রেসিপি পোস্ট- শীতের আলু দিয়ে খাসির মাথা রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার রেসিপির পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী সকল বন্ধুগণ। আমি কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের মাঝে আমার ও আপনাদের সবার পছন্দের কোন না কোন রেসিপি নিয়ে হাজির হই। আজও সেভাবে আরো একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে চলে এলাম। আমরা সবাই ভজন বিলাসী। প্রতিদিন প্রতি মুহূর্তে অনেক মজার মজার খাবার খেতে ইচ্ছে করে। আর তার মধ্যে আমাদের প্রতিদিনই তিন বেলা খাবার তালিকায় ইচ্ছে হয় ভালো কিছু লোভনীয় কিছু রান্না করি। তো সেদিন বাজারে গিয়ে দেখলাম খাসির মাথা। খাসির মাথা খেতে খুব ইচ্ছে করল।

আমি কিছুদিন পরপর খাসির মাথা কিনে নিয়ে আসি। খাসির মাথা বুটের ডাল দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো এর আগে একবার এনেছিলাম সেই রেসিপিটা আর করা হয়নি। এবার যখন খাসির মাথা আর মগজ নিয়ে আসলাম ভেবেছিলাম এবারও বুটের ডাল দিয়ে রান্না করব। কিন্তু বুটের ডাল দিয়ে এর আগে রান্না করেছিলাম। তাই সেদিন আলু দিয়েই রান্না করেছি। তবে আমার কাছে কিন্তু বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করলে বেশি ভালো লাগে। যাইহোক আজ আপনাদের সাথে খাসির মাথা দিয়ে আলুর রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি,এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে। আর আমি পুরো রেসিপি কিভাবে রান্না করলাম। তার পুরো প্রস্তুতি নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1000028433.jpg

1000028431.jpg

শীতের আলু দিয়ে খাসির মাথা রান্নার রেসিপি

প্রয়োজনীয় উপকরণ

1000028441.jpg

উপকরণপরিমাণ
খাসির মাথা২টা
আলু১ কেজি
পেঁয়াজ কুচি১ কাপ
আদা রসুন বাটাপরিমাণ মতো
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
দারচিনিপরিমাণ মতো
এলাচপরিমাণ মতো
লবঙ্গপরিমাণ মতো
গোলমরিচপরিমাণ মতো
তেজপাতাপরিমাণ মতো
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81SeNrMYYdEFx3rZn6fNepqQkZeFmynTBz7TiSxWMfGP97xiSEoASntdEun2KGtWnQSiJ7PRPT8vzJDW9VJPd81ZRzXA4v.png

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ তেল দিয়ে দিলাম এবং তেলটি যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে মতো পেঁয়াজ কুচি গুলো দিয়ে নাড় দিয়ে দিলাম।

1000028423.jpg

ধাপ - ২ :

এবার পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসবে তখন তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা ও পরিমাণমতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে নেরে দিলাম। এরপর এক এক করে আধা রসুন বাটা, হলুদ গুড়া ও মরিচ গুঁড়া দিয়ে দিলাম।

1000028422.jpg

ধাপ - ৩ :

এবার মসলা গুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মসলাগুলো যে পর্যন্ত কষে তেল না উঠে আসবে সে পর্যন্ত কষিয়ে নিলাম যখন মসলা গুলো কোসে আসবে তখন তার মধ্যে ধুয়ে রাখা খাসির মাথাগুলো দিয়ে দিলাম।

1000028424.jpg

ধাপ - ৪ :

এবার খাসির মাথাগুলো মসলার সাথে ভালো করে মিস করে নেড়ে দিলাম এবং প্যানটি ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিলাম।

1000028425.jpg

ধাপ - ৫ :

এবার খাসির গোশত গুলো কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিলাম আর ভালো করে কষাতে থাকলাম।

1000028426.jpg

ধাপ - ৬ :

এবার যখন খাসির মাথার গোস্তগুলো কোষে তার মধ্যে তেল উঠে এসেছে তখন কেটে রাখা আলু গুলো খাসির মাথা গুলোর মধ্যে দিয়ে দিলাম এবং সবগুলো একসাথে মিক্স করে নেড়ে আবারো ঢেকে দিলাম।

1000028427.jpg

ধাপ -৭ :

এবার আলু আর খাসির মাথা গুলো ভালো করে কষিয়ে নেয়ার পর তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।

1000028428.jpg

ধাপ-৮ :

এবার পানি দেওয়ার পর সবগুলো একসাথে মিট করে মেরে দিয়ে ১০-১৫ মিনিট চুলার মধ্যে জালে রেখে দিলাম এবং যখন দেখলাম পানিতে একটু ট্রেনে এসেছে এবং রান্নাটি পরিপূর্ণ হয়ে গেছে তখন গরম গরম পরিবেশন এর জন্য চ চুলা থেকে নামিয়ে নিলাম।

1000028429.jpg

শেষ ধাপ

রেসিপিটি নামিয়ে সুন্দর করে পরিবেশন করলাম। আর পরিবেশন করার ফলে রেসিপিটি কিন্তু দেখতেও বেশ দারুন লাগছিল। আর খেতেও সুস্বাদু হয়েছিল।

1000028430.jpg

ফাইনাল আউটপুট:

1000028432.jpg

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

1000028235.png

image.png

1000028233.gif

1000028234.gif

Sort:  
 5 months ago 

খাসির মাথা দিয়ে বুটের ডাল বেশিরভাগ সময়ই রান্না করে খাই, তবে মাঝে মাঝে আলু দিয়েও রান্না করি খেতে খুবই ভালো লাগে।অনেক দিন হলো খাসির মাথা খাওয়া হয় না তাই তো আপু আপনার রেসিপি টি দেখেই লোভ লেগে গেলো।নতুন আলু খেতে খুবই ভালো লাগে তার মধ্যে খাসির মাথা ভাবলেই 😋লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61383.18
ETH 1642.90
USDT 1.00
SBD 0.41