রেসিপি🍲 সুস্বাদু মুরগির মাংস ভুনা।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৬ ভাদ্র , ১৪৩১ বঙ্গাব্দ

আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


শুভ রাত্রি ♥️ সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের রেসিপি পোষ্ট শুরু করছি। তবে এবার অনেকদিন পরে মুরগির মাংস রান্না করেছি। গত শুক্রবারে ছিল যার কারণে অফিস হাফ বেলা খোলা ছিল। আর ম্যাচে ছিলাম মাত্র তিনজন। যার কারণে ম্যাচে মিল অফ ছিল আমরা তিনজন মিলে সব কিছু কিনে এনে রান্না করে খেয়েছি। আর বরাবরের মতো এবারও মাংস রান্না করার দায়িত্বটা আমার ওপরে পড়ে। কতটা ভালো মাংস রান্না করতে পারে জানিনা তবে আমার রুমমেট বলে আমার মাংস রান্নাটা নাকি বেস্ট হয় সবসময়। যাইহোক সাপ্তাহিক ছুটির দিন একটু ভালো খাবার না খেলে কেমন হয়। তাইতো দুপুরবেলার পরে বাজারে গিয়ে বড় একটি সোনালি মুরগি এবং প্রয়োজনীয় উপকরণ এনে রান্না শুরু করে দিলাম। সবকিছু প্রস্তুত করে রান্না শেষ করেছি রান্না খুব লোভনীয় ছিল খেতে খুব সুস্বাদু ছিল। আসলে মাঝে মাঝে নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেলি। আসলে নিজের রান্না বলে কথা ভালো না হলেও কিন্তু ভালো বলতে হবে। যাইহোক খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল খুব মজা করে আমরা খেয়েছি। আজ সেই মুরগির মাংসের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


প্রয়োজনীয় উপাদান

১.মুরগির
২.মাংস
৩.আলু
৪.পেঁয়াজ
৫.মরিচ
৬.আদা
৭.হলুদ
৮.রসুন
৯.লবঙ্গ এলাচ দারচিনি
১০.লবণ
১১.তেল।

রেসিপি প্রস্তুত করার জন্য প্রথমে আমি প্রয়োজনীয় উপাদান গুলো প্রস্তুত করে নেই। সবকিছু প্রস্তুত করা থাকলে রেসিপি প্রস্তুত করা ভালো হয় এবং খুব সহজ হয়। উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন আমি রেসিপি প্রস্তুত করার পূর্বে সব উপকরণ গুলো প্রস্তুত করে একত্রে রেখে দিয়েছি।


উপকরণগুলো একত্র করার পরে চুলা জ্বালিয়ে করায় দিয়ে তার উপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এবং তেলটি পর্যাপ্ত পরিমাণ গরম হলে পূর্বে প্রস্তুত করে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুনের টুকরো গুলো তার উপর ছেড়ে দিয়েছি। এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি। এবার এগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভুনা করে নিব। কিছু সময় পরে এর মধ্যে মরিচের গুঁড়া এবং হলুদের গুড়া দিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো অতিরিক্ত ভাজা না হয়ে যায় তাহলে আবার মজা আসবে না রেসিপিতে। উপরের ফ্রেমের দুইটি ফটোগ্রাফিতে লক্ষ্য করলে এগুলো আপনারা দেখতে পাবেন।


তেলের উপরে মশলাগুলো ভালোভাবে ভুনা করা হয়ে গেলে এবার এর মধ্যে পূর্বে প্রস্তুত করে রাখা মানুষের টুকরাগুলো দিয়েছি। প্রথম ফটোগ্রাফিতে লক্ষ্য করলে দেখতে পাবেন মনসার সাথে মাংসগুলো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। কিছু সময় মসলা এবং মাংস এরকম ভাবে পোষাতে থাকবো। তার কিছু সময় পরে আবার পূর্বে প্রস্তুত করে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দিয়েছি। এবার মাংস এবং আলু 🥔 খুব ভালো করে মনস্টার সাথে কষাতে হবে। মসলা আলু এবং মাংস কষানো যত ভালো হবে খেতেও তত সুস্বাদু হবে। এই বিষয়ের উপর নজর রেখে আমি খুব ভালোভাবে এগুলো একত্রে কষিয়ে নিয়েছি।


যেহেতু মাংস ভুনা করব এজন্য কষানোর উপর বেশি গুরুত্ব দিয়েছি। কষানো হয়ে গেলে এবার এর ভিতরে অল্প করে পানি দিয়েছি। এবার এরকম ভাবে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে চোলার উপর রেখে দিয়েছি। এরকম ভাবে চুলার উপরে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেওয়ার পরে মানুষের মসলা এবং জিড়ার গুড়া দিয়ে রেসিপি প্রস্তুত প্রণালী শেষ করি।


এরই মধ্যে দিয়ে রেসিপি প্রস্তুত প্রণালী শেষ করে এবার একটি ফটোগ্রাফির মাধ্যমে পরিবেশন করলাম। মুরগির মাংস সবসময়ই আমার একটু বেশি প্রিয়। আর সব থেকে বেশি ভালো লাগে মশলার সাথে কষানো মাংস। যাইহোক রেসিপি প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করছি ভালো লাগবে। রেসিপিটি খেতেও খুব সুস্বাদু ছিলাম।



ডিভাইসঃ Redmi Note 13 Pro



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemMobile

Sort:  
 2 years ago 

হ্যাঁ এটি ঠিক বলেছেন সাপ্তাহিক ছুটির দিন ভালো খাবার না খেলে কেমন যে হয়। আজকে আপনি দেখতেছি মুরগির মাংস ভুনা রেসিপি করেছেন। তবে যে কোন রেসিপির মধ্যে আলু দিলে খেতে বেশ মজাই লাগে। আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এবং রেসিপিটি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন মুরগির মাংসের সাথে আলু খেতে দুর্দান্ত লাগে।
ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

মিল অফ থাকার কারণে বাজারে গিয়ে মুরগি কিনে এনে আপনারা অনেক সুন্দর ভাবে আলু দিয়ে রান্না মাংস করেছেন। আসলেই একসঙ্গে মাংস রান্না করে খাওয়ার মজায় আলাদা ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার রুমমেট কিন্তু ঠিকই বলে আপনার রেসিপি কালার টা দেখে ভীষণ সুস্বাদু মনে হচ্ছে। অনেক যত্ন সহকারে সুন্দর ভাবে রেসিপিটা তৈরি করেছেন। মাংস এভাবে আলু দিয়ে রান্না করে খেতে ভীষণ মজা লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মেসে লোক সংখ্যা কমে গেলে এই এক সমস্যা। তবে তিনজন মিলে বাজার করেছেন আর রান্নাবান্না করেছেন দেখে ভালো লাগলো। মুরগীর মাংস খেতে সবাই অনেক পছন্দ করে। আপনার রেসিপি খুবই ভালো হয়েছে ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু রেসিপি পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর মুরগির মাংসের ভুনা রেসিপি তৈরি করেছেন আপনি। চমৎকার আপনার এই রেসিপি দেখে মুগ্ধ হলাম। আশা করি অনেক সুস্বাদু আর লোভনীয় ছিল। এ জাতীয় রেসিপিগুলো খেতেও যেমন ভালো লাগে ঠিক তেমনি খাবারের রুচি বাড়ায়।

 2 years ago 

ভাইয়া মাংস রান্না খেতে খুবই সুস্বাদু হয়েছিল মজা করেই গিয়েছে।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইতিপূর্বে বহুবার এটা বলা হয়েছে, শেষের দৃশ্যটা কড়াই কিংবা পাতিলের হলে হবে না, বরং পরিবেশের পূর্বের সুন্দর দৃশ্য থাকতে হবে। দুঃখিত পোষ্টটি নমিনেশনে দেয়া হচ্ছে না। রেসিপির উপকরণ এবং শেষ দৃশ্যটা যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করুন।

 2 years ago 

অনেকদিন পর রেসিপি পোস্ট করেছি। রান্নাটাও নিজে নিজে করেছি যার কারণে ফটোগ্রাফি গুলো ভালোভাবে নিতে পারিনি।
পরবর্তীতে চেষ্টা করব আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি তো তাহলে ভালোই রান্না করতে পারেন।যদিও আপনার রুমমেট বলছে। তবে রান্নার কালার দেখে বোঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে। মুরগির মাংস কম বেশি সবাই পছন্দ করে। ধন্যবাদ ভাই রেসিপি টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে রেসিপিটি দেখে মন্তব্য করার জন্য।

 2 years ago 

তাহলে তো সময় সুযোগ করে একদিন আপনার রান্না করা মুরগির মাংস খেতে হবে ভাই হা হা। মুরগির মাংসের রেসিপি টা বেশ চমৎকার করেছেন আপনি। রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। পাশাপাশি প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

অবশ্যই ভাইয়া চলে আসেন কুষ্টিয়া একদিন সময় করে জমিয়ে আড্ডা হবে মুরগির মাংস দিয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 63576.69
ETH 1674.29
USDT 1.00
SBD 0.41