আলু 🥔 দিয়ে সুস্বাদু মুরগির মাংসের🍗😋 রেসিপি🍲।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

০৩বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ

১৬এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
২৪রমাদান, ১৪৪৪ হিজরী
রবিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🍗

1681616143173.jpg

সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। বর্তমানে যে গরমের পরিস্থিতি সবাই সাবধানে থাকবেন। গত তিনদিন ধরে যে পরিমাণ তীব্র তাপমাত্রা অনুভব করছি বাহিরে গেলে মনে হচ্ছে যেন আগুনের ফুলকি ছুটে পড়ছে গায়ে। বিশেষ করে আমাদের পাশের জেলা চুয়াডাঙ্গার অবস্থা সব থেকে বেশি ভয়াবহ। এরপরে আবার চারিদিকে শুধু অগ্নিকাণ্ডের খবর পৃথিবীটা যেন এখন মনে হচ্ছে খুবই অশান্ত।। ১১ দিনের ব্যবধানে ঢাকায় দুইটি বড় বড় অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার লোকসান।। সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত।। ইউটিউব ফেসবুক খুললেই শুরু ব্যবসায়ীদের কান্নার রোল। যাও কেমন পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং খুব সাবধানে চলাচল করতে হবে।। বিশেষ করে দাহ পদার্থ গুলো সব থেকে বেশি সতর্কতার সাথে রাখতে হবে। এবং সর্ব অবস্থায় অগ্নি নির্বাপক এর ব্যবস্থা রাখতে হবে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আলো দিয়ে মুরগির মাংসের একটি সুস্বাদু রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।


🍗😋

প্রয়োজনীয় উপাদান

১.মুরগির মাংস
২. আলু 🥔।
৩. পিয়াজ
৪. মরিচ
৫. আদা
৬.রসুন
৭. মরিচের গুঁড়া
৮. হলুদের গুঁড়া
৯.ধনিয়া গুড়া
১০.এলাচ
১১.দারচিনি
১২.সয়াবিন তেল
১৩. লবণ।

1681615902138.jpg

প্রয়োজনীয় উপাদান হিসেবে প্রথমে মাংস টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবং আলু 🥔 গুলো কেটে টুকরা করে নিয়েছি ।এবং সব ধরনের মসলা প্রস্তুত করে ব্লেন্ডার করে তার উপরে মরিচের গুঁড়া ধনিয়া গুড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়েছি।


😋🍗

1681616009940.jpg

রেসিপি আরো সুস্বাদু এবং মজাদার করার জন্য আলুগুলো তেলের উপর দিয়ে হালকা ভেজে নিয়েছি।


🍗

IMG_20230416_042549.jpg

এবার চুলা জ্বালিয়ে করাই বসিয়ে, তার উপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি ।তেলটি পর্যাপ্ত পরিমাণ গরম হলে পূর্বে ব্যালেন্ডিং করা সব ধরনের মিশ্রণ মসলাগুলো তেলের উপর দিয়ে কষাতে শুরু করে দিয়েছি।


🍗

IMG_20230416_042642.jpg

মসলা ভালোভাবে কষিয়ে বাদামি বর্ণ করে নেওয়ার পরে তার মধ্যে পূর্বে প্রস্তুত করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম।


🍗

IMG_20230416_042804.jpg

IMG_20230416_042724.jpg

প্রথম ফটোগ্রাফি তে আপনারা দেখতে পাচ্ছেন মাংস এবং মসলা মিশ্রণের অবস্থা। এবং দ্বিতীয় ফটোগ্রাফিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তার ঠিক দশ মিনিট পরের অবস্থা মাংস কষানোর।


😋

IMG_20230416_042834.jpg

মাংস এবং মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে তার কিছু সময় পরে মাংসের মধ্যে পূর্বে ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়েছি ।এবং এটিও এখন মাংস মশলার সাথে আরো ভালো করে কষিয়ে নিতে হবে।


🍗😋

IMG_20230416_042906.jpg

এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাংস মশলা এবং আলু কষানোর চূড়ান্ত পর্যায়ে। রেসিপি থেকে এখন সুঘ্রাণ ছড়াচ্ছে। এবং ভালোভাবে মশলার সাথে কসানো শেষ।


🍗🍗

IMG_20230416_042938.jpg

মাংস মসলা আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মানে আলু এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে মাংসের সাথে মিশ্রণ ঘটলেন তার মধ্যে পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এরপরে কিছু সময় একটু বেশি তাপমাত্রায় চুলাতে জ্বালিয়ে নিয়েছি। এবং এভাবেই আজকের রেসিপিটির প্রস্তুত প্রণালী শেষ করি।।


পরিবেশন

IMG_20230416_043015.jpg

এরই মধ্যে রেসিপি প্রস্তুত এর প্রত্যেকটা ধাপ শেষ করে ফেলেছি এখন একটি ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে পরিবেশন করলাম। আসলে হুটহাট করে মাঝে মাঝে রেসিপি প্রস্তুত করতে আমার খুবই ভালো লাগে। যদিও ৬ মাস পূর্বেও প্রতিনিয়ত আমার রেসিপি প্রস্তুত করে খেতে হতো।। এখন জাস্ট মাঝে মাঝে স্পেশাল রেসিপি গুলো নিজে প্রস্তুত করি এবং পরিবারের সবাইকে নিয়ে মজা করে সেটি খেয়ে। আজকের রেসিপিটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও তেমন মজাদার হয়েছিল আমরা সবাই খুব মজা করেই খেয়েছি।। আশা করছি আমার রেসিপির পরিবেশনা এবং প্রস্তুত প্রণালী আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আলু দিয়ে সুস্বাদু মুরগির মাংস রান্না করে দেখিয়েছেন আমাদের মাঝে। অনেক চমৎকার হয়েছে আপনার রান্না করা মুরগির মাংস। দেখেই বুঝা যাচ্ছে খুবই লোভনীয় হয়েছে রেসিপিটি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতে ও মজাদার হয়েছিল। খুব মজা করেই খেয়েছি। ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

তীব্র গরমে মানুষের জীবন যাপন করা কষ্টকর হয়ে পড়েছে। আর অগ্নিকাণ্ডের কথা কি বলবো আসলে ওই ব্যবসায়ী লোকগুলোর জন্য খুবই খারাপ লাগে। আল্লাহপাক আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আলু দিয়ে মজাদার মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখেই লোভনীয় লাগছে। মাংসের সাথে আলু দিলে ওই আলুগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আল্লাহ যেন এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য রেসিপিটি দেখে।।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বাহিরে গেলে মনে হচ্ছে যেন জ্বলন্ত আগুন শরীরে ঢেলে দিচ্ছে। ঘরের ভিতরেই থাকাই অসম্ভব হয়ে যাচ্ছে। এরপর আবার ঢাকা শহরে পরপর দুইবার আগুন লাগার ঘটনা শুনে সত্যি অনেক খারাপ লাগছে।যাই হোক আপনার রেসিপি দেখতে তো লোভনীয় দেখাচ্ছে। এভাবে মাংস ভুনা করলে খেতে খুবই সুস্বাদু লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

কবে যে এই গরমের তীব্রতা কমবে আসলে বুঝতেই পারছে না।।
ধন্যবাদ আপনাকে মাংস রেসিপিটি দেখে সুন্দর মন্তব্য করার।।

 3 years ago 

আমি মনে করেছিলাম এ বছর গরমের মাত্রা একটু কম হবে কিন্তু যখন থেকে পহেলা বৈশাখ শুরু হলো তখন থেকে গরমের মাত্রা বেড়ে গেল। বেশ মজার করে আপনি মুরগির মাংস ভুনা করেছেন আলু দিয়ে দেখে অনেক ভালো লেগেছে। আলু এমন একটি সবজি যেকোন মাছের সাথে কিংবা মাংসের সাথে বেশ মানানসই। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হতে পারে এই প্রচন্ড গরমের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদেরকে পরীক্ষা করে নিচ্ছেন।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মাংস ভুনার রেসিপিটি দেখে সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আসলে ভাইয়া দেশে কি শুরু হয়েছে ?? কিছুদিন পর পর আগুন লেগে অনেক মানুষের স্বপ্ন যেন নিমিষেই শেষ হয়ে গিয়েছে। যাইহোক আজকে আপনি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন সত্যি বলতে রেসিপি পরিবেশন করা ছবি দেখেই জিহ্বায় জল চলে এসেছে।

 3 years ago 

অত্যন্ত গরমের কারণে সবকিছু বারুদ হয়েছে। কোন রকম একটু আগুনের স্পর্শ পেলেই জ্বলে উঠছে দাউদাউ করে।
ধন্যবাদ আপনাকে রেসিপি সম্পর্কে সুন্দর সুন্দর মন্ত

 3 years ago 

মুরগির মাংস আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। এত সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই আরো সুন্দর সুন্দর রেসিপি আমাদের উপহার দিবেন।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।।

 3 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর করে আলু দিয়ে মুরগির মাংস রেসিপি করেছেন। আলু এবং মুরগির মাংস আমার অনেক প্রিয় খাবার। তবে ঠিক বলেছেন ভাইয়া বাইরে প্রচুর গরম মনে হয় আগুনের সামনে দাঁড়িয়ে আছি। আর বিশেষ করে কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তবে আজকে আপনার রেসিপিটি সত্যিই অসাধারণ ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে আমাদের রেসিপিটি শেয়ার করেছেন।

 3 years ago 

আলু দিয়ে মুরগির মাংস ভুনা আপনার খুব ফেভারেট জানতে পেরে ভালো লাগলো।।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে সাথে থাকার জন্য।।

 3 years ago 

আলু দিয়ে মাংস রান্না খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আলু দিয়ে মাংস রান্না করার অনেক পছন্দ করে খুশি হলাম আমারও এমন রেসিপি খুবই ফেভারিট।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37