রেসিপি-ঝাল চিকেন রেসিপি|

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চিকেন আমাদের সবারই অনেক পছন্দের। বিশেষ করে ঝাল ঝাল চিকেন হলে আরো বেশি ভালো লাগে খেতে। রুটি কিংবা পরোটার সাথে ঝাল চিকেন খেতে বেশ ভালো লাগে। তাই তো আজকে আমি মজার একটি রেসিপি তৈরি করে উপস্থাপন করতে যাচ্ছি।


ঝাল চিকেন রেসিপি:

IMG_20230915_122826.jpg
Device-OPPO-A15
IMG_20230913_100306.jpg
Device-OPPO-A15


গরম গরম পরোটার সাথে কিংবা খিচুড়ির সাথে ঝাল চিকেন খেতে বেশ ভালো লাগে। চিকেন ছোট ছোট পিস করে এরপর ঝাল ঝাল ভুনা করলে বেশ মজার হয় খেতে। এই খাবারটি আমার খুবই পছন্দের। মাঝে মাঝেই ঝাল চিকেন রেসিপি তৈরি করা হয় বাসায়। হয়তো আপনারাও ঝল চিকেন খেতে পছন্দ করেন। আবার অনেকে একটু কম ঝাল খেতেও পছন্দ করেন। চিকেন ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তাইতো আমি আজকে ঝাল চিকেন রেসিপি সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
চিকেন৪০০ গ্রাম
পেঁয়াজ কুচি৪ চামচ
রসুন বাটা১/২ চামচ
জিরা বাটা১ চামচ
গরম মশলা বাটা১ চামচ
আদা বাটা১/২ চামচ
জিরা গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া২ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ
কাঁচামরিচপরিমাণমতো

IMG20230913092252.jpg

IMG20230913092256.jpg


ঝাল চিকেন রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20230913092441.jpg

IMG20230913092502.jpg


ঝাল চিকেন রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াই চুলার উপর দিয়েছি। এরপর কড়াই গরম হলে তেল দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-২

IMG20230913092521.jpg

IMG20230913092552.jpg


এবার গরম তেলে কিছুক্ষণ সময় পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। এবার কিছু পেঁয়াজ বাটা দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৩

IMG20230913092628.jpg

IMG20230913092705.jpg


এবার ধীরে ধীরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও গরম মসলা বাটা দিয়েছি। সবগুলো বাটা মসলা দেওয়া হয়ে গেলে এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। এরপর চামচ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230913092750.jpg

IMG20230913092938.jpg


এবার মসলাগুলো ভালোভাবে ভুনা করার জন্য সুন্দর ভাবে নাড়াচাড়া করে মিক্স করার পর পানি দিয়েছি এবং কিছুক্ষণ সময় রান্না করার পর মসলাগুলো ভালোভাবে ভুনা হয়েছে।


ধাপ-৫

IMG20230913093008.jpg

IMG20230913093020.jpg


এবার ভুনা মসলাগুলো প্রস্তুত হয়ে গেলে এর মধ্যে চিকেন গুলো দেয়ার জন্য প্রস্তুত করেছি। এরপর ধীরে ধীরে চিকেন গুলো দিয়েছি। চিকেন গুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম এবং ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম।


ধাপ-৬

IMG20230913093038.jpg

IMG20230913093117.jpg


এবার চিকেন গুলো ভুনা মসলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে খেতে ভালো লাগে এবং মজার হয়।


ধাপ-৭

IMG20230913093258.jpg

IMG20230913093504.jpg


চিকেন গুলো ভালোভাবে ভুনা করার জন্য আরও কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করেছি এবং ভুনা করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230913093840.jpg

IMG20230913093918.jpg


এভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন বেশ ভালোভাবে ভুনা হয়েছে তখন হালকা পরিমাণে পানি দিয়েছি।


শেষ ধাপ

IMG_20230915_123727.jpg

IMG_20230913_100759.jpg


এভাবে কিছুক্ষণ সময় রান্না করার পর যখন চিকেনগুলো হয়ে এসেছে তখন এর মধ্যে জিরা গুঁড়ো দিয়েছি এবং কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি। জিরা গুঁড়ো এবং কাঁচামরিচ দিলে চিকেন খেতে যেমন ভালো লাগে তেমনি আলাদা রকমের ফ্লেভার আসে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মজার রেসিপি তৈরি করে নিয়েছি।


উপস্থাপনা:

IMG_20230913_102012.jpg
Device-OPPO-A15
IMG_20230913_100119.jpg
Device-OPPO-A15


ঝাল চিকেন রেসিপি তৈরি হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি। রেসিপি তৈরি করে যদি সবার মাঝে সুন্দর করে উপস্থাপন করা যায় তাহলে বেশ ভালো লাগে। আর খাবার অনেক বেশি লোভনীয় লাগে। তাইতো আমার পছন্দের এবং খুবই মজার ঝাল চিকেন রেসিপি তৈরি করা হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

চিকেন এভাবে ছোট ছোট টুকরো করে ভুনা করলে খেতে বেশ মজা লাগে। ভাত ,পরোটা কিংবা নানের সাথে বেশ মজা করে খাওয়া যায়। আপনার রেসিপিটির রং দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ মজা হয়েছিল। আর বেশ মজা করে খেয়েছেন বাসার সবাই। মজাদার চিকেন ঝাল রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু চিকেন ছোট ছোট টুকরো করে কেটে এরপর ভুনা করলে বেশি ভালো লাগে। রুটি কিংবা পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এছাড়া নান রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে।

 3 years ago 

চিকেন আমার খুব প্রিয়। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি আমি তৈরি করে থাকি। এই কয়েকদিন ধরেই ভাবছি বিকেল বেলায় পরোটা দিয়ে খাওয়ার জন্য তন্দুরি চিকেন তৈরি করব অথবা চিকেন সিক্সটি ফাইভ তৈরি করব। আসলে আপনার ভাইয়া এরকম খাবার গুলো একটু বেশিই পছন্দ করে। তাই মাঝেমধ্যেই তৈরি করা হয়। অসাধারণ দেখতে লাগছে, বিশেষত এইরকম ঝাল ঝাল চিকেন পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে।

 3 years ago 

পরোটার সাথে চিকেন তন্দুরি খেতে যেমন ভালো লাগে তেমনি ঝাল চিকেন খেতেও বেশ ভালো লাগে আপু। ভাইয়া এই খাবারগুলো খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

মুরগির মাংস আমার খেতে বেশ ভালো লাগে। আর ঝাল বেশি দিয়ে রান্না করলে তো কথাই নেই। গরম গরম ভাতের সাথে বা পরোটা দিয়ে খেতেও বেশ মজা লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু মুরগির মাংস ঝাল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। গরম ভাত কিংবা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু চিকেন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর চিকেনে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। তবে আমি প্রায় চিকেন রান্না করি বাচ্চাদের জন্য বেশি ঝাল দিতে পারি না। যাইহোক চিকেন কিন্তু রুটি পরোটার সাথে খেতে অনেক মজা । ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু চিকেন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ঝাল বেশি দিলে বাচ্চাদের একটু সমস্যা হয়ে যায়। যাই হোক আপু ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

ঝাল চিকেন রেসিপি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয়। বিশেষ করে এই ঝাল চিকেন রেসিপি খিচুড়ি এবং পরোটা দিয়ে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে বেশ কয়েকদিন আগে পরোটা দিয়ে ঝাল চিকেন রেসিপিটি খেয়েছিলাম খুবই সুস্বাদু লেগেছিল। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল মজাদার এই ঝাল চিকেন রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঝাল চিকেন খেতে সবাই কমবেশি পছন্দ করে। চিকেন আমারও খুবই পছন্দের। বিশেষ করে খিচুড়ি কিংবা পরোটা দিয়ে ঝাল চিকেন খেতে বেশি ভালো লাগে। ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু চিকেন খেতে আমি বরাবরই অনেক পছন্দ করি। আর চিকেন আমার প্রিয় খাবারের মধ্যে একটি। তবে আপনি দেখছি মরিচের চিকেন রেসিপিটি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি চিকেন পছন্দ করেন এবং চিকেন আপনার প্রিয় খাবার জেনে ভালো লাগলো। মরিচের চিকেন রেসিপি নয় ভাইয়া একটু ঝাল বেশি দিয়েছি আর কি।

 3 years ago 

মজাদার চিকেনের অনেক লভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন খুব সুন্দর হয়েছে আপনার রেসিপি টা অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি সবার মাঝে উপস্থাপন করার জন্য। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঝাল চিকেন রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে, দেখে জিহ্বায় জল চলে আসছে আপু। পরিবেশন করা রেসিপির ছবি দেখে পরোটার সাথে খেতে মন চাইছে।পরোটা আর ঝাল চিকেন রেসিপি তৈরি করে দাওয়াত দিয়েন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তৈরি করা ঝাল চিকেন আপনার কাছে লোভনীয় লাগছে জেনে অনেক ভালো লাগলো। অবশ্যই একদিন চিকেন আর পরোটা খাওয়াবো আপনাকে।

 3 years ago 

আপু এটা আমার ফেভারিট খুব! ছোট ছোট পিস করে মুরগীর গোশত রান্না করলে খেতেও মজা হয়। ঝাল হলে আরও ভালো লাগে, তবে বেশি ভালো লাগে পরোটা দিয়ে খেলে। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।

 3 years ago 

ছোট ছোট পিস করে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক মজার হয়। আর ঝাল দিলে বেশি ভালো লাগে খেতে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার মতামতের জন্য।

 3 years ago 

হায়রে কপাল! এ জীবনে মনে হয় আর এত সুন্দর সুন্দর রেসিপি আর খাওয়া হলো না । আপু এত দারুন করে রেসিপি করেন আর আমাকে দাওয়াত করেন না । কেমন লাগে বলেন তো? নিজের চুল নিজে ছিড়তে মনে চায়। তবুও চুল ছিড়ি আর যাই করি, রেসিপি কিন্তু সেই রকমের হয়ৈছে। জাস্ট অসাধারন।

 3 years ago 

কে বলেছে আপনি মজার মজার রেসিপি খেতে পারবেন না। তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন আপু অবশ্যই খাওয়াবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37