রেসিপি:)- টমেটোর স্বাদে মুরগির মাংসের রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রেসিপি:)- টমেটোর স্বাদে মুরগির মাংসের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ। |
|---|---|
| মুরগি | দেড় কেজি। |
| টমেটো | চারটি। |
| পেঁয়াজ কুচি | এক কাপ। |
| আদা বাটা | এক চা-চামচ। |
| রসুন বাটা | এক চা-চামচ। |
| জিরা গুঁড়া | আধা চা-চামচ। |
| গরম মসলা | গুঁড়া আধা চা-চামচ। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
| লবণ | স্বাদমতো। |
| তেল | পরিমাণমতো। |
- প্রথমেই আমি টমেটো গুলোকে পানি দিয়ে ধুয়ে নিলাম। তার পরে কুচি করে কেটে নিলাম। এবার আমি মুরগির মাংস গুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। তার পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার আমি মুরগির মাংস গুলোকে ভালো করে ভেজে নিলাম।
- এর পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ভেঁজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবারের আমি মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
- মসলা গুলোকে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ পর ভেঁজে রাখা মুরগির মাংস গুলোকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ সব গুলোকে কষিয়ে নিলাম।
- মুরগির মাংস গুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার পরে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এভাবে বেশ কিছু সময় রান্না করে নিলাম। তার পরে দেখলাম ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে রান্না শেষ করলাম।
টমেটোর স্বাদে মুরগির মাংসের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। মাঝে মধ্যে এভাবে রান্না করে খাওয়া হয়। আমার তৈরি রেসিপি দেখে আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ ❣️
| বিভাগ | রেসিপি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | টমেটোর স্বাদে মুরগির মাংসের রেসিপি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
টমেটোর সাদে মুরগির মাংসের রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে আর খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। মুরগির মাংস আমার অনেক প্রিয়। মুরগির মাংসের সঙ্গে যে সবজি অ্যাড করেন না কেন খেতে অনেক সুস্বাদু হয়। তবে টমেটো দিয়ে মুরগির মাংস কখনো খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি আপনার মাধ্যমে শিখে নিলাম। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আলু দিয়ে মুরগির মাংস রেসিপি খেয়েছি কিন্তু টমেটো দিয়ে কখনো মুরগির মাংসের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। ভিন্নভাবে তৈরি করেছেন ভাইয়া দেখে বেশ লভনীয় লাগছে সম্ভব হলে খেয়ে দেখতাম।
অবশ্যই একবার তৈরি করে খাবেন খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া।
শুভ সকাল। সকাল সকাল লোভনীয় রেসিপি শেয়ার করে সবার তো লোভ ধরিয়ে দিলেন।মুরগির মাংসে টমেটো সচারাচর দেয় না কেউ তবে টমেটো যে কোন তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে।টমেটো দিয়ে মাংস রান্না শিখে নিলাম।ধাপে ধাপে সুন্দর করে তুলে ধরেছেন রন্ধন প্রণালি। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।
রেসিপি দেখে শিখে নিলেন জেনে খুশি হলাম।
সকাল সকাল মজার রেসিপি দেখে লোভ লাগিয়ে দিলেন ভাইয়া।আমার তো ক্ষুধা লেগে গেলো। মুরগির মাংস এম্নিতেই আমরা সবাই পছন্দ করি। তবে তা যদি আলাদা কিছু উপকরন দিয়ে করা যায়। তবে এর টেস্ট বহুগুণ বেড়ে যায়। আপনি টমেটো দিয়ে মুরগি রান্না করলেন।আমি ও করি এমন ভাবে।আপনি মুরগি ভেজে নিয়ে রান্না করলেন।এর স্বাদ খুব বেড়ে গেলো।আশাকরি খুব মজা করেই খেয়েছিলেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
জি আপু এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে ধন্যবাদ আপনাকে।
টমেটোর স্বাদে মুরগির মাংসের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করলাম জন্য ধন্যবাদ।
টমেটোর স্বাদে মুরগির মাংস রান্নার দারুন রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। টমেটো দিয়ে যেকোনো রেসিপি রান্না করলে সেটা খেতে অনেক সুস্বাদু হয়ে যায়। খুবই ভালো লাগলো আপনার তৈরি করার লোভনীয় এই রেসিপিটা দেখে।
বাহ্ আপনি আমার অনেক পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। মুরগির মাংস আমার অনেক পছন্দের। তবে টমেটো দিয়ে রান্না করলে সেটা আরো সুস্বাদু হয়।আপনার রেসিপির কালার দেখে খুবই লোভ লেগে গেলো ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।