চিংড়ি শুঁটকি দিয়ে কলমি শাকের ঝোল।

in আমার বাংলা ব্লগ3 years ago
চিংড়ি শুঁটকি দিয়ে কলমি শাকের ঝোল।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20230910194750-01.jpeg

হ্যালো বন্ধুরা ❣️

শুভ সকাল 🌅 আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। চিংড়ি শুঁটকি দিয়ে কলমি শাকের ঝোল। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-09-17-04-34-48-21_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
কলমি শাক২৫০ গ্রাম।
চিংড়ি শুঁটকিআধা কাপ।
পেঁয়াজ কুচিআধা কাপ।
হলুদ গুঁড়াআধা চা-চামচ।
মরিচ গুঁড়াআধা চা-চামচ।
কাঁচা মরিচছয়টি।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-17-04-35-42-18_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • আমি প্রথমে কলমি শাক গুলোকে ভালো করে কেটে নিলাম। তার পরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি চিংড়ি শুঁটকি গুলোকে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিলাম। একটু পানি দিয়ে মসলা গুলোকে দিয়ে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-17-04-36-29-67_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • তার পরে চিংড়ি শুঁটকি গুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি কলমি শাক গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তার পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-17-04-37-12-73_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • আস্তে আস্তে কলমি শাক গুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তার পরে ৫ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম। ঝোল শুকিয়ে গেছে এবং কলমি শাক গুলো ভালো ভাবে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি এখানে রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20230910194739-01.jpeg
IMG20230910194750-01.jpeg
  • চিংড়ি শুঁটকি দিয়ে কলমি শাকের ঝোল আগে কখনো খাইনি। সম্পুর্ন নতুন একটি রেসিপি তৈরি করে খেলাম। খেতে ভীষণ মজা হয়েছিলো। এধরনের খাবার গুলো কিন্তু শরীরের জন্য উপকারী। পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।
বিভাগ:-রেসিপি।
ডিভাইজ:-realme 9
বিষয়:-চিংড়ি শুঁটকি দিয়ে কলমি শাকের ঝোল।
লোকেশন :-উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার:-@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

শাকের মধ্যে কলমি শাক খেতে আমার অনেক ভালো লাগে। ঝোল করে হোক কিংবা ভাজি করে হোক কলমি শাক খেতে আমার অনেক মজার লাগে। আপনি চিংড়ি শুঁটকি মাছ দিয়ে বেশ মজার করে কলমি শাক রান্না করলেন। শাক দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক মজার করে রান্না করলেন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মাধ্যমে বেশ মজার একটি রেসিপি দেখে নিলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

চিংড়ি শুঁটকি দিয়েছে কোন রেসিপি তৈরি করলে তা অনেক বেশি সুস্বাদু হয়। আপনি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আজকে। চিংড়ি শুঁটকি দিয়ে কলমি শাকের ঝোল রেসিপি দেখে আমার তো লোভ লেগে গিয়েছে। কলমি শাক আমার অনেক পছন্দের, আর যদি হয় চিংড়ি শুঁটকি দিয়ে রান্না করা তাহলে তো কথা নেই।

 3 years ago 

জি ভাইয়া খেতে ভীষণ মজাদার হয়েছিলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিংড়ি শুটকি দিয়ে আপনি কলমি শাকের দারুন ঝোল রান্নার রেসিপি করেছেন ভাই খুবই সুন্দর হয়েছে আপনার রেসিপি টা ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

স্বাস্থ্যসম্মত একটি রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন যেহেতু কলমি শাক ভালোমতো সিদ্ধ করে শুটকি মাছের সাথে রেসিপি তৈরি করেছেন সেহেতু বেশ পুষ্টিকর একটি রেসিপি। আবার পরিবেশন করা রেসিপির ছবি দেখেও বেশি সুস্বাদু মনে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

চিংড়ি শুটকী আর কলমী শাকের ঝোল দুটো আমার বেশ প্রিয়। আপনি তো দেখছি আমার প্রিয় দুটো খাবার দিয়েই বেশ দারুন করে রেসিপি করে নিলেন। সত্যি বলতে কি চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর করে ঝোল করে এর আগে আমি খাইনি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচেছ রান্না খারাপ হয়নি।

 3 years ago 

কলমি শাকের নামই শুনেছি কখনো মনে হয় খাওয়া হয়নি। যে কোন শাকের মধ্যে দিয়ে চিংড়ি অথবা চিংড়ি শুটকি দিলে সেই শাকের স্বাদ আরও বেড়ে যায়। আপনার আজকের কলমি শাকের রেসিপি দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছিল। আপনার রেসিপির কালার গুলো বরাবরই বেশ লোভনীয় লাগে আমার কাছে। আজকের রেসিপিটি সেরকমই লোভনীয় লাগছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

এর আগে আমি এভাবে খাইনি। তবে খেলাম খেতে ভীষণ মজাদার হয়েছিলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

কলমি শাক সব সময় ভাজা খাওয়া হয়েছে। কখনো এভাবে মাছ দিয়ে বা শুটকি মাছ দিয়ে তরকারি খাওয়া যায় জানতাম না। আপনার রেসিপিটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে।ধন্যবাদ ভাইয়া দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিংড়ি শুটকি দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেলেছেন আপনি। আপনার তৈরি করা এই রিসিপি আমি কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি রেসিপি দেখতে পেরে খুবই ভালো লাগলো।

 3 years ago 

চিংড়ি শুটকি খেতে বেশ মজা। আজকে আপনি চিংড়ি শুটকি দিয়ে কলমি শাকের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন।যা দেখেই তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর ভাবে মজাদার একটি রেসিপি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38