চিড়া দিয়ে তৈরি ডেজার্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে চিড়া দিয়ে তৈরি ডেজার্ট রেসিপি। চিড়া দিয়ে তৈরি ডিজার্ট আমার অনেক ভালো লাগে বিশেষ করে পেট ঠান্ডা রাখে এই খাবারটি। তাছাড়া চিড়া দিয়ে এই তৈরি ডেজার্টটি খুবই পুষ্টিকর কারণ এতে কয়েক ধরনের ফল ও পুষ্টিকর খাবার যোগ করা হয়। বাচ্চাদের জন্য এই খাবার খুবই উপযোগী কারণ বাচ্চাদের বুদ্ধি ও শারীরিক বৃদ্ধির জন্য এই ডেজার্ট টি খুবই উপকারী। আজ আমি চিড়া দিয়ে এই ডেজার্টটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG-20230412-WA0003.jpg

IMG-20230412-WA0004.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • চিড়া
  • মুড়ি
  • আম
  • দুধ
  • কলা
  • গুড়
  • আঙ্গুর

IMG-20230412-WA0001.jpg

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে আমি চেনা গুলো পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম।

IMG-20230412-WA0002.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার এর সাথে ধুয়ে রাখা মুড়ি যোগ করলাম।

IMG-20230412-WA0007.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এবার চিড়া ও মুড়ির সাথে দুধ ও কলা দিয়ে দিলাম।

IMG-20230412-WA0012.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • এবার কিছু গুড় গুঁড়ো করে দিলাম।

IMG-20230412-WA0011.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • এবার এর সাথে কিছু পাকা আম মাখিয়ে নিলাম।

IMG-20230412-WA0010.jpg

💘 শেষ ধাপ💘

  • সবশেষে আঙ্গুর অর্ধেক করে উপরে পরিবেশন করে ছবি তুলে নিলাম।

IMG-20230412-WA0009.jpg

IMG-20230412-WA0006.jpg

🌺 আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 3 years ago 

চিড়া দিয়ে তৈরি ডেজার্ট দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। চিড়া দিয়ে এতো মজাদার ডেজার্ট তৈরি করা যায় সেটা আগে জানা ছিলো না। আপনি চিড়া, কয়েক ধরনের ফল এবং আরো কিছু উপকরণ দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিড়া খুবই উপকারী একটি খাবার যা আমাদের পেটের সমস্যার জন্য প্রয়োজন। চিড়া দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায়। কয়েক ধরনের ফল দেয়ার কারণে এটি খুবই মজা হয়ে থাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

চিরা দিয়ে তৈরি ডেজার্ট খুবই সুন্দর হয়েছে। এই ধরনের পুষ্টিকর খাবার অনেকদিন হলো খাওয়া হয় না। যেটা গরমের সময় খুবই উপকারী পেট ঠান্ডা রাখে সত্যিই ভালো লাগলো আপনার ডেজার্ট রেসিপি দেখে।

 3 years ago 

চিড়া দিয়ে বানানো ডেজার্টটি খুবই পছন্দের একটি খাবার আমার ।ছোটদের জন্য এটি খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার ।তাই ছোট-বড় সবাই মাঝে মাঝে এই ডেজার্টটি বানিয়ে খাওয়া উচিত।

 3 years ago 

বাহ্ আপু চিড়া আর কয়েক রকমের ফল দিয়ে বেশ সুন্দর একটি চিড়ার ডেজার্ট তৈরি করে আজ আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার আজকের তৈরি করা রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে আপু। রেসিপিটি প্রতিটি ধাপ বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিড়া দিয়ে তৈরি ডেজার্ট টি আমার অনেক ভালো লাগে। তাছাড়া এটি তৈরি করা হয় খুবই সহজভাবে কয়েক ধরনের ফল দিয়ে। এটি খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

 3 years ago 

ওমা কি ইউনিক রেসেপি রে বাবা ৷ এমন সুন্দর ইউনিক রেসেপি দেখে ভালো লাগলো ৷ চিড়া দিয়ে তৈরি ডেজার্ট ৷ আহা খেতে নিশ্চয়ই সুস্বাদু হয়েছিল ৷ পরিবেশনা দারুন ছিল আপু ৷

 3 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে তাই আপনাকে অনেক ধন্যবাদ। চিড়া দিয়ে তৈরি রেজাল্ট সবাই খেতে পছন্দ করে। পরিবেশন আপনার পছন্দ হয়েছে তাই আপনাকে আবারো ধন্যবাদ।

 3 years ago 

এটা ঠিক চিড়া খেলে আমাদের পেট ঠান্ডা হয়ে যায়। চিড়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার। আপনি খুব সুন্দর করে চিড়া দিয়ে ডেজার্ট তৈরি করেছেন। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি খাবার। সকালবেলা এই ধরনের খাবার রাখলে মন্দ হয় না। আপনাকে ধন্যবাদ সুন্দর একটা ডেজার্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই চিড়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। আমাদের পেট যখন খারাপ থাকে তখন আমরা চিড়া ভিজিয়ে খাই। আর এই চিড়ার সাথে আমি কয়েক ধরনের ফল মিশ্রণ করে এই ডেজার্টটি বানিয়েছি। আমার মনে হয় এটি সবাই পছন্দ করবে।

 3 years ago 

চিড়ার ভিতরে যে এত কিছু দিয়ে ডেজার্ট তৈরি করা যায় তাইতো আমার জানা ছিল না। আম কলা আরো কত কিছু দিলেন। আমার বাসায় অনেকগুলো চিড়া রয়েছে কিভাবে খাব তাই তো বুঝতে পারছি না। তবে আপনি দেখলাম অনেককিছুর সমন্বয়ে ডেজার্টটি বানিয়ে ফেললেন খেতে কেমন হয়েছে কে জানে।

 3 years ago 

চিড়া দিয়ে এই ডেজার্ট টি খেলে অনেক শক্তি পাওয়া যাবে। কারণ এখানে সবগুলোই খাবার পুষ্টি সমৃদ্ধ বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটি খাবার। আপনিও চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন।

 3 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন, পেট ঠান্ডা রাখতে এসকল ডেজার্ট উপকারী ।যেহেতু চিড়া দিয়ে তৈরি।আপনার রেসিপি তৈরির প্রক্রিয়া অনেক সুন্দর লেগেছে ।আপনি খুব সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

যাদের পেটের সমস্যা তারা কোচলিয়ে এমনিতেই খায়। কিন্তু এই ডেজার্টটি বানিয়ে খেলে আরও বেশি শক্তি পাওয়া যাবে। বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। সব ধরনের ফল এখানে মিক্স করা যায়।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

 3 years ago 

দারুন মজার ডেজার্ট। আমার কখনও চিড়ার ডেজার্ট করা হয়নি।দেখে খুব লোভনীয় লাগছে। খেতে বেশ মজার। ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বী আপু এটি খুবই মজার একটি ডেজার্ট। চিড়া দিয়ে করা এই ডেজার্টটি খুবই পছন্দের। আমি মাঝে মাঝে এই ডেজার্টটি বানিয়ে খাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36