সুস্বাদু ও মজাদার লাচ্ছা সেমাই রেসিপি

" আজ রবিবার - ০৮ই বৈশাখ- ১৪৩১বঙ্গাব্দ, ২১শে এপ্রিল- ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

IMG-20240421-WA0006.jpg

আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, আর সেই আনন্দ খুশিকে আমরা পার করে এসেছি। তবুও যেন এখনো ঘরে ঈদের আমেজটা শেষ হয়নি। আর তাইতো ঈদ উপলক্ষে কেনা লাচ্ছা সেমাই যখন তৈরি করছিলাম, তখন কেমন যেন মনের ভিতরে ঈদের আনন্দ অনুভব হচ্ছিল।

কেননা ঈদুল ফিতরে মানুষের বাসায় মিষ্টি জাতীয় বিভিন্ন রকমের খাবার তৈরি করা হয়। আমার বাসাতেও বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয়েছিল। তার মধ্যে ছিল এই লাচ্ছা সেমাই রেসিপি। ঘন গরুর দুধ দিয়ে, গুঁড়ো দুধ ব্যবহার করে, কিসমিস ও কাজুবাদাম ব্যবহার করে লাচ্চা সেমাই রেসিপি তৈরি করলে খেতে ভীষণ স্বাদ লাগে। আমার ছেলে ও মেয়ে মিষ্টি জাতীয় খাবার হিসেবে লাচ্ছা সেমাই রেসিপি খুবই পছন্দ করে। যার কারনে মাঝে মাঝে মজার এই রেসিপিটি তৈরি করা হয়।

আমি কিভাবে এই লাচ্চা সেমাই রেসিপি তৈরি করেছি, তার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদিওবা এই রেসিপি খুবই কমন একটি রেসিপি, সবাই খুব সহজেই তৈরি করতে পারে। তবুও ইচ্ছে করলে আপনারা আমার এই রেসিপি দেখে চটজলদি লাচ্চা রেসিপি তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার তৈরি লাচ্চা সেমাই রেসিপিটির রন্ধন প্রণালীর ধাপ গুলো দেখে নেয়া যাক।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScYbdAV4MoMxZjGfLrmhWTwwEo57mJMP2KhY6VU9yhScubZLvowWz9so2CP3giMukFSq871BVG2h4kE42juxvnjJgoP3gby5rn8WzGoPDuHx.png

IMG-20240421-WA0005.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
লাচ্ছা সেমাই২০০ গ্রাম
চিনিস্বাদ মতো
গুড়া দুধপরিমাণ মতো
গাভীর দুধ১.৫ কেজি
কিসমিস৮-১০ টি
দারুচিনি২-৩ টুকরো
ছোট এলাচ৩-৪ টি

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScsEothToNzNtqLGjqddwW7rBHe9EChj64QFPY4yBDFzz9RdP7TvZ8XU9fyAkQfFvQfPzPVGPiSCpwkkCNp49oF3pu8RCfjWNZSWU5x9Jn5c.png

" ধাপ : ১ "

IMG_20240420_203932.jpg

IMG_20240420_204005.jpg

১। প্রথমেই 1.5 কেজি পরিমাণ গরুর দুধ জাল করে ঘন করে নিতে হবে। তারপর সেই ঘন দুধে গুঁড়ো দুধ ভালো ভাবে মিক্সড করে নিতে হবে।

" ধাপ : ২ "

IMG_20240420_213259.jpg

IMG_20240420_204130.jpg

২। গুঁড়ো দুধ মিশিয়ে নেয়ার পর, পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তারপর ছোট এলাচ, দারচিনি ও কিসমিস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।

" ধাপ : ৩ "

IMG_20240420_204302.jpg

IMG_20240420_204218.jpg

৩। এবার ছোট এলাচ, দারচিনি, কিসমিস ও চিনি ভালোভাবে দুধের সাথে জাল করে ফুটিয়ে নিতে হবে।সেই সাথে লাচ্ছা গুলো হাতের সাহায্যে ভালোভাবে ভেঙ্গে ঝর ঝরে করে নিতে হবে।

" ধাপ : ৪ "

IMG_20240420_204537.jpg

IMG_20240420_204637.jpg

৪। এবার ফুটিয়ে নেয়া দুধে অল্প অল্প করে লাচ্ছা গুলো ছেড়ে দিতে হবে। আর লাচ্ছা গুলো ছেড়ে দেয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই, তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত লাচ্চা রেসিপি।

" শেষ-ধাপ "

IMG_20240420_204807.jpg

IMG_20240420_204906.jpg

শেষ-ধাপ : এবার লাচ্ছা রেসিপি তৈরি হয়ে যাওয়ার পর আপনি আপনার মনের মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার লাচ্ছা সেমাই রেসিপি।



আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 2 years ago 

মজাদার একটি সেমাই এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। লাচ্ছা সেমাই আমার খুবই প্রিয়। ঈদে যত আইটেমই থাকুক না কেন সেমাই না হলে একদমই জমে না। আপনি কিসমিস এবং কাজুবাদাম দিয়ে খুব সুন্দরভাবে লাচ্ছা সেমাইয়ের রেসিপি তৈরি করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন, ঈদে যত আইটেম থাকুক না কেন, সেমাই ছাড়া ঈদের আনন্দ জমে ওঠে না। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

লাচ্ছা সেমাই এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আর সেমাই টা বেশি মজা হয় দুধ ঘন করে রান্না করলে। আপনার লাচ্ছা সেমাই রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। ঠিক বলেছেন ভাই সেমাই রান্না করলে মনে হয় ঈদের আনন্দ মনের ভেতর কাজ করে। তবে লাচ্ছা সেমাই আমারও অনেক প্রিয়। আমিও মাঝে মধ্যে এভাবে সেমাই রান্না করি।অনেক ধন্যবাদ ভাইয়া দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপু, আমার বাসায় সেমাই তৈরি করলে সব সময় ঘন দুধ ও গুড়া দুধ ব্যবহার করেই তৈরি করা হয়। যার কারনে খেতে ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে ঈদ মানে আনন্দ। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া। চারিদিকে সেই আনন্দের প্রয়াস দেখতে পাওয়া যায়। আপনি ঈদের জন্য লাচ্ছা সেমাই কিনে এনেছিলেন সেটা থেকে আজকে খুব সুন্দর করে সেমাই রেসিপি তৈরি করেছেন। এই ধরনের মিষ্টি খাবার আমার খুবই প্রিয়। আপনার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভাই, মিষ্টি জাতীয় খাবার আমার কাছেও ভীষণ রকম প্রিয়।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

লাচ্ছা সেমাই এভাবে তৈরি করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সুস্বাদু ও মজাদার লাচ্ছা সেমাই রেসিপি দেখে জিভে জল চলে এলো। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু ছিল। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার ও সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু আমার তৈরি লাচ্ছা সেমাই খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুস্বাদু ও মজাদার লাচ্ছা সেমাই রান্না করা দেখলে কার না খেতে মন চায়। সেমাই খেতে আমি অনেক পছন্দ করি। আর আপনার সেমাই রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। লাচ্ছা সেমাই রান্নার ক্ষেত্রে আপনার গুড়া দুধের ব্যবহার এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেমাই রান্নার প্রতিটা ধাপের বর্ণনা আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এমন মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু, গুঁড়া দুধ ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরি করলে খেতে বেশি স্বাদ লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

লাচ্চা সেমাই বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। বিশেষ করে যদি গরুর দুধ দিয়ে ঘন করে রান্না করা হয় তাহলে স্বাদ আরো কয়েক গুনে বেড়ে যায়। ঈদের দিনে প্রায় প্রত্যেকটা বাসাটাই সেমাই রান্না করা হয় আর ছোট বড় সকলেই সেদিন সেমাই খেতে অনেক বেশি ভালোবাসা। মজাদার এই লাচ্চা সেমাই রান্নার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাই, লাচ্ছা সেমাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে লোভনীয় একটি পোস্ট শেয়ার করেছেন।সুস্বাদু ও মজাদার লাচ্ছা সেমাই রেসিপি, প্রতিটি ধাপ আপনি অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে আমার অনেক ভালো লাগলো আমি শিখে নিতে পেরেছি আপনার পর্যায়ক্রমে ধাপগুলো দেখে ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার তৈরি লাচ্ছা সেমাই রেসিপি দেখে, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

সুস্বাদু মজাদার লাচ্চা সেমাই রেসিপিটা তৈরি করলেন কিন্তু দাওয়াত দিলেন না এটা ঠিক হলো না। যাহোক পরবর্তীতে যেন ভুলবেন না দাওয়াত দিতে। আপনি আজকে সুস্বাদু মজাদার রাস্তা চেনার রেসিপি তৈরি করেছেন রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। তবে খেয়ে দেখতে পারলে বেশি ভালো হতো। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাই, আপনার দাওয়াত রইলো পুরো পরিবারসহ, নতুন করে আবারো সুস্বাদু লাচ্ছা সেমাই রেসিপি তৈরি করে খাওয়াবো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39