রেসিপি-লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি|

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে রেসিপি তৈরি করতে ভালো লাগে। আর খেতেও ভালো লাগে। শুটকি মাছ আমার ভীষণ প্রিয়। তাই তো বিভিন্নভাবে শুটকি মাছের রেসিপি তৈরি করার চেষ্টা করি। আজকে আমি লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে।


লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি:

IMG_20230520_093645.jpg
Device-OPPO-A15


লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি রেসিপি তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। মাঝে মাঝে ভিন্ন রকমের খাবার তৈরি করতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আমরা বাঙালিরা মজার মজার খাবার খেতে পছন্দ করি। তাইতো মাঝে মাঝে নতুন খাবার তৈরি করার চেষ্টা করি। লাউ পাতায় যেকোনো ধরনের পাতুরি তৈরি করলে খেতে ভালো লাগে। তাইতো আজকে আমি শুটকি ভর্তার পাতুরি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
শুটকি মাছ৫০ গ্রাম
লাউ পাতাপরিমাণমতো
পেঁয়াজ কুচি২ চামচ
রসুন১ টি
কাঁচা মরিচপরিমাণমতো
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৫ চামচ

IMG20230520075831.jpg

IMG20230520080322.jpg


লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20230520080517.jpg

IMG20230520080541.jpg


লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাউ পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর হালকা লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার শুটকি মাছ গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভেজে নেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-২

IMG20230520081914.jpg

IMG20230520082004.jpg


এবার শুটকি মাছগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি।


ধাপ-৩

IMG20230520082121.jpg

IMG20230520082152.jpg


এবার পরিমাণ অনুযায়ী রসুন এবং কাঁচামরিচ দিয়েছি। কাঁচা মরিচ বেশি পরিমাণে দিয়েছি যাতে ভর্তা ঝাল ঝাল হয়।


ধাপ-৪

IMG20230520082254.jpg

IMG20230520082453.jpg


এবার শুটকি মাছের ভর্তা করে নেওয়ার জন্য তেলের মধ্যে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি। যাতে ভর্তা খেতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20230520082542.jpg

IMG20230520082700.jpg


শুটকি মাছের ভর্তা তৈরি করার জন্য শুটকি মাছগুলো পাটায় বেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230520082858.jpg

IMG20230520082921.jpg


ভর্তা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এবার লাউ পাতা প্রস্তুত করেছি।


ধাপ-৭

IMG20230520082945.jpg

IMG20230520083008.jpg


এবার লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি তৈরি করার জন্য লাউ পাতার ভেতর শুটকি ভর্তা রেখেছি। এরপর কাঁচা মরিচ দিয়েছি। যাতে একটু ঝাল ঝাল হয় এবং লাউ পাতা খেতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20230520083046.jpg

IMG20230520083426.jpg


এবার সুন্দর করে ভাজ করে নিয়েছি। যাতে খুলে না যায়। এভাবে কয়েকটি পাতুরি তৈরি করে নিয়েছি।


ধাপ-৯

IMG20230520083604.jpg

IMG20230520083625.jpg


এবার পাতুরিগুলো তেলের মধ্যে সুন্দর করে ভাজার জন্য তেল দিয়েছি এবং ধীরে ধীরে পাতুরি গুলো দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230520083729.jpg

IMG20230520084406.jpg


ধীরে ধীরে গরম তেলের মধ্যে পাতুরি গুলো দিয়েছি এবং সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে এই রেসিপি তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230520_093813.jpg
Device-OPPO-A15


লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি রেসিপি তৈরি হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে এই পাতুরি খেতে দারুন লাগে। আর সাথে যদি হয় কয়েক টুকরো লেবু তাহলে আরো বেশি মজার হয় খেতে। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন আপু আমরা বাঙালি তাই আমরা মজার মজার খাবার খেতে পছন্দ করি। আজকে আপনি খুব চমৎকারভাবে লাউ পাতার মধ্যে শুটকির ভর্তা রেসিপি করেছেন। তবে শুটকি ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে। সত্যি বলতে আজকে আপনি ভিন্ন রকম রেসিপি পাচ্ছেন। আপনারই রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। রেসিপিটি অনেকগুলো ধাপ দিয়ে খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ।

 3 years ago 

সত্যি ভাইয়া আমরা বাঙালিরা মজার মজার খাবার খেতে পছন্দ করি। আর মজার মজার খাবার তৈরি করতে ভালো লাগে। শুঁটকি ভর্তা আমার ভীষণ প্রিয়। লাউ পাতা দিয়ে এভাবে রান্না করলেও খেতে ভালো লাগে।

 3 years ago 

যদিও এভাবে কখনো লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি রেসিপি খাওয়া হয়নি। তাই আপনার রেসিপি পোষ্টের মাধ্যমে দেখে বুঝতে পারছি অনেক দারুন লেগেছিল খেতে। আর গরম গরম ভাতের সাথে এরকম পাতুরি খাওয়ার মজাটাই আলাদা এটা কিন্তু সত্যি। আমি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকমের পাতুরি তৈরি করে খেয়েছি। কিন্তু শুটকি ভর্তার পাতুরি কখনো খাওয়া হয়নি লাউয়ের পাতার মধ্যে তো একেবারেই না। আপনার রেসিপিটা দেখে ভালো লেগেছে। খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। ভাবছি একবার তৈরি করব।

 3 years ago 

ভাইয়া আপনি একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি খেতে সত্যি ভালো লাগে। আসলে মাঝে মাঝে যদি ভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগে।

 3 years ago 

এভাবে পাতার মধ্যে তৈরি করার রেসিপি গুলো ভালোই লাগে। তবে আমি নিজে কখনো তৈরি করিনি। তৈরি করার ইচ্ছে আছে তবে কি থেকে কি হয়ে যাবে এই ভয়ে করি না😆।
শুটকি ভর্তা এমনিতে আমার ভীষণ ভালো লাগে। তবে আপনি দেখছি কিছুটা ভিন্নভাবে তৈরি করেছেন। খেতে নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। দেখতে তো খুবই লোভনীয় লাগছে। সময় এবং সাহস করে একদিন ট্রাই করে দেখব 😜।

 3 years ago 

আপু আপনি সাহস নিয়ে একদিন এই খাবারটি তৈরি করে ফেলতে পারেন। আশা করছি খুব সহজেই তৈরি করতে পারবেন। মাঝে মাঝে মজার মজার খাবার তৈরি করতে ভালো লাগে এবং শেয়ার করতে ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

আইডিয়াটা দারুন ছিল লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি রেসিপি সত্যিই অসাধারণ হয়েছে। এত সুন্দর সুন্দর রেসিপি কিভাবে আইডিয়া করে তৈরি করেন ভেবে কুল পাই না অনেক ভালো লাগলো।

 3 years ago 

নতুন নতুন আইডিয়া কাজে লাগিয়ে নতুন নতুন খাবার তৈরি করতে ভালো লাগে। তাই তো মজার একটি রেসিপি শেয়ার করলাম। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আরে আপু আপনি তো দেখছি খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেলেছেন। লাউ পাতায় শুটকি ভর্তার পাতুরি রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। লোভ সামলাতে পারছি না আপনার রেসিপিটি দেখে। এভাবে যদিও আগে কখনো রেসিপি তৈরি করে খাওয়া হয়নি তাই আপনার রেসিপিটি আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। ভাবছি এভাবেই আপনার উপস্থাপনা দেখে রেসিপিটা তৈরি করে খাবারটা টেস্ট করব। পরিবেশনটা খুবই সুন্দর ভাবে করেছেন সেই সাথে ডেকোরেশন টাও খুবই সুন্দর ছিল।

 3 years ago 

আপু আমি চেষ্টা করেছি লাউ পাতা এবং শুটকি মাছের ভিন্ন রকমের একটি রেসিপি তৈরি করার জন্য। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই ধরনের খাবার গুলো দেখলেই খেতে ইচ্ছা করে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি লাউ পাতা দিয়ে শুটকি মাছের অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন।আসলে মাঝে মাঝে ভিন্ন ধরনের রেসিপি করলে অনেক ভালো লাগে। যদিও আপনার মতো করে কখনো লাউ পাতা ও শুটকি মাছের পাতুরি খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমি চেষ্টা করেছি লাউ পাতা এবং শুটকি মাছ দিয়ে ভিন্ন রকমের একটি রেসিপি তৈরি করে উপস্থাপন করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অবশ্যই একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আপু।

 3 years ago 

শুটকি ভর্তার পাতুরি আমার খুব পছন্দ। এই রেসিপিটা আমি শেষবার খেয়েছিলাম ৩/৪ বছর আগে। এককথায় দুর্দান্ত একটি রেসিপি। আপনার রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু। এই ধরনের রেসিপি পেলে এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। এই রেসিপিতে ঝাল একটু বেশি দিতে হয়। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি অনেকদিন আগে এই খাবারটি খেয়েছিলেন জেনে ভালো লাগলো। আসলে এই খাবারটি খেতে অনেক ভালো লাগে। এবার সময় পেলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভাইয়া।

 3 years ago 

লাউ পাতা দিয়ে শুটকি মাছের পাতুরি কখনো তৈরি করে খাওয়া হয়নি। তবে ইলিশ মাছ দিয়ে এভাবে পাতুরি করে খাওয়া হয়েছে খেতে অনেক মজার হয়। শুটকি মাছ আমারও খেতে অনেক ভালো লাগে। তবে আপনার রেসিপি দেখে এভাবে শুটকি মাছ দিয়ে যে কোন মাছের পাতুরি করা যাবে শিখে নিলাম। ইউনিক রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

লাউ পাতা দিয়ে শুটকি মাছের পাতুরি কখনো খাননি এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। ইলিশ মাছের সাথে তো কোন কিছুর তুলনা হয়না আপু। ইলিশ মাছের পাতুরি তো অনেক মজার হয়। তবে শুটকি ভর্তা দিয়ে ভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন।

 3 years ago 

নতুন নতুন রেসিপি তৈরি করতে বেশ ভালো লাগে।আমার যে কোন পাতুরি খেতে বেশ ভালো লাগে। আর শুটকি ভর্তার পাতুরি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারন। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

নতুন একটি রেসিপি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো আপু। নতুন নতুন রেসিপি তৈরি করে ভালো লাগে। আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করতে আমারও ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ একটা রেসিপি শেয়ার করেছো বোন। আমি প্রথমে ভেবেছিলাম লাউ পাতার মধ্যে কোন পাতুরি রান্না করছো বোধ হয়। পরে পড়ে দেখলাম লাউ পাতার মধ্যে শুটকি ভর্তা। এক অভিনব খাবার। বাড়ি থেকে শুটকি খাওয়া হয় না। তবে যদি এবারে মামার বাড়িতে যাই, তবে এই রেসিপ করতে বলবো দিদাকে। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

মামা বাড়িতে গেলে অবশ্যই একদিন এভাবে এই রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন আপু। খেতে কিন্তু বেশ দারুন লাগে। গরম ভাতের সাথে এই খাবারটি অনেক মজার হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60266.77
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42