সবজি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের রেসিপি রান্না করতেও আমার অনেক ভালো লাগে। যেহেতু শীতকাল চলছে যেকোনো তরকারির সাথে প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয়। আজকে আমি রান্না করেছিলাম সবজি দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে আমার বরাবরই অনেক ভালো লাগে। ইলিশ সবজি দিয়ে রান্না করলে তো আরো বেশি ভালো লাগে। যে কোনো কিছু দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে। মনে হয় ছোট থেকে বড় সবারই ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে। ইলিশ মাছ এমন একটি মাছ ‌এভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক মূল রেসিপি।

IMG-20231230-WA0031.jpg

🥣রেসিপি তৈরির প্রয়োজনীয় উপকরণ🥣

কলাম১
ইলিশ মাছ
পেঁয়াজ কুঁচি
আদা বাঁটা
রসুন বাঁটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ধনিয়া গুঁড়া
জিরা গুঁড়া
লবণ
গরম মসলা গুঁড়া
ফুল কপি
ব্রকলি
টমেটো
তেল

🫕 প্রস্তুত প্রণালী 🫕

ধাপ:-১
IMG_20231224_124147.jpgIMG_20231224_124659.jpg

প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুঁচি বাদামি রঙের হয়ে গেলে আদা বাঁটা ও রসুন বাঁটা দিয়ে দিতে হবে।

ধাপ:-২
IMG_20231224_125258.jpgIMG_20231224_125508.jpg

আদা বাটা ও রসুন বাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার হলুদের গুঁড়া ,মরিচের গুঁড়া ,ধনিয়া গুঁড়া ,জিরা গুঁড়া ,ও গরম মসলার গুঁড়া দিয়ে দিতে হবে। এবং বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে।

ধাপ:-৩
IMG_20231224_125947.jpgIMG_20231224_130315.jpg

মসলা ভালো ভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ব্রকলি , ফুলকপি ও টমেটো দিয়ে দিতে হবে।

ধাপ:-৪
IMG_20231224_130452.jpgIMG_20231224_131213.jpg

এবার পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। পানি যখন ফুটে যাবে তখন আগের থেকে কেঁটে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে।

ধাপ:-৫

IMG-20231230-WA0031.jpg

ব্যাস এবার দশ মিনিট রান্না করলে হয়ে যাবে সবজি দিয়ে ইলিশ মাছ রান্না।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসNarzo50i

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 3 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে ইলিশ মাছ রান্নার লোভনীয় একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে ইলিশ মাছ এমনই একটা মাছ যা যেকোনো সবজির সাথেই খেতে ভালো লাগে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল আপনার জন্য ‌।

 3 years ago 

আপনি সবজি দিয়ে অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে ইলিশ মাছ অনেক মজার মাছ। যা কিছু দিয়ে রান্না করি না কেন অনেক ভালো লাগে। তবে ইলিশ মাছে আদা রসুন না দিলে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি সবজি দিয়ে ইলিশ মাছের খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ইলিশ মাছ আমার খুব পছন্দের তা যেভাবে রান্না করা হোক না কেন। সবজি দিয়ে মজাদার ইলিশ মাছ রান্নার রেসিপি শেয়ার করেছেন আপনি। যা দেখে খেতে ইচ্ছে করছে। সবজি রান্না করা ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য ‌‌।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে সবজি দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি করেছেন। এটা আমার ভীষণ ভালো লাগলো। অসাধারণ ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ‌। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। এমন কি ইলিশ মাছ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মাছ। আপনার রেসিপি টা দেখে একটু টেস্ট করতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

যেনে ভালো লাগে যে ইলিশ মাছ আপনার প্রিয়। ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ইলিশ মাছ এতোটাই সুস্বাদু একটি মাছ যে যা দিয়ে রান্না করা যায় তাই দিয়েই খেতে খুব ভালো লাগে।আপনি এই সুস্বাদু মাছ সবজি দিয়ে রান্না করেছেন যা ভীষণ লোভনীয় লাগছে।তৈরি পদ্ধতি খুব সুন্দর করে তুলে ধরেছেন। অসাধারণ সুন্দর লাগছে সব মিলিয়ে। ধন্যবাদ সুন্দর একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য ‌।

 3 years ago 

দারুণভাবে মাছের রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মাছের রেসিপি তৈরি করা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সাবলীল ভাষার মাধ্যমে আপনি উপস্থাপন করেছেন আজকের এই রেসিপি রান্নার কার্যক্রম। খুবই ভালো লাগলো আপনার এই কার্যক্রম দেখে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। আমি ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি। শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে বুঝতে পেরেছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কমেন্ট পড়ে সত্যি খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39