রেসিপি-পাবদা মাছের ঝাল ভুনা|

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমরা মাছে ভাতে বাঙালি। তাই মাছের ঝাল ভুনা খেতে আমরা পছন্দ করি। পাবদা মাছের ঝাল ভুনা করলে খেতে বেশ ভালো লাগে। তাইতো আজকে আমি পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।


পাবদা মাছের ঝাল ভুনা:

IMG_20230413_122822.jpg
Device-OPPO-A15
IMG_20230413_123028.jpg
Device-OPPO-A15


গরম গরম ভাতের সাথে পাবদা মাছের ঝাল ভুলা খেতে দারুণ লাগে। পাবদা মাছের ঝোল খেতে যেমন ভালো লাগে তেমনি এভাবে ঝাল ঝাল ভুনা করলেও খেতে ভালো লাগে। এই মাছ আমার খুবই পছন্দের। আর এভাবে ঝাল ঝাল মাছ ভুনা করলে বেশ ভালো লাগে খেতে। আর যদি পাবদা মাছের পেটে ডিম থাকে তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। আমি যেই পাবদা মাছগুলো ভুনা করেছিলাম সেগুলোর কয়েকটার পেটে ডিম ছিল। খেতে অনেক ভালো লেগেছিল। আর যেগুলো একটু ছোট সাইজে ছিল সেগুলোর পেটে ডিম ছিল না। তবুও ভুনা করার পর বেশ ভালো লেগেছে খেতে। পাবদা মাছের ঝাল ভুনা আর গরম ভাত একেবারে জমে গেছে। সাথে এক টুকরো লেবু খেতে দারুণ লেগেছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই মজার রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
পাবদা মাছ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি৪ চামচ
রসুন কুচি১/২ চামচ
জিরা বাটা১ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৪ চামচ

IMG20230412102341.jpg

IMG20230412102403.jpg


পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20230412103929.jpg

IMG20230412104002.jpg


পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি তৈরি করার জন্য প্রথমে পাবদা মাছ গুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার পাবদা মাছ ভেজে নেওয়ার জন্য প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। এবার সুন্দর ভাবে মাছের সাথে মিক্স করে নিয়েছি।


ধাপ-২

IMG20230412104011.jpg

IMG20230412104038.jpg


এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটি কড়াই চুলার উপর দিয়েছি। এরপর যখন কড়াই গরম হয়েছে তখন পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি।


ধাপ-৩

IMG20230412104048.jpg

IMG20230412104116.jpg


এবার পরিমাণ অনুযায়ী তেল দেওয়া হয়ে গেলে ধীরে ধীরে গরম তেলের মধ্যে পাবদা মাছ গুলো দিয়েছি ভেজে নেওয়ার জন্য।


ধাপ-৪

IMG20230412104231.jpg

IMG20230412104523.jpg


এবার নাড়াচাড়া করে মাছগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। যাতে খেতে ভালো লাগে এবং একটু শক্ত শক্ত হয়।এভাবে আরও কিছুক্ষণ সময় ভাজার পর মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়েছে।


ধাপ-৫

IMG20230412104703.jpg

IMG20230412104715.jpg


এবার একটি পরিষ্কার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ প্রস্তুত করেছি গরম তেলের মধ্যে দেওয়ার জন্য।


ধাপ-৬

IMG20230412104728.jpg

IMG20230412104841.jpg


এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ ও রসুন কুচি দিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে বেশ ভালোভাবে পেঁয়াজ গুলো ভেজে নিয়েছি। যাতে খেতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20230412104917.jpg

IMG20230412104935.jpg


এবার পরিমাণ অনুযায়ী জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। এরপর সুন্দর করে নাড়াচাড়া করে তেলের সাথে ভেজে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230412105010.jpg

IMG20230412105148.jpg


তেলের সাথে মসলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি মসলা ভুনা করে নেওয়ার জন্য। এভাবে কিছুক্ষণ রান্না করার পর মসলা বেশ ভালোভাবে ভুনা হয়েছে।


ধাপ-৯

IMG20230412105201.jpg

IMG20230412105226.jpg


মসলা আরো ভালোভাবে ভুনা হয়ে গেলে এবার ভেজে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়েছি।


ধাপ-১০

IMG20230412105257.jpg

IMG20230412105336.jpg


এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভুনা মসলার সাথে পাবদা মাছগুলো মিক্স করে নিয়েছি এবং আরো ভুনা করে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230412105403.jpg

IMG_20230412_175242.jpg


এবার এই মাছ আরও একটু ভালোভাবে ভুনা করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর সুন্দর ভাবে মাছ ভুনা তৈরি হয়েছে। এভাবে এই পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230413_123225.jpg
Device-OPPO-A15


পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি তৈরি হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর করে বাটিতে তুলে নিয়েছি। যদিও তখন খেতে পারিনি। তবে ইফতারের পর গরম ভাতের সাথে এই পাবদা মাছ খেয়েছিলাম। খেতে দারুণ লেগেছিল। রান্না করে রেখে দিয়েছিলাম যাতে করে ইফতারের সময় ঝামেলা না হয়। আপনারা যারা পাবদা মাছের ঝাল ভুনা খেতে পছন্দ করেন তারা এভাবে এই মজার রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আমার তৈরি করা এই রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 3 years ago 

পাবদা মাছ অনেক সুস্বাদু একটি মাছ আর সেই পাবদা মাছ ঝাল করে ভুনা করলে অনেক বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পাবদা মাছ খুবই মজার। আর ঝাল ঝাল ভুনা করলে খেতে অনেক ভালো লাগে।আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

পাবদা মাছ ভুনা করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পাবদা মাছ ভুনা আমার খেতে অনেক ভালো লাগে। যদি টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা করা যায় তাহলে সেটা খেতে আরো বেশি সুস্বাদু হয়ে যায়।

 3 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরার জন্য। টমেটো দিয়ে মাছ ভুনা করলেও খেতে বেশ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

আমাদের বাসায়ও এভাবে পাবদা মাছ ভুনা করা হয়। আবার মাঝে মাঝে ভাজিও করা হয়। তবে আমার কাছে ভুনা করলে বেশি ভালো লাগে। আপনার রেসিপির কালার দেখে তো খুবই লোভনীয় লাগছে। পরিবেশন টাও খুব সুন্দর ভাবে করেছেন। ধন্যবাদ আপু সুস্বাদু এবং লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের বাসায় এভাবে পাবদা মাছ রান্না করা হয় জেনে ভালো লাগলো আপু। পাবদা মাছ ভাজার থেকে ভুনা করলেই আমার কাছে বেশি ভালো লাগে খেতে। এই মাছ ভুনা খেতে সত্যি অনেক ভালো লেগেছে আপু।

 3 years ago 

আপনি ঠিক বলছেন আমরা মাছে ভাতে বাঙালি। মাছ দিয়ে ভাত না খেলে কেমন জানি লাগে। আপনি বেশ মজা করে পাবদা মাছের রেসিপি করেছেন ঝাল ঝাল করে।অনেক মজার করে ভুনা করেছেন এমন মজার ভুনা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু মাছ ভাত খেতে আমরা সবাই পছন্দ করি। আইতো আমার খুবই পছন্দের একটি মাছের রেসিপি তৈরি করে শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লাগবে। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ মজা করেই খাওয়া হয়েছে তাহলে পাবদা মাছের ঝাল ভুনা রেসিপিটি। আপনার পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে লোভ সামলানো যায় না। আসলে গরম ভাতের সাথে পাবদা মাছের ঝাল ভুনা খেতে ভীষণ ভালোই লাগে। পাবদা মাছের ঝোল খেতে যেমন ভালো লাগে তেমনি পাবদা মাছের ঝাল ভুনা খেতেও ভালো লাগে আমার কাছেও। উপস্থাপনাও অসম্ভব ভালো ছিল বলতে হচ্ছে।

 3 years ago 

জি আপু গরম ভাতের সাথে এই মাছ ভুনা খেতে দারুণ লেগেছিল। আমার তো এখনো সেই খাবারের স্বাদ মুখে লেগে আছে। আপনার কাছেও এই মাছ পছন্দের জেনে ভালো লাগলো।

 3 years ago 

রেসিপি-পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

 3 years ago 

পাবদা মাছের ঝাল ভুনা রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তাইতো এই মজার রেসিপি তৈরি করে শেয়ার করেছি। ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

পাবদা মাছ আমার খুব পছন্দের একটি মাছ। দুইদিন আগেও পাবদা মাছ খেয়েছিলাম। পাবদা মাছ যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে খুব সুস্বাদু লাগে খেতে। যাইহোক পাবদা মাছের ঝাল ভুনা রেসিপিটা চমৎকার হয়েছে আপু। রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পাবদা মাছ আপনার খুবই পছন্দের একটি মাছ জেনে ভালো লাগলো। পছন্দের কিছু খাবার বার বার খেতে ভালো লাগে। রেসিপির উপস্থাপন এবং ডেকোরেশন দুটোই আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37