রেসিপি পোস্ট || 🍲সোনালী কক মুরগি দিয়ে তৈরি চিকেন বিরিয়ানি রেসিপি🍲

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝেমধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক আজকে আমি সোনালী কক মুরগি দিয়ে তৈরি চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করবো। চিকেন বিরিয়ানি আমার খুব পছন্দ। তবে রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানি খেতে আমার ততোটা ভালো লাগে না, কিন্তু বাসায় তৈরি চিকেন বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। বাসায় মোটামুটি অনেক দিন পর চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করলাম। আসলে গরমের দিন এই ধরনের খাবার খেতে ততোটা ভালো লাগে না। কিন্তু এখন তো হালকা ঠান্ডা পড়ে গিয়েছে, আর এই ঠান্ডা ওয়েদারে এই ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। রেসিপিটা খেতে এককথায় দুর্দান্ত লেগেছিল। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



সোনালী কক মুরগি দিয়ে তৈরি চিকেন বিরিয়ানি রেসিপি

20241202_140634.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
সোনালী কক মুরগি১ কেজি
পোলাও চাল৬০০ গ্রাম
নতুন আলু২ টা
টমেটো১ টা
পেঁয়াজ৩/৪ টা
কাঁচামরিচ৬/৭ টা
ছোট লেবু১টা
এলাচি ও দারচিনিপরিমাণ মতো
তরল দুধপরিমাণ মতো
সয়া সসপরিমাণ মতো
গরম মসলা গুঁড়াপরিমাণ মতো
রাঁধুনি বিরিয়ানি মসলাপরিমাণ মতো
মরিচের গুঁড়াপরিমাণ মতো
জিরার গুঁড়াপরিমাণ মতো
ধনিয়ার গুঁড়াপরিমাণ মতো
আদা রসুন পেস্টপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
সয়াবিন তেলপরিমাণ মতো

GridArt_20241202_143942461.jpg

প্রধান উপকরণ



প্রস্তুত প্রণালী নিম্নরূপ :


🍲প্রথম ধাপ🍲


20241202_112500.jpg

প্রথমে হলুদের গুঁড়া এবং লেবুর রস দিয়ে মেরিনেট করে রাখা মুরগির মাংস গুলো সয়াবিন তেল দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো।



🍲দ্বিতীয় ধাপ🍲


20241202_120448.jpg

এরপর কেটে রাখা আলু গুলো ভেজে নিচ্ছি।



🍲তৃতীয় ধাপ🍲


20241202_114055.jpg

এরপর একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তেল একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুঁচি এবং এলাচি ও দারচিনি দিয়ে নেড়ে নিলাম। পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর, পরিমাণ মতো মরিচের গুঁড়া,আদা রসুন পেস্ট,গরম মসলা গুঁড়া, লবণ, সয়া সস,ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম।



🍲চতুর্থ ধাপ🍲


20241202_114449.jpg

মসলা গুলো ভালোভাবে কষিয়ে বিরিয়ানির মসলা দিয়ে দিলাম।



🍲পঞ্চম ধাপ🍲


20241202_114541.jpg

তারপর ভালোভাবে নেড়ে, কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম।



🍲ষষ্ঠ ধাপ🍲


20241202_114822.jpg

তারপর ভেজে রাখা মুরগির মাংস গুলো দিয়ে,হালকা পানি দিয়ে মসলা গুলোর সাথে কষিয়ে নিচ্ছি।



🍲সপ্তম ধাপ🍲


20241202_115152.jpg

এরপর টমেটো পেস্ট করে দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে নিবো।



🍲অষ্টম ধাপ🍲


20241202_122231.jpg

তারপর পোলাও চাল এবং ভেজে রাখা আলু দিয়ে একটু নেড়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ২ মিনিট ঢেকে রাখবো।



🍲নবম ধাপ🍲


20241202_122353.jpg

তারপর পরিমাণ মতো তরল দুধ এবং পানি দিয়ে ১০/১২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।



🍲দশম ধাপ🍲


20241202_143752.jpg

১০/১২ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এরপর চুলা বন্ধ করে দিলাম।



🍲পরিবেশন🍲


20241202_140634.jpg

তারপর একটি বাটিতে ঢেলে পরিবেশন করলাম। রেসিপিটা খেতে খুবই ইয়াম্মি লেগেছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২.১২.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20241202_123007930.jpg

 2 years ago 

বিশাল লোভ দিলাম৷ বিরিয়ানি যে কতদিন খাইনি। ভাবলেই বুকে ব্যথা হয় দাদা। আর আপনি কী সুন্দর বিরিয়ানি বানিয়ে খাচ্ছেন। এদিকেও তো একটু আধটু পার্শেল করে দিতে পারেন। আপনার রান্নার ওই প্যানটা খুব সুন্দর।

 2 years ago 

আপনি তো আজকে একেবারে ফাটিয়ে দিলেন আপু। কমলা ইলিশ রেসিপি দেখে তো আমার ভরা পেটেও বারবার ক্ষুধা লেগে যাচ্ছে হা হা হা। যাইহোক রেসিপিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাজার থেকে কেনা চিকেন বিরিয়ানি আমার কখনোই ভালো লাগেনা। বাসায় তৈরি করা হয় বিধায় এর স্বাদ নিতে পারি। তবে আপনি তো তেহারির মত করে বিরিয়ানীটা রান্না করেছেন। এটা খেতে অনেক মজার হয়। দেখেই লোভ লেগে গেল ভাইয়া।

 2 years ago 

আমি রেস্টুরেন্টে গেলে সবসময়ই খাসির কাচ্চি খেয়ে থাকি। কারণ রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানি খেতে স্বাদ লাগে না। যাইহোক এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন।রেস্টুরেন্ট এর চিকেন বিরিয়ানী মনে হয় যেন চিকেন খিচুড়ি।

 2 years ago 

মুরগি দিয়ে তৈরি চিকেন বিরিয়ানি রেসিপি ছবি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে, চিকেন বিরিয়ানি রেসিপি আমি খুবই পছন্দ করি। যার কারণে আপনার পরিবেশন দেখেই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাই রেসিপিটা খেতে দারুণ লেগেছিল। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি করা বিরিয়ানি দেখে তো আমার খুবই লোভ লেগে গিয়েছে ভাইয়া। বিরিয়ানি টা দেখতে অনেক বেশি লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। দেখেই বুঝতে পারছি অনেক মজা করে খাওয়া হয়েছিল এই বিরিয়ানি। এই শীতের সময় গরম গরম খেতে একটু বেশি ভালো লাগবে। চিকেন বিরিয়ানি আমার খুব ফেভারিট।

 2 years ago 

গরম গরম বিরিয়ানি খেতে আসলেই দারুণ লেগেছিল আপু। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিকেন বিরিয়ানি রেসিপি আমার ভীষণ প্রিয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সোনালী কক মুরগি দিয়ে তৈরি চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে লোভ লেগে গেল ভাইয়া। আপনার তৈরি করা রেসিপি গুলো দেখলেই বোঝা যায় আপনি রেসিপি তৈরি করতে বেশ পারদর্শী।

 2 years ago 

সাউথ কোরিয়াতে থাকতে এই রেসিপিটা প্রায়ই তৈরি করতাম ভাই। তাই এই রেসিপিটা মোটামুটি ভালোই তৈরি করতে পারি। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রেসিপিটি দেখে তো লোভ লেগে গেল ভাইয়া। চিকেন বিরিয়ানি আমার ভীষণ পছন্দ। কয়েকদিন আগে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আপনাদের সাথে সেটি শেয়ার করেছিলাম।আপনার বিরিয়ানি রান্নার পদ্ধতিটি ভালো লাগলো। সবথেকে বড় কথা এখন ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। রেসিপিটা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

চেষ্টা করেছি যথাযথ উপস্থাপন এর মাধ্যমে রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরতে। যাইহোক রেসিপিটা দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

সোনালী কক মুরগি দিয়ে তৈরি চিকেন বিরিয়ানি রেসিপি করেছেন দারুণ হয়েছে আপনার রেসিপিটি। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু, রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লেগেছিল। যাইহোক রেসিপিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কক মুরগি দিয়ে আপনি অনেক মজার রেসিপি করেছেন।আসলে কক মুরগি খেতে অনেক ভালো লাগে। আর বিরিয়ানি হলে তো কথায় নেই। আপনার রেসিপি খেতে নিশ্চয় অনেক মজার ছিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কক মুরগি খেতে আমারও খুব ভালো লাগে। যাইহোক রেসিপিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি চিকেন বিরিয়ানি দেখেই তো লোভ লেগে গেল।চিকেন বিরিয়ানি আমার অনেক প্রিয়। শীতের সময় গরম গরম বিরিয়ানির কোন তুলনা নেই। বিরিয়ানি দেখেও বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাই খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলেই আপু শীতকালে গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। যাইহোক রেসিপিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62836.04
ETH 1765.30
USDT 1.00
SBD 0.39