আলু ও টমেটো দিয়ে কাচকি মাছ রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আলু ও টমেটো দিয়ে কাচকি মাছ রান্নার রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20230815124754-01.jpeg

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আলু ও টমেটো দিয়ে কাচকি মাছ রান্নার রেসিপি। আমার পছন্দের একটি রেসিপি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-08-28-04-46-50-15_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
কাচকি মাছ১৫০ গ্রাম।
আলুদুইটি।
টমেটোদুইটি।
আদা বাটাআধা চা-চামচ।
রসুন বাটাআধা চা-চামচ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
ধনিয়া পাতাকুচি সামান্য।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-28-04-47-33-64_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি কাচকি মাছ গুলোকে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিলাম। তার পরে আলু এবং টমেটো ভালো করে কেটে নিলাম। এবার আমি কড়াই নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-28-04-48-11-07_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবারে আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে দিলাম। তার পরে তেল দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার আমি পরিষ্কার করে রাখা কাচকি মাছ গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-28-04-48-54-02_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আবারো কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার আমি টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-28-04-49-24-29_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • আস্তে আস্তে রান্না করে নিলাম। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তার পরে আস্তে আস্তে নেড়েচেড়ে নিলাম। পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20230815124734-01.jpeg
IMG20230815124754-01.jpeg
  • আলু ও টমেটো দিয়ে কাচকি মাছ রান্নার রেসিপি তৈরি করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ মজা লাগে। ছোট মাছ শরীরের জন্য উপকারী। আমাদের বাসার এভাবে মাঝে মধ্যে রান্না করা হয়। আমি তো জমিয়ে খাই। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়আলু ও টমেটো দিয়ে কাচকি মাছ রান্নার রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

আলু এবং টমেটো যদি যেকোনো মাছ দিয়ে রান্না করা যায় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে কাচকি মাছ দিয়ে আলু টমেটো রান্না করেছেন। তবে ভাই এই মাছের নাম আমি এর আগে কখনো শুনি নাই। তবে ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে পরিচিত। যাক এভাবে একত্রে আলু মাছ টমেটো দিয়ে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে। রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সকাল সকাল এমন রেসিপি দেখলে লোভ সামলানো মুশকিল। সত্যি ভাইয়া কাচকি মাছ আলু ও টমেটো দিয়ে রান্না করলে অনেক মজার হয়। আর ধনের পাতা দিলে তো কথায় নেই। তবে আমি এই মাছের ভিতরে আদাবাটা ব্যবহার করিনা।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ছোট মাছ খেতে এরকম ভাবে আমার খুবই ভালো লাগে। যেমন পুষ্টিকর তেমন মজাদার।
আপনি আলু টমেটো দিয়ে রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখেই তো খুব লোভ হচ্ছে ।খেতে নিশ্চয়ই খুব মজা হবে।

 3 years ago 

জি ভাইয়া খুব পুষ্টিকর খাবার ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই আজকে আপনি,আলু ও টমেটো দিয়ে কাচকি মাছ রান্না করেছেন, যা দেখতে খুবই ভালো হয়েছে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটি। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি দিদি খেতে ভীষণ মজা হয়েছিলো। ধন্যবাদ আপনাকে দিদি।

 3 years ago 

কাঁচকি মাছ আমাদের জন্য খুবই উপকারী একটি মাছ। এই মাছ বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করলেও খেতে খুবই ভালো লাগে। আপনিতো তার সঙ্গে আলু, টমেটো, ধনিয়া পাতা দিয়েছেন। এগুলো দেয়াতে স্বাদ যে আরও বেড়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখতে বেশ লোভনীয় লাগছে।

 3 years ago 

জি আপু খেতে ভীষণ মজা হয়েছিলো আমি জমিয়ে খেয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

কাচকি মাছ আমার অনেক পছন্দের মাছ আর এই মাছ যদি আলু এবং টমেটো দিয়ে রান্না করা যায়। তাহলে সেটি তো অনেক মজার হয়ে থাকে।আপনার রেসিপির কালারটি দেখে মনে হচ্ছে অনেক মজাদার এবং টেস্টি ছিল।এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ছোট মাছের যেকোনো রেসিপি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ছোট মাছের উপকারিতাতো আমরা সকলেই জানি। তাই আপনার তৈরি আলু ও টমেটো দিয়ে কাচকি মাছের রেসিপি দেখে লোভে পড়ে গেলাম। নিঃসন্দেহে এই রেসিপি খেতে ভীষণ স্বাদের হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ মিতা, সকাল সকাল এই মজার রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু ও টমেটো দিয়ে কাচকি মাছ রান্নার রেসিপিটি দেখে অনেকটাই ভালো লাগলো৷ খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ এই রেসিপি সচরাচর দেখা যায় না৷ আপনার কাছ থেকে এই রেসিপির সাথে পরিচিত হলাম আমি৷ একই সাথে আপনি যে সকল উপায়করণগুলো ব্যবহার করেছেন সেগুলো খুবই ভালো ভাবে বোঝানোর চেষ্টা করেছেন এবং প্রত্যেকটি ধাপ খুবই বোধগম্য ছিল৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38