বাঙালি রেসিপি:- আলু পটলের ভুনা রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
হ্যালো বন্ধুরা! শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? যে গরম পরেছে ভালো থাকাটা একটু মুশকিল। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। বাঙালি রেসিপি:- আলু পটলের ভুনা রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| পটল | ২৫০ গ্রাম। |
| আলু | চারটি। |
| পেঁয়াজ কুচি | আধা কাপ। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | এক চা-চামচ। |
| কাঁচা মরিচ | চারটি। |
| লবণ | স্বাদমতো। |
| তেল | পরিমাণমতো। |
আমি প্রথমেই আলু আর পটল কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। একটু পানি মিশিয়ে নিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে দিলাম।
- মসলা গুঁড়া গুলো কে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে কিছুক্ষণ পর মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
- এখন আমি আলু গুলোকে কষিয়ে নিলাম। তার পরে পটল দিয়ে সব ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। তার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবার ও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম ঝোল শুকিয়ে গেছে এবং আলু পটল সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি এখানে রান্না শেষ করলাম।
- আলু পটলের ভুনা রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। রেসিপি দেখে আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | রেসিপি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | বাঙালি রেসিপি:- আলু পটলের ভুনা রেসিপি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
আমার ফ্রিজে কতগুলো পটল ছিল নষ্ট হয়ে যাচ্ছিল। কিভাবে রান্না করবো তাই বের করে ভর্তা করছি। আপনার এই রেসিপি আগে দেখলে তো এভাবে রান্না করা যেত। আপনার রান্না দেখে মনে হচ্ছে যে খুব মজাদার হয়েছিল।ধাপগুলো ও খুব সুন্দর উপস্থাপন করেছেন। বেশ সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।
জি আপু এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আলু পটলের মজাদার রেসিপি শেয়ার করেছেন আপনি। মাছ দিয়ে আলু পটল রান্না করে এবং পটল ভাজি করে খেয়েছি। তবে এরকম আলু পটল ভুনা করে কখনো খাওয়া হয়নি। রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি খুবই সুন্দর করে আলু পটলের ভুনা রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি আলু পটল দেখে বোঝাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আসলে এভাবে আলু পটল রান্না করে খেতে বেশ মজা লাগে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আলু পটলের ভূনা রেসিপিটি কিন্তু দেখতে বেশ লোভনীয় হয়েছে। আপনি আপনার রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে বেশ সুন্দর করে তুলে ধরেছেন। যে গরম পড়েছে আমার তো মনে হয় আলু আর পটল রান্না করে খেলে মন্দ হয় না।
খুবই মজাদার একটি আলু পটলের ভুনা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও পটল আমার তেমন একটা খেতে ইচ্ছে করেনা। আপনার এই আলু এবং পটলের ভুনা রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। ধন্যবাদ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া যে গরম পড়ছে ভাল থাকাটা মুশকিল। যাইহোক আপনার আলু পটলের রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। কালারটাও দারুণ এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
বাহ খুব সুন্দর করে আলু পটল দিয়ে সবজি ভুনা রেসিপি করেছেন। আসলে এই ধরনের পুষ্টিকর খাবার এ সময় খেতে বেশি চাহিদা বোধ করে। অনেক সুন্দর করে ভুনা করেছেন আমার কাছে যে কোন ধরনের ভুনা রেসিপি খেতে ভালো লাগে।
পটল আমার খুবই পছন্দের সবজি।এভাবে আলু পটল দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে।ভাইয়া আপনার আজকের রেসিপি টি খুবই চমৎকার হয়েছে।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।