স্পেশাল মোরগ মাসাল্লাম রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি দারুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আমার আজকের রেসিপিটি হচ্ছে মোরগ মোসাল্লাম রেসিপি। রেসিপিটির নাম শুনেই কিন্তু জিবে যাওয়া চলে এসেছে তাই না! মোরগ মোসাল্লাম রেসিপিটি কিন্তু সবারই পছন্দের একটি রেসিপি। বিয়ে বাড়িতে কিংবা যে কোন অনুষ্ঠানে স্পেশাল মেহমানদেরকে এই মোরগ-মোসাল্লাম দিয়ে আপ্যায়ন করা হয়। আস্ত একটি মুরগি চামড়া ছাড়িয়ে রান্না করে বিশেষ অতিথিদের সামনে হয় দেয়া হয়। গ্রাম অঞ্চলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো বরের সামনে মোরগ মাসাল্লাম দিয়ে বরের কাছ থেকে অনেক টাকা নেয়া হয়। এটা আসলে এক ধরনের মজা করা আর কি। কিছুদিন আগে আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান গিয়েছে। সেখানে আমার ননদের জামাইয়ের জন্য এই স্পেশাল রেসিপিটি তৈরি করেছি আমি। যেহেতু তিনি আমাদের বাড়িতে নতুন তাই তাকে একটু স্পেশালভাবে আপ্যায়ন করার জন্য এই আয়োজন করেছি। যাই হোক এই মোরগ মোসাল্লাম তৈরি করতে খুব বেশি ঝামেলা হয় না চলুন আপনাদের সাথে শেয়ার করি।

GridArt_20230802_144712844.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • একটি দেশি মোরগ
  • পেঁয়াজকুচি
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • জিরার গুঁড়ো
  • লবণ
  • তেল
  • আদা পেস্ট
  • রসুন পেস্ট
  • তেজপাতা
  • এলাচ
  • দারুচিনি

GridArt_20230802_144905884.jpg

💘 প্রথম ধাপ 💘

  • প্রথমে আমি এই মুরগিটিকে গরম তেলে দুই পিঠ ভালোভাবে ভেজে নিলাম।

GridArt_20230802_145128035.jpg

💘 দ্বিতীয় ধাপ 💘

  • এবার একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও গরম মসলা দিয়ে দিলাম।

GridArt_20230802_145202964.jpg

💘 তৃতীয় ধাপ 💘

  • এবার সবগুলো মসলা দিয়ে নেড়ে নিলাম।

GridArt_20230802_145237551.jpg

💘 চতুর্থ ধাপ 💘

  • এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মসলা কষিয়ে নিলাম।

GridArt_20230802_145322533.jpg

💘 পঞ্চম ধাপ 💘

  • এবার কষানো ঝোলের মধ্যে ভেজে রাখা মুরগিটি দিয়ে দিলাম।

GridArt_20230802_145529612.jpg

💘 ষষ্ঠ ধাপ 💘

  • মুরগিটি কষানো হলে সামান্য পরিমাণ ঝোল দিলাম।

GridArt_20230802_160958836.jpg

💘 সপ্তম ধাপ 💘

  • এবার কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে ঝোল ঘন হলে পাতিল চুলা থেকে নামিয়ে ফেললাম।

GridArt_20230802_161046953.jpg

💘 শেষ ধাপ 💘

  • এবার মোরগ মাসাল্লাম পরিবেশন করে ছবি তুলে নিলাম

GridArt_20230802_144712844.jpg

🌺 আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 3 years ago 

ওয়াও মোরগের স্পেশাল রেসিপির ডেকোরেশন তো জাস্ট চমৎকার হয়েছে আপু।খুব সুন্দর ছিল এককথায় রেসিপিটি।দুর্দান্ত উপস্থাপনা।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

মোরগ মোসাল্লাম রেসিপিটির ডেকোরেশন আপনার পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগছে। আসলে এই ধরনের রেসিপি গুলো বিভিন্নভাবে ডেকোরেশন করা হয়। আমি আমার মতো করেই ডেকোরেশন করেছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার রেসিপিটা দেখে জিভে জল চলে এসেছে। মুরগির মাংস আমার অনেক পছন্দ। আপনার রেসিপির কালার টা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ?আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু এ ধরনের রেসিপি আসলে কালার সুন্দর হলেই খেতে ভালো লাগে। মুরগির মাংস আপনার পছন্দ শুনে অনেক ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

মোরগ মোসাল্লাম রেসিপি সত্যিই দারুণ হয়েছে। যদিও এই রেসিপি আগে কখনো তৈরি করা হয়নি। তবে আপনার কাছে নতুন একটি রেসিপি শিখে অনেক ভালো লেগেছে আপু। অনেক সুন্দর ভাবে এই খাবারটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে।

 3 years ago 

মোরগ মোসাল্লাম রেসিপি আসলে সবার কাছে খেতে ভালো লাগে তবে তা খাওয়ার জন্য নিজেকে বিশেষ অতিথি হিসেবে কোথাও উপস্থাপন করতে হবে। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মোরগ মাসাল্লাম রেসিপিটি নিজে কখনো তৈরি করিনি। তবে বিশেষ অতিথির সামনে এভাবে দিয়ে আপ্যায়ন করলে আসলে বেশ ভালো লাগবে। আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তৈরি করার ধাপ গুলো দেখে শিখে নিলাম। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মোরগ মোসাল্লাম রেসিপিটি আমিও ফার্স্ট টাইম করলাম। তাই কতটা ভালো হয়েছে জানিনা। তবে চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো টুকু তৈরি করার। আশা করি আপনার পছন্দ হয়েছে ধন্যবাদ।

 3 years ago 

বিশেষ অতিথিদের সামনে এভাবে মোরগ মাসাল্লাম পরিবেশন করলে অতিথি খুব খুশি হোন। আর নিজেদের কাছেও ভীষণ ভালো লাগে।আপনি আপনার ননদের জামাইয়ের জন্য মোরগ মাসাল্লাম করে পরিবেশন করলেন।জামাই খেয়ে খুব প্রশংসা করেছে আশাকরি।আপনার রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে।আমাদের অঞ্চলেও নতুন জামাইকে এভাবেই আপ্যায়ন করা হয়।কিন্তু নতুন বউকে করতে কোথাও দেখিনি আপু।😂খুব ভালো লেগেছে আপনার রেসিপিটি। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে অপু বিশ্বাস অতিথিদের সামনে মোরগ-মোসাল্লাম পরিবেশন করলে তারা অবশ্যই খুশি হবে। কেননা এটা হচ্ছে আপ্যায়নের সর্বোচ্চ অগ্রাধিকার। আর তাই গ্রাম অঞ্চলে নতুন অতিথিকে অথবা নতুন জামাইকে এভাবে আপ্যায়ন করা হয়। আসলে আপু ঠিক বলেছেন এটা খুবই দুঃখের বিষয় নতুন বউকে কেউ এভাবে আপ্যায়ন করেনি। যাক আমাদের কপালটাই হয়তো খারাপ।

 3 years ago 

ওয়াও আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু স্পেশাল মোরগ মাসাল্লাম রেসিপি। রেসিপিটি দেখে তোমার জিভে জল চলে এসেছে এত সুন্দর কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু এবং লোভনীয় ছিল। প্রতিটি ধাপ আপনি বেশ চমৎকারভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে স্পেশাল মেহমানদের জন্য স্পেশাল রেসিপি গুলি জিভে জল তো চলে আসবেই। এ ধরনের রেসিপি গুলো সাধারণত করা হয় না শুধুমাত্র বিশেষ অতিথিদের জন্যই করা হয়। আশা করি আপনার পছন্দ হয়েছে ধন্যবাদ।

 3 years ago 

আপু লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন।এই রকম কোন রেসিপি মেহমানদের সামনে দিলে বেশ খুশি হবে।মোরগ মোসাল্লাম রেসিপি এইভাবে কখনো খাওয়া হয়নি । মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আমাদের এখানে নতুন জামাইকে এইভাবে দিয়ে থাকে বিয়ের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আজ আপনাদের সাথে একটি লোভনীয় রেসিপি শেয়ার করেছি। মেহমানদের সামনে এরকম রেসিপি দিলে তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তবে এটি শুধুমাত্র স্পেশাল ভাবে একজনের জন্যই করা হয়।

 3 years ago 

সত্যি আপু আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। আসলে গ্রামের বিয়েতে এখনো এমন মোরগ মাসাল্লাম দিয়ে বরকে আপ্যায়ন করা হয়।তবে আমি নিজে কখনো মোরগ মাসাল্লাম তৈরি করিনি। আপনি আপনার ননদের জামাইয়ের জন্য দারুণ খাবার তৈরি করেছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই আপু মোরগ মোসাল্লাম খেতে সবার কাছেই ভালো লাগে। গ্রাম অঞ্চলে বিয়ে বাড়িতে অথবা যেকোনো অনুষ্ঠানে বিশেষ অতিথিকে এভাবে আপ্যায়ন করা হয়। আমিও আমার ননদের জামাইকে এভাবে করেছি।

 3 years ago 

লোভনীয় একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। সত্য কথা বলতে এমন লোভনীয় রেসিপি এর আগে আমি কোনদিন খাইনি তাই এটা দেখেই আমি লোভ সামলাতে পারছি না।

 3 years ago 

মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের রেসিপি করতে অনেক ভালো লাগে। তাই একটু ভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনার পছন্দ হয়েছে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63043.66
ETH 1709.33
USDT 1.00
SBD 0.40