে। আজকে আমি আপনাদের মাঝে দেশি মুরগির মাংসের একটা লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেশি মুরগির মাংস অনেক শক্ত হয়ে থাকে তাই এটা খেতেও অনেক ভালো লাগে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
দেশি মুরগির মাংস
মরিচ গুঁড়া
পেঁয়াজ
রসুন
এলাচ
দারচিনি,লবঙ্গ
তেল
তেজপাতা
লবণ
১০হলুদ গুঁড়া

ধাপ-১

IMG_20240203_195118-COLLAGE.jpg

প্রথমে আমি প্রয়োজনীয় মশলা পাতি গুলো বেটে নিলাম। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন বাটা,এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ , মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া।

ধাপ-২

IMG_20230814_143954_HDR~2.jpg

IMG_20230814_144144_HDR~2.jpg

এরপর আমি একটি কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলা পাতি গুলো সব দিয়ে দিলাম। সাথে কিছু তেজপাতা ও দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম।

ধাপ-৩

IMG_20230814_144453_HDR~2.jpg

IMG_20230814_144523_HDR~2.jpg

তারপর দেশি মুরগির মাংস গুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20230814_150816~2.jpg

IMG_20230814_150830~2.jpg

IMG_20230814_145552~2.jpg

এরপর ঝোল করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ জ্বাল করে নিলাম।আর এরই মধ্যে দিয়ে আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেল।

ধাপ-৫

IMG_20230814_163227~2.jpg

IMG_20230814_163224~3.jpg

IMG_20230814_163225~2.jpg

আমার তৈরি করা দেশি মুরগির মাংসের এই লোভনীয় রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সত্যিই অসাধারণ এক লোভনীয় রেসিপি দেখতে পেলাম আপনার আজকের এই প্রশ্নের মধ্য দিয়ে। এমনিতে দিচ্ছি মুরগির মাংস আমার খুবই প্রিয় আর সেই জায়গায় আপনি দারুন ভাবে রেসিপি করে দেখিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এ মজাদার রেসিপি দেখে।

 2 years ago 

আসলে মুরগির মাংসের রেসিপি দেখলেই লোভ লেগে যায়।

 2 years ago 

দেশি মুরগির মাংস আমারও খুব প্রিয় মাঝেমাঝে এমন ভাবে রেসিপি প্রস্তুত করে খাওয়া হয়।
তবে দেশি মুরগির মাংস একটু বেশি করে ঝাল দিয়ে ভুনা করলে সব থেকে বেশি ভালো লাগে খেতে।
আপনার প্রস্তুত করার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খুব মজা হয়েছিল খেতে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন এই রেসিপি ব্যবহার করা যায় তাহলে সেটা খেতে খুবই ভালো লাগে।

 2 years ago 

যারা বাইরে থেকে লেখাপড়া করে তারা সবাই কমবেশি রান্না করতে পারে। আপনিও দারুণভাবে রান্না করেছেন ভাইয়া। দেশি মুরগির মাংস ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

বাইরে লেখাপড়া করার এটাই তো সব থেকে বড় সুবিধা।

 2 years ago 

মুরগির মাংস আমার খুব পছন্দের। আর দেশি মুরগির মাংস হলো তো কথাই নেই। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে মুরগির মাংস খেতে বেশ ভালোই লাগে। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। এবং দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন রুটির সাথে এগুলো খেতে সব থেকে বেশি ভালো লাগে।

 2 years ago 

মুরগি রেসিপির মধ্যে দেশি মুরগির রেসিপিগুলো আমার সবচাইতে বেশি পছন্দের, কারণ এই রেসিপিগুলো খেতে খুবই মজাদার হয়। দেশি মুরগির মজাদার রেসিপি আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে এবং রেসিপির পরিবেশন দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এইটা আমারও খুবই পছন্দের একটা রেসিপি।।

 2 years ago 

মুরগি রেসিপির মধ্যে দেশি মুরগির রেসিপিগুলো আমার সবচাইতে বেশি পছন্দের, কারণ এই রেসিপিগুলো খেতে খুবই মজাদার হয়। দেশি মুরগির মজাদার রেসিপি আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে এবং রেসিপির পরিবেশন দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দেশি মুরগির মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না।

 2 years ago 

মুরগির মাংস দেখেই খেতে ইচ্ছা করছে। আসলে দেশি মুরগির মাংসের মজাদার রেসিপি আমার পছন্দের, যার কারণে আপনার রেসিপি থেকে ভালো লাগলো।

 2 years ago 

আসলে এমন রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করে।

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে লোভনীয় দেশি মুরগির মাংসের রেসিপি রান্না করে শেয়ার করেছেন। আসলে লোভনীয় রেসিপি তৈরি করে বাড়িতে একা একা খেলে হবে ভাগ্নাদের দাওয়াত দিতে হবে। এমনিতেই দেশি মুরগির মাংস খেতে আমি বেশ পছন্দ করি মামা। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক আছে পরবর্তী দিনে যেদিন রান্না করবে সেদিন ডাক দিব।

 2 years ago 

দেশী মুরগীর মাংস এভাবে রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে।আপনার রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে।তবে শেষের পরিবেশন টা আরো সুন্দর করে করলে দেখতে হয়তো আরো ভালো লাগতো।যাইহোক সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এটা যদি একটু ভালোভাবে পরিবেশন করা যেত দেখতে আরো সুন্দর লাগতো।

 2 years ago 

দেশি মুরগির মাংসের লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্যি বলতে এটা আমার প্রিয় রেসিপির তালিকায় থাকে। তাই দেখে নিজের লোভ কন্ট্রোল করাই মুশকিল যাইহোক লোভনীয় দেশি মুরগির মাংসের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এ রেসিপিটা সকলেরই প্রিয় এর তালিকায় থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38