বৃগেড মাছ দিয়ে আলু ও শসা রেসিপি //১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌻🌻

  • আশা করি সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে যে রেসিপি টি নিয়ে হাজির হয়েছি তা হলো বৃগেড মাছ দিয়ে আলু ও শসা রেসিপি। দারুণ স্বাদের এই রেসিপি টি সবারই ভালো লাগে। আর আমি নিজের ও পরিবারের যে খাবার টি পছন্দ সেটি ঝটপট রান্না করে খেয়ে ফেলি। তাই আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি বৃগেড মাছ দিয়ে আলু ও শসা রেসিপি নিয়ে।
    এখন আমি আপনাদের সাথে রান্নার প্রক্রিয়া শেয়ার করছি। চলুন দেখে নেয়া যাক

GridArt_20220430_043245331.jpg

❤️প্রয়োজনীয় উপকরন সমুহ ❤️

  • বৃগেড মাছ
  • শসা
  • আলু
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • টমেটো কুচি
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • রসুন বাটা
  • লবণ
  • তেল

GridArt_20220430_042757497.jpg

❤️প্রথম ধাপ❤️

  • প্রথমে একটি কড়াইয়ে পরিমাণমতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

GridArt_20220430_042826968.jpg

❤️দ্বিতীয় ধাপ❤️

  • পেঁয়াজ কাঁচামরিচ বাদামি বর্ণ হয়ে গেলে সবগুলো ঘোষণা দিয়ে কিছুক্ষণ নেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম।

GridArt_20220430_043008253.jpg

❤️তৃতীয় ধাপ❤️

  • এবার মাছ গুলো দিয়ে মাছ ভালোভাবে কষিয়ে নিলাম।

GridArt_20220430_043040803.jpg

❤️চতুর্থ ধাপ❤️

  • মাছ কষানো হলে মাছগুলো আলাদা করে উঠিয়ে তার মধ্যে শসা ও আলু গুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম।

GridArt_20220430_043116360.jpg

❤️পঞ্চম ধাপ❤️

  • শসা ও আলু কষানো হলে এর মধ্যে কষিয়ে রাখা মাছ গুলো দিয়ে তার ওপর টমেটো কুচি দিয়ে দিলাম এবং আরো কিছু পানি দিয়ে দিলাম।

GridArt_20220430_043204545.jpg

❤️শেষ ধাপ❤️

  • ঝোল ঘন হয়ে গেলে পাতিল চুলা থেকে নামিয়ে ফেললাম। শসা রান্না শেষ এখন খাওয়ার জন্য প্রস্তুত।

GridArt_20220430_043245331.jpg

  • এবার আমার রান্না করার শসা গুলো পরিবেশন করে ছবি তুলে নিলাম।

20220406_171945.jpg

20220406_171952.jpg

আজকের রেসিপি টি কেমন লেগেছে আশা করি মন্তব্য করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  
 4 years ago 

যেখানেই সুন্দর রেসিপি ,সেখানেই আমি । আমি ভোজন রসিক মানুষ। ভালোই লাগে রেসিপি দেখতে এবং ইচ্ছা জাগে খেয়ে দেখার । সুন্দর ছিল আপনার উপস্থাপনা ।

 4 years ago 

মাছে ভাতে বাঙালি মাছ সবারই প্রিয় আপনি লোভনীয় ভাবে মাছের রেসিপি প্রস্তুত করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল লোভ সামলানো মুস্কিল সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল

 4 years ago 

শসা এবং টমেটো দিয়ে খুবই সুস্বাদু করে ব্রিগেড মাছ রান্না করেছেন আপু । শসা দিয়ে আমি কখনো কোন দিন কোন কিছু রান্না করিনি। আপনার শসা দিয়ে ব্রিগেড মাছের রেসিপি দেখে মনে হচ্ছে যে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে হবে। খুবই লোভনীয় হয়েছে রেসিপির কালার টি।

 4 years ago 

ব্রিগেট মাছ এর ভুনা খেয়েছিলাম। তবে সেখানে আলু ছিলোনা। পেয়াজ দিয়ে ঝাল করে একটা ভুনা হতো। আলু ও শসা দেওয়াতে রেসিপিটি খুবই ইউনিক হয়েছে। ভালো ভাবেই বানিয়েছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু খুবিই মজাদার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছেন,আলু এবং শসা দিয়ে বৃগেড মাছ খুবিই মজার হয়ে থাকে বিশেষ করে শসা দিলে আরো বেশী ভাল লাগে।ধাপ গুলো খুবই সুন্দর উপস্থাপনা করছেন, ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল

 4 years ago 

ব্রিগেড মাছ কখনো খাওয়া হয়নি নামটাও প্রথম শুনেছি এখানে আসার পরে জানিনা কেমন লাগে খেতে তবে আপনি খুব সুন্দর করে তরকারি রেসিপি শেয়ার করেছেন। যদিও শসা দিয়ে কখনো তরকারি রান্না করা হয়নি তারপরও নতুন করে আপনার কাছ থেকে তরকারি রান্না শিখে নিলাম।

 4 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু। ব্রিগেড মাছ আমার অনেক ভালো লাগে খেতে। আপনার রেসিপি রঙ দেখে বোঝা যাচ্ছে এটি অনেক সুস্বাদু হয়েছে। আপনি রেসিপি প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে ব্রিগেড মাছ দিয়ে আলু ও শসার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই মাছের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল মাছের সঙ্গে শসা যদিও আমি খাইনি তবে আপনার এই রেসিপিটি আমার কাছে একদম নতুন এবং ইউনিক লেগেছে, সেইসাথে মনে হয়েছে অনেক সুস্বাদু। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য।

 4 years ago 

আপু আপনার রেসিপি দেখে তো মনে হচ্ছে আপনি দারুণ রাঁধুনি। অসাধারণ হয়েছে আপনার রেসিপির কালার। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ব্রিগেড মাছ দিয়ে আলু শসা সাথে আপনি দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপস্থিত হন করেছেন। ব্রিগেড মাছ আমি অনেক খেয়েছি কিন্তু শসা দিয়ে কখন খাইনি জানি না রেসিপিটি কেমন হয়েছে তবে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং নিখুঁত ভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63260.94
ETH 1791.75
USDT 1.00
SBD 0.39