রেসিপি পোস্ট || 🍲মজাদার কাঁচা বরই ভর্তা/মাখা রেসিপি তৈরি🍲

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। যাইহোক ৩/৪ দিন আগে সন্ধ্যার পর কাঁচা বরই ভর্তা/মাখা রেসিপি তৈরি করেছিলাম। আমি টক খেতে তেমন পছন্দ করি না,কিন্তু মিষ্টি বরই এর ভর্তা আমার ভীষণ পছন্দ। বেশি টক জাতীয় বরই ভর্তা আমি একেবারেই খেতে পারি না। আমার শ্বশুর বাড়িতে একটি মিষ্টি বরই এর গাছ রয়েছে। সেই গাছের বরই গুলো আমাদের বাসায় পাঠানোর পর, আমি সিদ্ধান্ত নিলাম বরই ভর্তা তৈরি করে খাবো। সেই ভাবনা থেকেই কাঁচা বরই এবং আরও কিছু উপকরণ দিয়ে মজাদার বরই ভর্তা/মাখা রেসিপি তৈরি করেছিলাম। আসলে এই ধরনের রেসিপি দেখলে লোভ সামলানো মুশকিল হয়ে যায়। রেসিপিটা খেতে খুবই ইয়াম্মি লেগেছিল। যাইহোক আমি বরই ভর্তা/মাখা রেসিপিটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন।



মজাদার কাঁচা বরই ভর্তা/মাখা রেসিপি তৈরি

Notes_240208_194258_2cd.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
কাঁচা বরই৪০/৫০ টা
কাঁচামরিচ১০/১২ টা
ধনিয়া পাতাপরিমাণ মতো
মরিচের গুঁড়াপরিমাণ মতো
বিট লবণপরিমাণ মতো
চিনিপরিমাণ মতো

GridArt_20240208_194854528.jpg



প্রস্তত প্রণালী নিম্নরূপ :


🍲প্রথম ধাপ🍲


Notes_240208_194255_2cd.jpg

প্রথমে কাঁচা মরিচ এবং ধনিয়াপাতা গুলো হাম্বল দিস্তা দিয়ে ভালোভাবে ছেঁচে নিচ্ছি। তারপর আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো।



🍲দ্বিতীয় ধাপ🍲


Notes_240208_194257_a2e.jpg

তারপর কয়েকটি করে বরই দিয়ে দিবো ছেঁচে নেওয়ার জন্য।



🍲তৃতীয় ধাপ🍲


Notes_240208_194304_332.jpg

অল্প অল্প করে সবগুলো বরই ছেঁচে নিচ্ছি এবং একটি পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি।



🍲চতুর্থ ধাপ🍲


Notes_240208_194302_45d.jpg

তারপর ছেঁচে নেওয়া সবগুলো বরই এর সাথে,আগে থেকে ছেঁচে রাখা কাঁচা মরিচ এবং ধনিয়াপাতা দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ ছেঁচে, সবকিছু একসাথে মিক্সড করে নিবো।



🍲পঞ্চম ধাপ🍲


Notes_240208_194300_127.jpg

তারপর পরিমাণ মতো বিট লবণ, চিনি এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্সড করে নিবো।



🍲পরিবেশন🍲


Notes_240208_194258_2cd.jpg

ব্যাস এভাবেই তৈরি করে ফেললাম মজাদার বরই ভর্তা/মাখা রেসিপি। তারপর একটি প্লেটে পরিবেশন করলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৮.২.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 2 years ago 

হ্যাঁ ভাই এই জাতীয় কুলের আচারগুলো খেতে বেশ ভালো লাগে। খুব সুন্দর একটি রেসিপি কিন্তু আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বেশি লোভনীয় ছিল আপনার আজকের এই রেসিপি। অবশ্য বেশ কয়েকটা কুলের গাছ আমাদের রয়েছে তবে এভাবে এখনো রেসিপি করে খাওয়া হয়ে ওঠেনি। বেশ ভালো লাগলো সুন্দরভাবে তৈরি করার কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে।

 2 years ago 

যেহেতু এই রেসিপিটা আপনার খাওয়া হয়নি, তাহলে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন ভাই। যাইহোক রেসিপিটা দেখে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 
 2 years ago 

দিলেন একদম লোভ লাগিয়ে ভাইয়া। বড়ই ভর্তা তো ভীষণ মজার হয় । টক বড়ই, আরেকটা আছে বালুর বড়ই। ঐগুলা ভর্তা করে খেতে বেশ মজার হয়। আপনি চমৎকারভাবে ভর্তা তৈরি করে দেখিয়েছেন 🌼

 2 years ago 

ভাই আমি টক বরই মাখা খেতে পারি না। আমার কাছে দেশী মিষ্টি বরই ভর্তা খেতে সুস্বাদু লাগে। যাইহোক রেসিপিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বরই ভর্তা রেসিপি মজাদার হওয়ার কারণ রয়েছে, এটা শ্বশুরবাড়ির মিষ্টি বরই, আপনার শ্বশুর বাড়িতে একটি মিষ্টি বরইগুলো পাঠিয়ে দিয়েছে জামাইকে।আর আপনি সেই বরই এর ভর্তা রেসিপি তৈরি করেছেন। আসলে রেসিপি ভালো লেগেছে আর দেখে তাই মজাদার মনে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই রেসিপিটা খেতে দারুণ লেগেছিল। এই ধরনের রেসিপি কমবেশি সবাই পছন্দ করে। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেকদিন হলো কোন খাবার দেখে এরকম লোভ লাগেনি। যতটা লোভ আপনার আজকের এই বড়ই ভর্তা দেখে লেগেছে। ইদানিং টক জাতীয় কোন কিছু আমিও খুব একটা খেতে পারি না। কিন্তু যেভাবে আপনি মরিচ এবং বড়ই বেটে ভর্তা করেছেন দেখে মুখে পানি চলে এসেছে। এরকম লোভনীয় রেসিপি শেয়ার করা ঠিক না।

 2 years ago 

আপনার যেহেতু লোভ লেগেছে এই রেসিপিটা দেখে, তাহলে এই রেসিপিটা শেয়ার করা একেবারে সার্থক বলে মনে হচ্ছে আপু 😂। যাইহোক আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। ভালো থাকবেন সবসময় 🤪।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করেছেন আপনি। ভর্তা খেতে আমার কাছে বেশ ভালই লাগে ।আর এরকম বরই ভর্তা হলে তো কথাই নেই। তবে আমি যে কোন ভর্তাতে শুকনো মরিচ অথবা মরিচের গুঁড়ো ব্যবহার করি। এরকম কাঁচামরিচ দিয়ে কখনো ভর্তা তৈরি করে খাওয়া হয়নি। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। মজাদার ভর্তার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

শুকনা মরিচ দিয়ে তৈরি করা ভর্তা খেতে দারুণ লাগে। তবে কাঁচা বরই ভর্তা, কাঁচা মরিচ দিয়ে তৈরি করে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। যাইহোক রেসিপিটা দেখে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই ইউনিক একটি রেসিপি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। কাঁচা বরই ভর্তা ইউনিক একটি রেসিপি। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু, রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লেগেছিল। যাইহোক রেসিপিটা দেখে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শ্বশুর বাড়ির মিষ্টি বড়াই গাছে লোভনীয় বড়াই ভর্তা করেছেন। আমরা বড়াই মাখা বলে থাকি।ভীষণ লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে তৈরি পদ্ধতি অসম্ভব সুন্দর করে তুলে ধরেছেন। বিট লবন দেয়ার কারণে স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। ধন্যবাদ সুন্দর বড়াই মাখা রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমরাও বরই মাখা বলে থাকি,আবার বরই ভর্তাও বলে থাকি। হ্যাঁ আপু বিট লবণ দেওয়াতে স্বাদ অনেকাংশে বেড়ে গিয়েছিল। যাইহোক এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার পোস্টটি দেখে তো জিভে জল চলে এসেছে। ভাইয়া এত সুন্দর কাঁচা বরই ভর্তা করেছেন দেখে তো লোভ লেগে যাচ্ছে। এভাবে অনেক দিন ভর্তা খাওয়া হয়না। বাড়ি গেলে খাওয়া হয়।বরই ভর্তা অনেক মজা হয়েছিল। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও অনেক দিন পর বরই ভর্তা খেলাম আপু। যাইহোক পোস্টটি পড়ে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.55
ETH 1852.67
USDT 1.00
SBD 0.39