টাকি মাছ দিয়ে লাউ রান্নার মজার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামু আলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ।আমার আজকের রেসিপি হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ রান্নার মজার রেসিপি।
  • শীতকাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে ।তাই ভাবলাম আরেকবার লাউ খেয়ে নেই। কারণ শীতকালীন সবজির মধ্যে লাউ আমার সবচেয়ে প্রিয়।লাউ এমন একটি সবজি যা যেকোনো মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। নিজেদের গাছ থেকে লাউ রান্না খাওয়ার মজাই আলাদা। আজ আমি লাউ রান্না করেছি টাকি মাছ দিয়ে। কেননা টাকি মাছ দিয়ে লাউ রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে।
    তাহলে চলুন আমার আজকের রেসিপিটি দেখে নেয়া যাক।

GridArt_20230311_145851279.jpg

20230228_114644.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • লাউ
  • টমেটো কুচি
  • টাকি মাছ
  • পেয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • রসুন বাটা
  • লবণ ও
  • তেল

20230228_105814.jpg

20230228_105824.jpg

20230228_105900.jpg

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে আমি হলুদ ও লবণ মাখিয়ে টাকি মাছগুলো ভাজি করে নিলাম।

20230228_105929.jpg

20230228_110134.jpg

20230228_110413.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার একটি পাতিলে পরিমাণমতো তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ কুচিয়ে দিয়ে দিলাম।

20230228_111004.jpg

20230228_111030.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এবার রসুন লবণ মরিচ দিয়ে নেড়ে নিলাম।

20230228_111132.jpg

20230228_111220.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • এবার সামান্য পরিমাণ পানি দিয়ে লাউ ঢেলে দিলাম।

20230228_111352.jpg

20230228_111615.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • এবার কষানোর জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম।

20230228_111634.jpg

20230228_113324.jpg

💘 ষষ্ঠ ধাপ💘

  • ঢাকনা উঠিয়ে টাকি মাছ ও টমেটো দিয়ে দিলাম।

20230228_113339.jpg

20230228_113503.jpg

💘 সপ্তম ধাপ💘

  • এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম।

GridArt_20230311_153737424.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার রান্না করা লাউ পরিবেশ করে ছবি তুলে নিলাম।

GridArt_20230311_145851279.jpg

🌺 আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 3 years ago 

আসলেই আপু শীতকালীন সবজির মধ্যে লাউ অন্যতম ৷ আমারও লাউ অনেক পছন্দের একটি সবজি ৷ মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই ভালো লাগে ৷ আপনি লাউ টমেটো দিয়ে টাকি মাছ বেশ লোভনীয় ভাবে রান্না করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ আপনার রেসিপি দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

শীতকালে লাউ সবজিটি খেতে অনেক বেশি ভালো লাগে। যারা লাউ পছন্দ করে তারা কিন্তু শীতকালে অনেক বেশি পরিমাণে খায়। আর লাউ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাই আমি টাকি মাছ দিয়ে লাউ রান্না করে আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

লাউ দিয়ে টাকি মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। লাউ দিয়ে মাছের মাথা রান্না করলেও খেতে দারুন লাগে। শীতকালীন সবজি লাউ সবার কাছে অনেক প্রিয়। আর এভাবে মাছের সাথে রান্না করলে খেতে আরো বেশি মজার হয়। আপু আপনি অনেক সুন্দর ভাবে এই লোভনীয় রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

লাউ এমন একটি সবজি যা যে কোন মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে ।চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে ।আজ আমি টাকি মাছ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের পছন্দ হয়েছে।

 3 years ago 

টাকি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে খুব ভালো লাগে আমার। লাউ আমার খুব পছন্দের একটি সবজি। আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

টাকি মাছ কিন্তু খুবই মজার মাছ ।যদিও অনেকে খেতে চায় না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ।তাই আমি লাউ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

 3 years ago 

লাউ খুব সুস্বাদু একটি সবজি। ঢাকা থেকে শীতকাল অনেক আগেই বিদায় নিয়েছে। আপনি লাউ আর টাকি মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরী করেছেন। আমার যদিও চিংড়ি দিয়ে লাউ বেশি ভাল লাগে তবে আপনার রেসিপি আমার কাছে কিছুটা ভিন্ন মনে হয়েছে। টাকি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়নি তাই বাসায় একদিন খেয়ে দেখতে হবে। রান্নার পরিবেশন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

লাউ কিন্তু আসলেই অনেক সুস্বাদু একটি সবজি। ভাইয়া ঢাকা থেকে শীতকাল বিদায় দিলেও গ্রামে কিন্তু এখনো রাতে এবং সকালবেলা শীত পড়ে। আর এই সময়ে লাউ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

যদিও লাউ শীতকাল ছাড়াও পাওয়া যায় কিন্তু শীতকালে লাউয়ের মতো মজা অন্য সময় পাওয়া যায় না। আর তাছাড়া যদি নিজের গাছের তাজা লাউ হয় তাহলেতো কথাই নেই। আপনি টাকি মাছ দিয়ে খুবই সুস্বাদু করে লাউ রান্না করেছেন। টমেটো দেওয়ার কারণে কালারটাও বেশ চমৎকার লাগছে। সব মিলিয়ে রেসিপিটা বেশ লোভনীয় হয়েছে আপু। ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক লাউ শীতকাল ছাড়া খুব বেশি পাওয়া যায় না। তবে শীতকালে লাউয়ের মজা সবচেয়ে বেশি। আর নিজেদের গাছের লাউ হলে তো কোন কথাই নেই। তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি।

 3 years ago 

লাউ এমনিতে খুব মজার হয়। আর সাথে মাছ দেয়াতে আরো বেশি মজার হয়েছে খেতে আশাকরি। আপনি খুব সুন্দরভাবে রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

লাউ আসলে অনেক মজার সবজি ।মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে ।আমি আপনাদের মাঝে ধাপে ধাপে রান্না করে দেখিয়েছি।

 3 years ago 

এভাবে টাকি মাছ দিয়ে লাউ রান্না করে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। কালারটাও খুব সুন্দর এসেছে রেসিপির। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

এভাবে টাকে মাছ দিয়ে লাউ রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে ।আমার রান্নার পদ্ধতি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে।আর লাউ একটু হালকা কালার হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে।

 3 years ago 

ওয়াও! লাউ দিয়ে টাকি মাছ রান্নার কালারটা দারুন এসেছে আপু। আপনি ঠিক বলছেন শীতকাল আসলে আমারও লাউ খেতে অনেক ভালো লাগে কিন্তু এখন আর গরমকালে তেমন খেতে ভালো লাগবে না। তবে আপনি শেষ রান্না করছেন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে দেখেেই মনে হচ্ছে খেতে অনেক মজার হবে। লাউয়ের মধ্যে অনেক উপকার রয়েছে আমিও বিভিন্নভাবে রেসিপি তৈরি করে থাকি। আপনার এই রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 3 years ago 

লাউ দিয়ে টাকি মাছের তরকারি খেতে খুবই ভালো লেগেছিল। গরম গরম ভাত দিয়ে খাবার চাইতে ঠান্ডা লাউ খাওয়ার মজা বেশি। ঠিক বলেছেন লাউ গরমকালে ভালো লাগবে না। তাই শেষ হয়ে যাওয়ার শেষ মুহূর্তে খেয়ে নিলাম।

 3 years ago 

টাকি মাছ পছন্দ করে না এরকম মানুষকে কমই আছে ব্যক্তিগতভাবে টাকি মাছ আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। আর এই টাকি মাছ দিয়ে যদি লাউ রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু ছিল। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

টাকি মাছ অনেকে কিন্তু পছন্দ করে না তবে টাকি মাছের প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ।টাকি মাছ খেলে শরীরে রক্ত জোগান হয়। আর লাউ কিন্তু খুবই মজার সবজি তাই দুটো একসাথে রান্না করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42