রেসিপি-লোভনীয় আইর মাছের রেসিপি||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে লোভনীয় আইর মাছের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো কি লাগবে।


লোভনীয় আইর মাছের রেসিপি


ei_1756458385502-removebg-preview.png
Device-XANON-X20


মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি।যে কোন ধরনের মাছ খেতে আমার খুবই ভালো লাগে।নদীর মাছ গুলো খেতেও আমার খুবই ভালো লাগে।বিশেষ করে আইর মাছ ভুনা খেতে আমি খুবই পছন্দ করি।এই মাছ সবজি রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আজ আমি আইর মাছ ভুনার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমান
আইর মাছ৪ পিচ
কাঁচা মরিচ কুঁচি২টি
রসুন বাটা১ ১/২ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি১/২ কাপ
জিরার গুঁড়া১/২ চা চামচ
হলুদের গুঁড়া১/২ চা চামচ
মরিচের গুঁড়া১ চা চামচ
লবণপরিমাণ মত
সয়াবিন তেল৬টেবিল চামচ
১০ধনিয়ার পাতা কুঁচিপরিমাণমতো
১১টমেটো কুঁচি১ টি

IMG_20250829_110456_879.jpg

Device-XANON-X20


লোভনীয় আইর মাছের রেসিপিটি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১

IMG_20250829_110731_678.jpg

Device-XANON-X20


প্রথমে একটি কড়াইতে তেল ঢেলে তেল গরম করে নিব।


ধাপ-২

IMG_20250829_110805_828.jpg
Device-XANON-X20


IMG_20250829_110854_143.jpg
Device-XANON-X20

IMG_20250829_111454_893.jpg
Device-XANON-X20


এরপর পেঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি ছেড়ে দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব।


ধাপ-৩

IMG_20250829_111507_272.jpg

Device-XANON-X20


IMG_20250829_111532_763.jpg
Device-XANON-X20


এরপর রসুন বাটা,জিরার গুঁড়া,হলুদের গুঁড়া,মরিচের গুঁড়া,লবণ ও সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিব।


ধাপ-৪

IMG_20250829_111549_461.jpg
Device-XANON-X20

IMG_20250829_111600_558.jpg
Device-XANON-X20


এরপর মসলার পেস্ট টি কড়াইতে ঢেলে দিব।


ধাপ-৫


IMG_20250829_111732_838.jpg
Device-XANON-X20


এরপর পরিমাণমতো পানি দিয়ে মসলা গুলো পেঁয়াজের সাথে ভালো ভাবে কষিয়ে নিব।


ধাপ-৬


IMG_20250829_111757_329.jpg
Device-XANON-X20

IMG_20250829_111806_055.jpg

Device-XANON-X20


এরপর টমেটো কুঁচি দিয়ে দিব।


ধাপ-৭


IMG_20250829_111825_385.jpg

Device-XANON-X20

IMG_20250829_111849_130.jpg
Device-XANON-X20


IMG_20250829_111925_195.jpg
Device-XANON-X20


এরপর মাছ গুলো দিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মসলার সাথে মিশিয়ে নিব।


ধাপ-৮


IMG_20250829_112339_898.jpg
Device-XANON-X20


এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাছ গুলো কিছুক্ষণ কষিয়ে নিব।


ধাপ-৯

IMG_20250829_112225_268.jpg

Device-XANON-X20

IMG_20250829_112258_593.jpg

Device-XANON-X20


মাছ গুলো কষানো হলে ঝোল পরিমাণ পানি দিয়ে দিব।


ধাপ-১০


IMG_20250829_112339_898.jpg
Device-XANON-X20


এরপর আবার ও ঢাকনা দিয়ে ঢেকে দিব।


ধাপ-১১

IMG_20250829_112553_964.jpg

Device-XANON-X20

IMG_20250829_112641_582.jpg

Device-XANON-X20


এরপর আবারো ঢাকনা খুলে ধনিয়ার পাতা দিয়ে ৫ মিনিটের জন্য রান্না হয়ে দিব।


শেষ ধাপ

IMG_20250829_113024_069.jpg
Device-XANON-X20


পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে দিলেই আমার রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।


উপস্থাপনা:


ei_1756458300644-removebg-preview.png

Device-XANON-X20


লোভনীয় আইর মাছের রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব।এভাবে আইর মাছ রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে।এই রেসিপিটি তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করি মজাদার রেসিপি গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 9 months ago 

IMG_20250829_162559.jpg

 9 months ago 

বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে আইর মাছ রান্না করলে খেতে বেশ মজা হয়। টমেটো ব্যবহার করার কারনে রেসিপিটি খেতে আরও বেশি মজা লাগবে। ধন্যবাদ লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 9 months ago 

যেকোনো মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনি আজকে যে পদ্ধতিতে আইর মাছ রান্না করেছেন দেখে লোভনীয় লাগছে। নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে খেতে। বেশ ভালো লাগলো লোভনীয় এই রেসিপি দেখে। এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62838.61
ETH 1657.37
USDT 1.00
SBD 0.41