সিম্পল মজাদার চাইনিজ সবজি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় পরিবারের প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর সবাই ভালো থাকেন এই রমজানে আমরা সবাই সবার জন্য এই দোয়াই করি। আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে আর আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আসলে সুস্থ থাকা আর বেচেঁ থাকাও কিন্তু আল্লাহর একটি বড় নেয়ামত।আর আমি আল্লাহর অশেষ কিপায় বেচেঁ আছি বলেই আজ আবারও আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।

image.png

image.png

image.png

আমার সকল ভাই-বোনেরা আজ আবারও চলে এলাম আপনাদের সবার মাঝে আপনাদের ও আমার পছন্দের আরও একটি নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ রেসিপি কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। কারন রেসিপি পোস্টগুলোতে অনেক প্রিয় আর মজাদার সব খাবার দেখতে পাওয়া যায়। যা দেখে আমরাও আমাদের প্রতিদিনের খাবারে ভিন্নতা আনতে পারি। বিভিন্ন ধরনের মজাদার খাবার আমরা সবাই অনেক পছন্দ করি। তবে এর মাঝে এক একজনের কাছে এক একটি খাবার বেশী পছন্দ। আজ যেই রেসিপিটি নিয়ে এলাম তা আমাদের সবার কাছে কিন্তু অনেক পছন্দের একটি খাবার। আমি কিন্তু অনেক বেশী পছন্দ করি। হ্যাঁ আজ আমি মজাদার সবজি রেসিপি নিয়ে এলাম। সেদিন আমি আপনাদের জন্য আমার রান্না করা খুব সিম্পল সবজি দিয়ে মজাদার রাইস রেসিপি শেয়ার করেছিলাম। আর বলেছিলাম যে রাইস এর সাথে বাকি রেসিপিগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে শেয়ার করবো। আর তাই চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজ আবার চলে এলাম রাইস ও চিকেনের সাথে মজাদার সবার খুব প্রিয় সবজি রেসিপি নিয়ে।আমি প্রায় সময় বাড়িতে অল্প চিকেন ফ্রাই আর রাইস এর সাথে এই আমার প্রিয় মজাদার চাইনিজ সবজি রান্না করি। তাহলে চলুন আজ আমার মজাদার চাইনিজ সবজিটি কিভাবে রান্না করলাম আপনাদের দেখিয়ে নিয়ে আসি।

সিম্পল মজাদার চাইনিজ সবজি রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ

রেসিপির বিবরণ
মুরগীর গোশত২৫০ গ্রাম
পেপেঁ২৫০গ্রাম
গাজর২৫০ গ্রাম
ফুলকপি১টি
কর্নফ্লাওয়ারপরিমান মত
পেঁয়াজ কুচিপরিমান মত
গোলমরিচ গুড়াপরিমান মত
চিনিপরিমান মত
কাচাঁমরিচপরিমান মত
আদাকুচিপরিমান মত
রসুনকুচিপরিমান মত
তেলপরিমান মত
লবনপরিমান মত

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আদাকুচি আর রসুনকুচি দিয়ে দিলাম।লাল করে নিলাম।

ধাপ-২

image.png

এবার সেই লাল করা রসুনকুচি আর আদারকুচির মধ্যে কিউব করে কেটে রাখা মুরগির গোশতগুলো দিয়ে তার সাথে ভেজে নিলাম।

ধাপ-৩

image.png

এবার কেটে রাখা পেপেঁ গুলো তার মধ্যে দিয়ে সবগুলো একসাথে নেড়ে মিক্স করে কিছুক্ষন পেপেঁগুলো সিদ্ধ করে নিলাম।

ধাপ-৪

image.png

এবার এবার পেপেঁ গুলোর মধ্যে একে একে কেটে রাখা গাজর আর ফুলকপিগুলো দিয়ে দিলাম।

ধাপ-৫

image.png

এবার সকল মিশ্রন সবজিগুলোর মধ্যে কাচাঁমরিচ ফালি, গোলমরিচ গুড়া আর চিনিগুলো দিয়ে দিলাম এবং সব একসাথে নেড়ে জ্বাল দিতে থাকলাম।

ধাপ-৬

image.png

এখন কর্নফ্লাওয়ার এর মধ্যে পরিমানমত পানি দিয়ে গুলিয়ে সবজির মধ্যে দিয়ে আবারও পুনরায় নেড়ে দিলাম।

ধাপ-৭

image.png

এবার এভাবে সকল সবজিগুলো একসাথে কিছুক্ষন রান্না হওয়া পর্যন্ত চুলায় জ্বালে রেখে অপেক্ষা করলাম।

শেষ-ধাপ

image.png

আর এভাবে হয়ে গেল আমার খুব সহজে সিম্পল মজাদার সবজি এবার চিকেন ফ্রাই আর গরম গরম রাইসের সাথে পরিবেশনের জন্য সুন্দর করে গুছিয়ে নিলাম।

পরিবেশন

image.png

এবার সবাই বলেন তো কেমন হলো আমার আজকের মজাদার ও চাইনিজ সবজি রেসিপি? আমি আশা করবো আমার আজকের এই রেসিপিটিও আগের মতো আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজ তাহলে এখানেই আমার রেসিপির ব্লগটি শেষ করছি। আগামীতে আবারও নতুন কোন সুন্দর ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ্। সকলের সুস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘুরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা,বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে,ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতে ও পেইন্টিং করতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সিম্পল মজাদার চাইনিজ সবজি রেসিপি তৈরির দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোনদিনই চাইনিজ সবজি রেসিপি খাইনি। আর এই কারণটাতেই আপনার তৈরি করা রেসিপি টা দেখেই আমার খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

আমি অবশ্য কোনদিন চাইনিজ সবজি রেসিপি খাইনি। তাছাড়া সবজির ভিতর যে মাংস দিয়ে এরকম করে রান্না করা হয়, সেটাও জানতাম না। সেই দিক থেকে আপনার রেসিপিটা অনেকটাই ইউনিক এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তাছাড়া আপনি এই রেসিপি তৈরি করতে গিয়ে অনেক প্রকার মসলা ব্যবহার করেছেন, যার কারণে টেস্ট হওয়াটাই স্বাভাবিক। যাইহোক আপু নতুন একটা রেসিপির সাথে পরিচিত হলাম।

 2 years ago 

অনেক সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলছেন সৃষ্টিকর্তার নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সৃষ্টিকর্তা পৃথিবীতে বাঁচিয়ে রাখেন এবং সুস্থভাবে বেঁচে থাকা সেটাও একমাত্র সৃষ্টিকর্তার নেয়ামত। অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করলেন আপনি। চাইনিজ সবজি খেতে বেশ ভালো লাগে। আপনার রেসিপি তৈরি করার প্রসেস গুলো অনেক ভালো লেগেছে দেখে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু সুস্থতা যেমন আল্লাহর নিয়ামত তেমনি বেঁচে থাকাটাও আল্লাহর সবচেয়ে বড় একটি নেয়ামত। যাই হোক এর আগে আপনার ফ্রাইড রাইস ও চিকেন রেসিপি দেখেছিলাম। এবার চাইনিজ ভেজিটেবল রেসিপি দেখে খুব ভালো লাগলো। আমিও বেশ কিছু দিন আগে এমন একটি চাইনিজ ভেজিটেবল রেসিপি শেয়ার করেছিলাম। আপনার কভার ফটো দিয়ে একটু অন্যরকম হলে ভালো হতো। রেসিপিটি এমনভাবে কভার ফটো দিয়ে ঢেকে রেখেছেন যার কারণে রেসিপিটা তেমন বেশি বুঝা যাচ্ছে না, চেষ্টা করবেন অন্য ধরনের কভার ফটো তৈরি করতে। যাতে করে রেসিপিটা সম্পূর্ণভাবে ফোকাস খায়। যাই হোক এই সবজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। রেস্টুরেন্টে গেলে ফ্রাইড রাইসের সাথে যখন এই রেসিপি দেওয়া হয় তখন ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপ উপদেশ মূলক মন্তব্য করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এরকম চাইনিজ সবজি রেসিপি খেতে আমার অনেক ভালো লাগে৷ আজকে যেভাবে আপনি এই রেসিপি শেয়ার করছেন তা দেখে খুবই ভালো লেগেছে৷ অনেক আগে এরকম একটি রেসিপি তৈরি করা হয়েছিল৷ আজকে আবার অনেকদিন পর আপনার কাছ থেকে রেসিপিটি দেখে একেবারেই সুস্বাদু মনে হচ্ছে৷ ইচ্ছে করছে এখনই যেন এটিকে এখান থেকে নিয়ে খেয়ে ফেলি৷ অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য৷

 2 years ago 

ধন্যবাদ এমন ‍সুন্দর করে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37