রেসিপি-কচু শাকের ঘাঁটি রেসিপি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কচু শাক আমার ভীষণ প্রিয়। তাই মাঝে মাঝে নতুন ভাবে রান্না করার চেষ্টা করি। আজকে আমি কচু শাকের মজার একটি রেসিপি শেয়ার করবো।
কচু শাকের ঘাঁটি রেসিপি: 
কচু শাক খেতে যেমন ভালো লাগে তেমনি রান্না করতে ভালো লাগে। কচু শাক আমার পছন্দের একটি খাবার। আর কচু শাক ভর্তা করলে খেতে যেমন ভালো লাগে তেমনি কচু শাকের ঘাটি করলেও খেতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে রান্না করা হয়। কচু শাকের প্রচুর পুষ্টিগুণ রয়েছে। যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাই মাঝে মাঝেই কচু শাক খাওয়ার চেষ্টা করি। যদিও ভালো কচু শাক শহরের দিকে খুব একটা পাওয়া যায় না। তবে গ্রামের দিকে এই ভালো কচু শাকগুলো খুবই পাওয়া যায়। খুব সহজ পদ্ধতিতে এই মজার রান্নাটি করেছিলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রান্না করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
| নাম | পরিমান |
|---|---|
| কচু শাক | পরিমাণমতো |
| লেবু | পরিমাণমতো |
| পেঁয়াজ কুচি | ১ চামচ |
| রসুন | ১ চামচ |
| শুকনা মরিচ | পরিমাণমতো |
| লবণ | পরিমাণমতো |
| সয়াবিন তেল | ৩ চামচ |
রেসিপি তৈরির ধাপসমূহ:
ধাপ-১
কচু শাকের মজার এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে কচু শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়েছি। এবার রসুন দিয়েছি।
ধাপ-২
এবার লবণ দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কচু শাকগুলো অনেকটা সিদ্ধ হয়েছে।
ধাপ-৩
এবার কচু শাকগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি।
ধাপ-৪
এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি। এবার কয়েক টুকরো শুকনো মরিচ দিয়েছি।
ধাপ-৫
এবার পেঁয়াজ আর শুকনো মরিচ ভালোভাবে তেলে ভেজে নিয়েছি।
ধাপ-৬
এবার কচু শাকগুলো এর মধ্যে দিয়েছি আর সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি।
ধাপ-৭
কচু শাক আরো বেশি মজার করার জন্য হালকা পরিমাণে লেবুর রস দিয়েছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই কচু শাকের ঘাঁটি তৈরি হয়েছে।
উপস্থাপনা:
মজার মজার খাবার তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে আমার খুবই ভালো লাগে। আর কচু শাকের এই মজার রেসিপি তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে ভালো লেগেছে। খেতেও অসাধারণ হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই মজার খাবারটি। আশা করছি এই রেসিপি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।
খুবই মজাদার একটি ভিন্ন রকম রেসিপি তৈরি করলেন আজকে। কচুর শাকের ঘাঁটি রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। আমার কাছেও এ ধরনের মজাদার শাকসবজির রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আপনি এত মজাদার একটি রেসিপি এত সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। মজাদার রেসিপি দেখে জিভে জল চলে আসলো।
https://x.com/Monira93732137/status/1991878186997780491?t=iXhLrDkFKg6P3Sq38HBLSA&s=19
https://x.com/Monira93732137/status/1991878436743426076?t=JGyaGSAQe-97HOKKZwR0hA&s=19
https://x.com/Monira93732137/status/1991878646693568809?t=SErefvqFjhP9E5RKlE5OQw&s=19