রেসিপি-হাতে মাখিয়ে আলু দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপি ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে হাতে মাখিয়ে আলু দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো কি লাগবে।


হাতে মাখিয়ে আলু দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপি


ei_1754047380294-removebg-preview.png
Device-XANON-X20

ei_1754047493084-removebg-preview.png
Device-XANON-X20


আলু দিয়ে মুরগি খেতে আমি ভীষণ পছন্দ করি।এমনি ভুনা করলেও বেশ লাগে।তবে আলু দিয়ে করলে খেতে অনেক বেশি মজাদার হয়।আর হাতে মাখানো কোনো খাবারের স্বাদ সবসময় সেরা হয়।আমি তো সবসময় এইভাবে মাখিয়ে রান্না করি এতে মসলা গুলো ভালো ভাবে ভিতরে ঢুকে।তবে মসলা ভেজে রান্না করলেও মন্দ লাগে না।এইভাবে মুরগি করলে বাসার সকলেই ভালোবাসে।বিশেষ করে ছোট বাচ্চারা আলু খেতে পছন্দ করে।হাতে মাখিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আজ আমি হাতে মাখিয়ে আলু দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমান
মুরগির মাংসপরিমাণমতো
কেটে নেওয়া আলু৩ টি
সয়াবিন তেল৬ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি১/২ কাপ
মরিচের গুঁড়া১ চা চামচ
হলুদের গুঁড়া১ চা চামচ
লবণপরিমাণ মত
রসুন বাটা১ চা চামচ
আদা বাটা১/২ চামচ
১০জিরা বাটা১/২ চা চামচ
১১গরম মসলা বাটা১ চা চামচ


IMG_20250730_122928_241.jpg
Device-XANON-X20
IMG_20250730_122951_961.jpg
Device-XANON-X20
IMG_20250730_122941_167.jpg
Device-XANON-X20
IMG_20250730_123005_860.jpg
Device-XANON-X20

IMG_20250730_123054_346.jpg
Device-XANON-X20


হাতে মাখিয়ে আলু দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপিটি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20250730_123236_576.jpg
Device-XANON-X20
IMG_20250730_123247_289.jpg
Device-XANON-X20

IMG_20250730_123342_950.jpg
Device-XANON-X20


প্রথমে কড়াইতে মুরগি, আলু ও পেঁয়াজ কুঁচি দিব।


ধাপ-২


IMG_20250730_123531_555.jpg
Device-XANON-X20


এরপর রসুন বাটা,জিরা বাটা,আদা বাটা,গরম মসলা বাটা,হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে দিব।


ধাপ-৩

IMG_20250730_123558_022.jpg
Device-XANON-X20

IMG_20250730_123608_823.jpg
Device-XANON-X20


এরপর পরিমাণমতো তেল দিব।


ধাপ-৪


IMG_20250730_123618_676.jpg
Device-XANON-X20

IMG_20250730_123846_104.jpg
Device-XANON-X20


এরপর হাত দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব।


ধাপ-৫

IMG_20250730_123952_003.jpg
Device-XANON-X20


এরপর পরিমাণমতো পানি দিব।


ধাপ-৬


IMG_20250730_124110_389.jpg
Device-XANON-X20


এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো ভাবে রান্না হতে দিব।


ধাপ-৭


IMG_20250730_125654_116.jpg
Device-XANON-X20


কিছুক্ষণ পর চামচের সাহায্যে নেড়েচেড়ে মুরগি সেদ্ধ করে নিব।


শেষ ধাপ


IMG_20250730_130613_968.jpg
Device-XANON-X20


এরপর যখন মুরগি সেদ্ধ হয়ে তেল উপরে উঠে আসবে তখন আমার রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।


উপস্থাপনা:


ei_1754047333883-removebg-preview.png
Device-XANON-X20


হাতে মাখিয়ে আলু দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব।এভাবে হাতে মাখিয়ে আলু দিয়ে মুরগি রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে।এই রেসিপিটি তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 last year 

আজকে আপনি আলু এবং মুরগি দিয়ে মজার রেসিপি করেছেন। আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে খেতে বেশ মজাই লাগে। তবে এভাবে রেসিপি করলে ছোট বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

এমনভাবে হাতে মাখিয়ে মাংস রান্না কখনোই নিজে করা হয়নি তবে এমন রান্না খেয়েছি ভীষণ সুস্বাদু লাগে খেতে। বেশ ভালো লাগলো এমন সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি দেখে ধন্যবাদ।

 last year 

IMG_20250801_222232.jpg

 last year 

এমন সুন্দর মাংসের রেসিপি দেখেই লোভ হচ্ছে। অনেক সুন্দর পদ্ধতিতে আপনি আজকে রান্নাটি করেছেন। এমনভাবে রান্না সচরাচর দেখতে পাওয়া যায় না। বেশ ভালো লাগলো আজকের আপনার এই রেসিপিটি ধন্যবাদ।

 last year 

আপনার রেসিপি দেখে লোভ সামলানোর মুশকিল। তবে মুরগির মাংস এভাবে কখনো রান্না করিনি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল।এভাবে একদিন অবশ্যই রান্না করব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করা জন্য।

 last year 

আপনার রান্না করা মুরগির মাংসের কালার টা দেখে এত লোভনীয় লাগছে খেতে খুব ইচ্ছে করছে। যদিও আজকে আমার মা ও দেশি মুরগির মাংস রান্না করেছিল সেটাও খেতে অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে খুবই মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনি আমার পছন্দের রেসিপি শেয়ার করেছেন আজকে। এটা দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। কয়েকদিন আগেও রেসিপিটা খেয়েছিলাম। আপনি খুবই মজাদার ভাবে এটা তৈরি করেছেন। যে কারোই অনেক লোভ লাগবে আপনার তৈরি করা রেসিপি দেখলে। মনে হচ্ছে অনেক মজা করে খেয়েছেন এটা।

 last year 

যেভাবে আপনি এই রেসিপি শেয়ার করছেন তা দেখতে যেরকম সুস্বাদু দেখা যাচ্ছে তেমনি এই রেসিপি তৈরি করার পরে যখন আপনি এর ডেকোরেশন শেয়ার করেছেন এটি দেখে এখনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে । এই রেসিপি তৈরি করার ধাপগুলো একেবারে চমৎকারভাবে শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

বর্তমানে অনেকেই এই হাতে মাখা রেসিপি তৈরি করছেন।কিন্তু এটিকে আমরা একপাকের রান্না বলি।সুন্দর হয়েছে রেসিপিটি, মনে হচ্ছে বেশ সুন্দর হয়েছে খেতেও।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36